Loading...

দ্বিতীয় অধ্যায়: শ্রী চৈতন্য এবং সাংস্কৃতিক পাল্টা-আক্রমণের আদি ল্যাবরেটরি

দ্বিতীয় অধ্যায়: শ্রী চৈতন্য এবং সাংস্কৃতিক পাল্টা-আক্রমণের আদি ল্যাবরেটরি
Advertisement
Advertisement — Place AdSense Code Here
Table of Contents
    শ্রী চৈতন্যের বৈষ্ণব আন্দোলন ও বাংলায় সুফী প্রভাবের সাংস্কৃতিক প্রতিদ্বন্দ্বিতার ঐতিহাসিক চিত্র
    তুর্কি বিজয়োত্তর বাংলায় সুফী প্রভাব, বৈষ্ণব আন্দোলন এবং ধর্মীয়-সাংস্কৃতিক প্রতিদ্বন্দ্বিতার একটি প্রতীকী চিত্র

    Previous Part.......

    ২:১

    নিমাই থেকে 'শ্রীচৈতন্য' হয়ে ওঠার কৌশলগত রূপান্তর এবং নিত্যানন্দের সাংগঠনিক অবয়বান্তর

    বাঙালি কালচারের ছদ্মাবরণে আর্য মনের ভেতরের বৈষম্য আর ক্ষমতার আসল রূপ বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরতে হবে। বিশেষ করে ৫০০ বছর আগে, ষোড়শ শতাব্দীর নবদ্বীপে যে বৈষ্ণব ভক্তি আন্দোলন হয়েছিল, তার ভেতরেই লুকিয়ে আছে আসল রহস্য। এই আন্দোলনের মূল দুই চরিত্রের জীবনের বিবর্তনটা দেখার মতো। তারা আর্য বংশের দেমাগ আর অহংকার ভেঙে গুঁড়িয়ে দিয়ে সোজা মিশে গিয়েছিলেন সাধারণ মানুষের লোকায়ত আবেগের সাথে। শুধু তাই নয়, সময়ের সাথে সাথে তাদের নামের যে রূপান্তর ঘটেছে, তার প্রতিটি স্তর খুঁটিয়ে দেখা দরকার। কারণ এই পুরো জার্নিটার ভেতরেই লুকিয়ে আছে আজকের বাঙালি আর্যের বদলে যাওয়ার আসল ইতিহাস। বৈষ্ণব বুদ্ধিজীবীরা এই চরিত্রগুলোর যাপিত জীবন ও নামকরণের রাজনীতিকে কীভাবে লোকসমাজের ঘরে একাত্মতার এক অভিনব মনস্তাত্ত্বিক বিভ্রম তৈরি করার ল্যাবরেটরি বা 'ন্যারেটিভ ইঞ্জিন' হিসেবে ব্যবহার করেছিলেন, তা তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক ক্রনোলজি থেকেই স্পষ্ট ধরা পড়ে।

    এক. নামকরণের রাজনীতি ও লোকায়ত 'পপুলিস্ট কার্ড': 'নিমাই' নামের নেপথ্যের মনস্তত্ত্ব

    বিশ্বম্ভর মিশ্রের জন্ম এবং নামকরণের প্রাথমিক ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই, নদীয়ার কট্টর আর্য-ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া এই শিশুর মূল নামকরণ বা ডাকনামের পেছনে কোনো বৈদিক বা শাস্ত্রীয় উচ্চকোটির তত্ত্ব ছিল না, বরং ছিল প্রাক-আর্য অনার্য লোকায়ত সংস্কৃতির গভীর প্রভাব। ১৪৮৬ খ্রিস্টাব্দের (১৪০৭ শকাব্দ) ফাল্গুন মাসের (ফেব্রুয়ারি-মার্চ) চন্দ্রগ্রহণের রাতে নদীয়া জেলার নবদ্বীপ শহরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ গ্রাম থেকে আগত এক কট্টর ব্রাহ্মণ, আর তাঁর মা শচী দেবী ছিলেন নীলাম্বর চক্রবর্তী নামের এক সিলেটি ব্রাহ্মণের কন্যা। তাঁর পিতামহ ও পিতৃপ্রদত্ত নাম রাখা হয়েছিল 'বিশ্বম্ভর মিশ্র'। কিন্তু তাঁর জন্মের আগে তাঁর পিতামাতার গৃহে পরপর বেশ কয়েকটি সন্তান জন্মের পরপরই মৃত্যুবরণ করে। তৎকালীন বাংলার গ্রামীণ লোকায়ত সমাজে এক তীব্র কুসংস্কার ও বিশ্বাস প্রচলিত ছিল, অপদেবতার কুদৃষ্টি বা অশুভ প্রভাবের কারণে সন্তান অকালে মারা যায়। এই অশুভ প্রভাব থেকে সদ্যজাত শিশুকে মুক্ত রাখার জন্য এবং সমাজের চোখে সন্তানকে তুচ্ছ ও অবহেলিত প্রতিপন্ন করতে তিতা ও ঔষধি গুণসম্পন্ন নিম গাছের নিচে বা নিম পাতার স্মরণে তাঁর ডাকনাম রাখা হয় 'নিমাই'। সেই সময়ে সমাজে একটি লোকবিশ্বাস প্রচলিত ছিল যে, নিম পাতার তিতো বা কটু গন্ধ এবং এর ঔষধি গুণ শিশুকে অপদেবতা বা অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা করে। আবার এও বলা হয় যে, শ্রীচৈতন্যের মা শচী দেবী বাড়ির একটি পুরনো নিম গাছের নিচে বা আঁতুড়ঘরে তাকে জন্ম দিয়েছিলেন। নিম্ব বা নিম বৃক্ষের নিচে জন্ম হওয়ার কারণে মা শচী দেবী এবং পাড়া-প্রতিবেশীরা তার নাম রাখেন 'নিমাই'।

    ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক লেন্স থেকে এই 'নিমাই' নামের ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে ব্রাহ্মণ্যবাদী সমাজব্যবস্থা সাধারণ অন্ত্যজ মেহনতি মানুষকে 'অপবিত্র' ও 'শূদ্র' ঘোষণা করে চিরতরে উচ্ছেদ করেছিল, সেই কট্টর আর্য পরিবারের একটি সন্তানের নাম যখন লোকায়ত অনার্য উর্বরা-জাদুর অংশ হিসেবে এবং গ্রামীণ কুসংস্কারের আড়ালে 'নিমাই' রাখা হয়, তখন তা পরবর্তীতে উচ্চবর্ণের বৈষ্ণব ঐতিহাসিকদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী 'পপুলিস্ট কার্ড' হিসেবে কাজ করে। বৈষ্ণবীয় আকর জীবনীকাব্যগুলোতে এই 'নিমাই' নামটিকে এমনভাবে রোমান্টিক ও স্বর্গীয় মহিমায় চিত্রিত করা হয়েছে, যা প্রান্তিক চণ্ডাল, কৈবর্ত, কামার ও কুমারদের অবচেতন মনে এক তীব্র মনস্তাত্ত্বিক কৌতূহল ও একাত্মতার জন্ম দেয়।

    সাধারণ মেহনতি মানুষ দেখতে পেল নদীয়ার এক ব্রাহ্মণ সন্তান তাদেরই মতো লোকায়ত গ্রামীণ সংস্কারে বেড়ে ওঠা একজন 'নিমাই'। ফলে, এই নামটি উচ্চবর্ণের তৈরি ছদ্ম-সাম্যবাদের প্রথম এবং সবচেয়ে কার্যকর মনস্তাত্ত্বিক প্রবেশদ্বার হিসেবে কাজ করেছিল। যা মেহনতি মানুষের ক্ষোভকে শান্ত করে তাদের সনাতন সমাজকাঠামোর ভেতরেই আটকে রাখার সুদূরপ্রসারী ছক প্রস্তুত করে। এর সাথে তাঁর গায়ের অত্যন্ত উজ্জ্বল, কাঞ্চন বা কাঁচা সোনার মতো ফর্সা ও হিরণ্ময় আভার কারণে লোকসমাজে তাঁর 'গৌরাঙ্গ' বা 'গৌরচন্দ্র' নাম পরিচিতি ঘটে। যা পরবর্তী সময়ে রাধার স্মারক রূপে বৈষ্ণবীয় রাধা-কৃষ্ণ তত্ত্বের আত্তীকরণে থিয়েটার কালচার হিসেবে ব্যবহৃত হয়। 

    দুই. আর্য-ব্রাহ্মণ্যবাদী অহমিকা এবং 'নিমাই পণ্ডিত' অবয়ব

    বিশ্বম্ভর মিশ্রের জীবনের দ্বিতীয় পর্যায়টি হলো 'নিমাই পণ্ডিত' হয়ে ওঠা। এই রূপটি বাংলার লোকায়ত সাধনা বা সাম্যবাদের কোনো প্রতীক ছিল না; এটি ছিল মূলত নদীয়ার কট্টর আর্য-আভিজাত্য, শুষ্ক তর্ক এবং নব্য-ন্যায়ের টেকনিক্যাল প্রতীক। বিষ্ণুপণ্ডিতের কাছে হাতেখড়ি হওয়ার পর উচ্চতর পড়াশোনার জন্য তিনি গঙ্গা দাসের সংস্কৃত টোলে যান। অতি অল্প বয়স থেকেই তিনি অনন্য সাধারণ প্রতিভার অধিকারী ছিলেন এবং ব্যাকরণ ও তর্কশাস্ত্রে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করে মাত্র কুড়ি বছর বয়সে ছাত্রদের অধ্যয়নের জন্য নিজের একটি টোল (সংস্কৃত বিদ্যালয়) স্থাপন করেন। তর্কশাস্ত্রে নবদ্বীপের এই তরুণ নিমাই পণ্ডিতের খ্যাতি ছিল অবিসংবাদিত। দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরী নামক এক আর্যাবর্তের বিখ্যাত পণ্ডিতকে তরুণ নিমাই পণ্ডিত তর্ক-যুদ্ধে পরাস্ত করার পর নবদ্বীপের এলিট ও কট্টর ব্রাহ্মণ সমাজে তিনি 'নিমাই পণ্ডিত' হিসেবে চূড়ান্ত প্রতিষ্ঠা লাভ করেন।

    'নিমাই পণ্ডিত'-এর এই অবয়বটি তৎকালীন বাংলার সাধারণ প্রাকৃত ভাষাভাষী লোকসমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং কট্টর বর্ণবাদী আভিজাত্যে ঘেরা ছিল। এই পর্বে নিমাই পণ্ডিত ছিলেন অত্যন্ত অহংকারী, রূঢ় এবং আর্য আভিজাত্যে অন্ধ একজন শাস্ত্র ব্যবসায়ী। সে সময়ে তাঁর কোনো সাধারণ লোকায়ত প্রাকৃত শিক্ষা ছিল না। তিনি গৌড়ীয় ভাষায় পড়া-লেখা জানতেন না এবং সংস্কৃতেরই কেবল অহংকার করতেন। সাধারণ মানুষের কৃষ্ণভজন বা লোকায়ত চেতনার সাথে তাঁর সরাসরি কোনো পরিচয়ই ঘটেনি। বৈষ্ণব জীবনীগ্রন্থগুলোতেই স্পষ্ট উল্লেখ আছে, নবদ্বীপের রাজপথে বা ঘাটে হেঁটে যাওয়ার সময় নিমাই পণ্ডিত সাধারণ মেহনতি মানুষ ও অন্য সম্প্রদায়ের সাধকদের শুষ্ক যুক্তি ও ব্যাকরণের ফাঁদে ফেলে প্রতিনিয়ত উপহাস, শেইমিং এবং বিদ্রূপ করতেন। এই চরম ক্ষমতার অহমিকা ও মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতা প্রমাণ করে, তৎকালীন হিন্দু এলিটদের মেধা ও নান্দনিকতার স্কেলটি সাধারণ মানুষের মুক্তির জন্য ছিল না, বরং তা ছিল নিজেদের একচেটিয়া প্রিভিলেজ টিকিয়ে রাখার তাত্ত্বিক দেয়াল। কিন্তু এই আর্য দেয়ালটি যখন লোকসাহিত্য মুক্তির আকাঙ্ক্ষার সামনে সংকটে পড়ার উপক্রম হলো, তখন উচ্চবর্ণের হিন্দু সমাজনেতারা বুঝতে পারলেন, শুষ্ক তর্ক বা 'নিমাই পণ্ডিত'-এর আর্য-অহমিকা দিয়ে ইসলামের গণজোয়ার আটকানো অসম্ভব। সমাজকে রক্ষা করতে হলে এই তাত্ত্বিক অহমিকা ঝেড়ে ফেলে এক সম্পূর্ণ নতুন ছদ্মবেশী রূপ ধারণ করতে হবে।

    তিন. গয়ার রূপান্তর: 'শ্রীকৃষ্ণ চৈতন্য' নামের তাত্ত্বিক ও কৌশলগত ছক

    বিশ্বম্ভর মিশ্রের জীবনের সবচেয়ে বড় 'কৌশলগত ও তাত্ত্বিক রূপান্তরটি' ঘটে ১৫১০ খ্রিস্টাব্দে। বাইশ বছর বয়সে যুবক নিমাই পণ্ডিত তাঁর মৃত পিতার পিণ্ড দানের জন্য গয়া তীর্থে যান। সেখানে প্রখ্যাত বৈষ্ণব সাধক ও সন্ন্যাসী ঈশ্বর পুরীর সঙ্গে বিশ্বম্ভর একাকী সাক্ষাৎ করেন এবং তাঁর কাছ থেকে দীক্ষা লাভ করেন। গয়া থেকে ফিরে, বিশ্বম্ভর সহসা নবদ্বীপের ভক্তিকেন্দ্রে প্রবেশ করেন এবং কৃষ্ণপ্রেমের উন্মাদনায় শিহরিত এক নতুন মানুষরূপে আত্মপ্রকাশ করে নিজের টোল চিরতরে বন্ধ করে দেন। এরপর মাত্র চব্বিশ বছর বয়সে কাটোয়া শহরে গিয়ে দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী কেশব ভারতীর কাছে সন্ন্যাসাশ্রমে দীক্ষিত হওয়ার পর নিমাই পণ্ডিত 'শ্রীমন্ কৃষ্ণচৈতন্যদেব' বা 'শ্রীচৈতন্য' নাম গ্রহণ করেন।

    অ্যাকাডেমিক ও সমাজতাত্ত্বিক লেন্স থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, 'নিমাই পণ্ডিত' থেকে এই 'শ্রীচৈতন্য' হয়ে ওঠার ঘটনাটি কোনো আকস্মিক অলৌকিক বা সাধারণ আধ্যাত্মিক রূপান্তর ছিল না, এটি ছিল মূলত নদীয়ার উচ্চবর্ণীয় বৈষ্ণব আন্দোলনের তৈরি সবচেয়ে চতুর একটি মনস্তাত্ত্বিক পাল্টা-আক্রমণ (Counter-Offensive) (Shashibhusan Dasgupta, Obscure Religious Cults as Background of Bengali Literature: 191-195)। বৈষ্ণব নীতিনির্ধারকেরা খুব ভালো করে লক্ষ্য করেছিলেন, ইসলামের তাসাউফ বা মারেফতি আধ্যাত্মিকতার মূল আকর্ষণ নিহিত রয়েছে এর 'ইশক' বা প্রেমতত্ত্বের তীব্র অনুভূতির মধ্যে। যা আর্যাবর্তের ঐতিহ্যবাহী বৈদিক ও স্মার্ত হিন্দুধর্মের শাস্ত্রীয় ও ভয়ের আড়ালে বন্দি দেবতার ধারণার চেয়ে সম্পূর্ণ বিপরীত ও আকর্ষণীয় ছিল।

    এই আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক জোয়ারকে প্রতিরোধ করার জন্য বৈষ্ণবরা সুফি দর্শনের মূল স্তম্ভগুলোকে অবিকল আত্তীকরণ (Linguistic and Philosophical Appropriation) করতে শুরু করলেন। সুফিবাদের পরমাত্মা ও জীবাত্মার মধ্যকার যে মরমী প্রেমতত্ত্ব, যা 'আশেক-মাশুক' সম্পর্ক নামে খ্যাত, তাকে হুবহু নকল করে বৈষ্ণব তত্ত্বে 'রাধা-কৃষ্ণ' লীলার জীবাত্মা-পরমাত্মার "অচিন্ত্যদ্বৈতাদ্বৈতবাদের" রূপ দেওয়া হলো এবং কৃষ্ণের প্রতি 'প্রেমভক্তি সাধনা' হিসেবে তা প্রতিস্থাপন করা হলো। সুফিবাদের সবচেয়ে শক্তিশালী সামাজিক প্রচারমাধ্যম—সুফিদের দলবদ্ধ 'যিকির' এবং কাওয়ালির অবিকল কাউন্টার-মিমিক্রি বা নকল হিসেবে শ্রী চৈতন্য রাজপথে দলবদ্ধ 'নামসঙ্কীর্তন' ও 'নগরকীর্তন'-এর প্রবর্তন করলেন, যা এর আগে সনাতন বা বৈদিক হিন্দুধর্মের ইতিহাসে কোনোদিন ছিলই না (Shashibhusan Dasgupta, Obscure Religious Cults as Background of Bengali Literature: pp. 166-167, 191-193, 202-204; also see 7-8)। কীর্তনদলের এই প্রগাঢ় পদযাত্রা ও সংঘশক্তির প্রদর্শন ছিল মূলত সুফি মজলিসের রাজপথের একটি চতুর রূপান্তর, যার একমাত্র গোপন রাজনৈতিক এজেন্ডা ছিল, উচ্চবর্ণের সামাজিক শ্রেষ্ঠত্ব বজায় রেখে শাসক শ্রেণীর ছত্রচ্ছায়ায় ইসলামের ক্রমবর্ধমান প্রভাবকে রোধ করা এবং নিম্নবর্ণের মানুষদের ক্ষোভকে শান্ত করে তাদের সনাতন সমাজকাঠামোর ভেতরেই পুনর্বিন্যস্ত করা (Sushil Kumar De, Early History of the Vaisnava Faith and Movement in Bengal: pp. 80-82, 127-128, 412-414; ড. মুহাম্মদ এনামুল হক, বঙ্গে সুফি প্রভাব: pp. 68-70, 111-113)।

    চার. ফিল্ড-পর্যায়ের সাংগঠনিক সেনাপতি নিত্যানন্দ এবং 'গুরু-আখড়া'র ব্লুপ্রিন্ট

    নিত্যানন্দের বাস্তব ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি আনুমানিক ১৪৭৪ সালের মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার একচক্রা গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হাড়াই পণ্ডিত এবং মায়ের নাম পদ্মাবতী দেবী এবং তাঁর শৈশব বা জন্মনাম ছিল কুবের। শৈশব থেকেই গাওয়ার জন্য তাঁর নিষ্ঠা এবং দুর্দান্ত প্রতিভার কারণে তিনি ছেলেদের সাথে রামলীলার পুনর্নির্মাণে রামের ছোট ভাই লক্ষ্মণের ভূমিকা পালন করতেন এবং মুখে মুখে পালাকীর্তন আয়ত্ত করে ঢোল বাজানোয় অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। সেই সময়ে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি; তিনি গৌড়ীয় ভাষায় পড়া-লেখা জানতেন না এবং সংস্কৃতেরও কোনো পাঠ নেননি। মাত্র ১২ বছর বয়সে তিনি সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সেবক হয়ে গৃহত্যাগ করেন এবং অবধূত সম্প্রদায়-এর সন্ন্যাসী হয়ে দীর্ঘ ২০ বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন।

    নিত্যানন্দ এবং শ্রীচৈতন্য ছিলেন আধ্যাত্মিক সহোদর বা সহযোদ্ধা। বৈষ্ণব দর্শনে তাঁদের সম্পর্ককে 'অভিন্ন কলেবর' বা একই আত্মার দুটি রূপ বলা হয়। শ্রীচৈতন্য এবং নিত্যানন্দ—উভয়েই মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বর পুরীর কাছ থেকে দীক্ষা বা আধ্যাত্মিক অনুপ্রেরণা পেয়েছিলেন। সেই হিসেবে তাঁরা সম্পর্কে গুরুভাইও। তবে নিত্যানন্দ শ্রীচৈতন্যের চেয়ে বয়সে প্রায় ৮ থেকে ৯ বছরের বড় ছিলেন। শ্রীচৈতন্য তাঁকে বড় ভাইয়ের মতো সম্মান করতেন এবং 'শ্রীপাদ' বলে ডাকতেন। গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনে শ্রীচৈতন্য যদি হন রাজা, তবে নিত্যানন্দ ছিলেন তাঁর প্রধান সেনাপতি। শ্রীচৈতন্যের বাণী ও হরিনাম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব পালন করেছিলেন নিত্যানন্দ।

    নদীয়ায় চৈতন্যের সাথে মিলন হওয়ার পর, "চৈতন্যের পুরী" যাত্রার প্রাক্কালে বাংলায় নিত্যানন্দের এই 'অশিক্ষিত, বর্ণহীন ও লৌকিক অবধূত ইমেজ'টিকে সুফিবাদের কাউন্টার-মোবিলাইজেশন ইঞ্জিন হিসেবে ব্যবহার করার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। নদীয়ার কট্টর আর্য ব্রাহ্মণদের ভাষা ও আচরণ যেখানে নিম্নবর্ণের অন্ত্যজ মানুষের মনে তীব্র ক্ষোভ ও দূরত্বের জন্ম দিত, সেখানে নিত্যানন্দের শাস্ত্রহীন, প্রাকৃত ও বাউণ্ডুলে আচরণ প্রান্তিক কৈবর্ত বা চণ্ডালদের সহজে বুকে টেনে নিতে পারত। সুফি দরবেশদের যে মানবিক ও লৌকিক সাধারণ রূপ অনার্য জনগোষ্ঠীকে আকর্ষণ করছিল, তার অবিকল কাউন্টার-ইমেজ হিসেবে নিত্যানন্দকে বাংলায় নিয়োজিত করা হয়।

    নিত্যানন্দের নেতৃত্বে বাংলায় বৈষ্ণব আন্দোলনের যে সাংগঠনিক বিস্তার ঘটে, তা ছিল সুফিবাদের 'পীর ও খানকাহ' ব্যবস্থার এক নিখুঁত ও নিশ্ছিদ্র কাঠামোগত অবয়বান্তর। সুফি খানকাহ্-এর সমতুল্য ও বিকল্প হিসেবে বৈষ্ণব সমাজে 'গুরু ও আখড়া' ব্যবস্থা চালু করা হয়। শান্তিপুর, খড়দহ, শ্রীখণ্ড এবং বনবিষ্ণুপুরের মতো করাচ্ছন্ন অঞ্চলগুলোতে এই আখড়াগুলো গড়ে ওঠে। যা মূলত সুফি খানকাহগুলোর মতো করেই ধর্ম ও সমাজচর্চার সমান্তরাল কেন্দ্র হয়ে দাঁড়ায়। সুফি দর্শনে পীরের প্রতি মুরিদের যে নিঃশর্ত আত্মসমর্পণ এবং আধ্যাত্মিক আনুগত্যের বুনিয়াদ ছিল, বৈষ্ণবরা তাকে হুবহু আত্তীকরণ করে 'গুরুবাদ' (Guruism) হিসেবে প্রতিস্থাপন করেন।

    এই গুরুবাদী মনস্তত্ব তৈরি করার মূল উদ্দেশ্য ছিল সুফি পীরদের অলৌকিক ও পবিত্র ইমেজের সামনে একটি নিজস্ব কাউন্টার-বুজুর্গ খাড়া করা, যাতে প্রান্তিক মানুষ আধ্যাত্মিক আশ্রয়ের খোঁজে সুফিবাদের দিকে পা বাড়াতে না পারে। এমনকি সুফিদের সাংগঠনিক শক্তিকে আরও এক ধাপ টেক্কা দিতে বৈষ্ণবরা নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবী কিংবা নরোত্তম দাসের শিষ্যদের মতো নারীদের আখড়া পরিচালনা ও দীক্ষাদানের সর্বোচ্চ অধিকার বা 'ঈশ্বরী'র মর্যাদা দান করেন। এর একমাত্র গোপন ভূ-রাজনৈতিক এজেন্ডা ছিল উৎসব ও দীক্ষার সেই ফাঁকা নান্দনিক স্কেলটিকে পৌরাণিক সংস্কৃতির ছাঁচে বন্দি করে ফেলা। যাতে ইসলামের ক্রমবর্ধমান প্রভাবকে লোকসমাজের ঘরের ভেতরেই শ্বাসরোধ করে আটকে রাখা যায় (Sushil Kumar De, Early History of the Vaisnava Faith and Movement in Bengal: pp. 80-82, 127-128, 412-414)। 

    পাঁচ. বৈষ্ণবীয় ছদ্ম-সাম্যবাদের ব্যবচ্ছেদ: টোকেনিজম এবং পারিবারিক ও সামাজিক বিতর্ক

    সংসারে কৃষ্ণ নাম প্রচারের জন্য চৈতন্যের নির্দেশে ১৫৩০ খ্রিস্টাব্দে (মতান্তরে ১৫১৯ খ্রি.) ৫৬ বছর বয়সে বর্ধমান জেলার সূর্যদাস সরখেলের দুই কন্যা—বসুধা (১৬ বছর) ও জাহ্নবী দেবীকে (১৪ বছর) উত্তরোত্তর বিবাহ করেন নিত্যানন্দ। এই বিবাহ নিয়ে তৎকালীন গৌড়ীয় বৈষ্ণব সমাজে তীব্র সমালোচনা, ক্ষোভ ও কটূমন্তব্যের সূত্রপাত হয়। অদ্বৈতাচার্য সহ একাধিক প্রধান ভক্ত অভিযোগ তুলেছিলেন যে, নিত্যানন্দের ধনাঢ্য পরিবারের সঙ্গে বিবাহ এবং পরবর্তী জীবনে জমিদারি ধাঁচের আড়ম্বরপূর্ণ ও বিলাসী জীবনযাপন বৈষ্ণব আদর্শের সংযমশীল ও নির্লোভ ধারা থেকে এক প্রকার বিচ্যুতি। এমনকি নদীয়া ও কৃষ্ণনগর অঞ্চলে নিত্যানন্দের দলবল কখনো কখনো এমন আচরণ করত, যা স্থানীয় জনতার মধ্যে অসন্তোষ ও ক্ষোভের জন্ম দেয় এবং চৈতন্যের ভক্তি-আন্দোলনের ভাবমূর্তিতে আঘাত করায় স্বয়ং চৈতন্যও এ নিয়ে তীব্র অখুশি ও অসন্তুষ্ট হয়েছিলেন। এই তীব্র সমালোচনার মুখে পড়ে তাঁর শিষ্য বৃন্দাবন দাসকে ক্ষিপ্ত হয়ে লিখতে হয়েছিল—“এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারোঁ তার শিরের উপরে।”

    এই আড়ম্বর ও প্রভুত্বের ভঙ্গিমার ভেতরেই লুকিয়ে ছিল বৈষ্ণবীয় ছদ্ম-সাম্যবাদের আসল রূপ। বৈষ্ণব ভক্তি আন্দোলন চণ্ডাল, মুচি, ম্লেচ্ছ, বৈশ্য এবং কায়স্থসহ সকল বর্ণের মানুষকে কৃষ্ণের প্রেমমন্ত্রে ডাক দিয়ে এক তথাকথিত ঐক্যসূত্রে বাঁধার কৌশল নিলেও, এর পেছনের মূল মেকানিজমটি ছিল মূলত একটি সাময়িক ড্যামেজ-কন্ট্রোল টুল (Damage-control tool)। ঐতিহাসিক সুশীল কুমার দে অকাট্য তথ্য দিয়ে দেখিয়েছেন, বৈষ্ণব ভক্তি আন্দোলন আপাতদৃষ্টিতে নিম্নবর্ণের মানুষকে নগরকীর্তনে হাত তুলে নাচার অধিকার দিলেও, আন্দোলনের মূল বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, শাস্ত্র প্রণয়ন, দর্শন নির্মাণ এবং তাত্ত্বিক ক্ষমতার চাবিকাঠি সর্বদাই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বা জীব গোস্বামীর মতো কট্টর উচ্চবর্ণের কট্টর ব্রাহ্মণ এলিটদের হাতেই কুক্ষিগত ছিল। যবন হরিদাস, সুবর্ণবণিক উদ্ধারণ দত্ত কিংবা কায়স্থ নরোত্তম দাসকে কেবল 'টোকেন' (Tokenism) হিসেবে সামনে রাখা হয়েছিল। কিন্তু বৈষ্ণব ধর্মের মূল নীতি নির্ধারণ বা তাত্ত্বিক ক্ষমতা কাঠামোর কেন্দ্রে নিম্নবর্ণের চণ্ডাল বা মুচিদের কোনোদিনও কোনো অংশীদারিত্ব দেওয়া হয়নি।

    চৈতন্য বা নিত্যানন্দ কখনো সামাজিক কাঠামো বদলের কোনো পদক্ষেপ নেননি, বরং বর্ণাশ্রম ধর্মের মৌলিক কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে এবং প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রাখার পক্ষেই ছিলেন (Sushil Kumar De, Early History of the Vaisnava Faith and Movement in Bengal, pp. 14-16, 25, 59-60, 75, 80-82, 87, 88-89, 93-96, 109, 111)। নিম্নবর্ণের মানুষেরা কীর্তনের ধুলোয় নাচতে পারত এবং বৈষ্ণব সাহিত্যের 'ন্যারেটিভ ইঞ্জিন'-এর জন্য এক প্রকার সস্তা আবেগের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু বাস্তবিক তাত্ত্বিক ও সাংগঠনিক ক্ষমতার কোনো অধিকার তাদের দেওয়া হয়নি। বৈষ্ণবরা নিম্নবর্ণের ক্ষোভকে শান্ত করার জন্য কেবল একাত্মতার একটি মনস্তাত্ত্বিক বিভ্রম উপহার দিয়েছিলেন, যাতে নির্যাতিত অব্রাহ্মণ শ্রেণী সুফিবাদের টানে সনাতন সমাজকাঠামো ছেড়ে পুরোপুরি বের হয়ে যেতে না পারে।

    এই মনস্তাত্ত্বিক পাল্টা-আক্রমণের আরেকটি সূক্ষ্ম ও প্রচ্ছন্ন রূপ ছিল সাহিত্যিক ও ভাষিক স্পেসকে কৌশলগতভাবে দখল করার ছক এবং লৌকিক আচারে পৌরাণিক সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো। বৈষ্ণব কবি ও পণ্ডিতেরা বাংলা ভাষা ও সাহিত্যকে নিজেদের প্রেমভক্তিবাদ প্রচারের প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করে সমগ্র বাংলার সাহিত্যিক পরিমণ্ডলকে গ্রাস করে নেন (দীনেশচন্দ্র সেন, বঙ্গভাষা ও সাহিত্য, পৃষ্ঠা, ৩১, ৬৬-৬৮, ১০২-১১০, ১১৬, ১১৭, ১৫১; সুশীলকুমার দে, Early History of the Vaisnava Faith and Movement in Bengal, পৃষ্ঠা ৮৭, ১৬১)। এই বিপুল সাহিত্যিক উৎপাদনের মূল লক্ষ্য ছিল মানুষের নান্দনিক অবচেতনাকে রাধা-কৃষ্ণের পৌরাণিক লীলা ও বৈষ্ণবীয় অধিবিদ্যার ছাঁচে এমনভাবে বন্দি করে ফেলা, যাতে সুফি মারেফতি ভাবধারার কোনো স্থান বাকি না থাকে।

    এই ফাঁদটি এতটাই কৌশলী ছিল যে, সুফিবাদের খাঁটি তাওহীদি আকিদাকে আড়াল করে যখন বৈষ্ণবরা তার ওপর হিন্দুয়ানী প্রথা ও পৌরাণিক আচারের মোড়ক চড়িয়ে দিলেন, তখন সাধারণ মুসলমানেরা নিজেদের অজান্তেই খাঁটি ইসলামি পরিচয় থেকে বিচ্যুত হয়ে বৈষ্ণব সংস্কৃতির চোরাবালিতে নিমজ্জিত হতে শুরু করল (হক, মুহাম্মদ এনামুল। মুসলিম বাংলা সাহিত্য, রূপম প্রকাশনী, পৃষ্ঠা ১৮-২৫)। এর চূড়ান্ত সামাজিক পরিণতিতে পরবর্তীতে মুসলমানদের পোশাক-আশাক, দৈনন্দিন গৃহস্থালিতে ধান বা আলু ঝুলিয়ে রাখা, অমঙ্গলে 'অলক্ষ্মী' বলা, এবং বিয়ের আচারে 'গায়ে হলুদ' ও 'বরপক্ষের ভোজনের' মতো তান্ত্রিক ও প্রাক-আর্য উর্বরা জাদুর অনুপ্রবেশ ঘটে (হক, মুহাম্মদ এনামুল। মুসলিম বাংলা সাহিত্য, রূপম প্রকাশনী, পৃষ্ঠা ১৮-২৫)।

    এমনকি ধর্মীয় আচারের ক্ষেত্রে নিত্যানন্দ খড়দহে এক নতুন ধারার দুর্গাপূজার (১৫শ শতকে) প্রচলন করেন। যেখানে তিনি কাত্যায়নী রূপে দুর্গার আরাধনা করেন এবং প্রতিমার বাহন সিংহের মুখটি হুবহু ঘোড়ার মতো তৈরি করেন এবং চালকুমড়ো বলি দেওয়ার প্রথা চালু করেন। এই বৈষ্ণবীয় আড়ম্বর ও ধর্মীয় রূপান্তরটি বাংলার খাঁটি ইসলামি আকিদার বুকে এক প্রকার কুঠারাঘাত হিসেবে কাজ করেছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি ও রহস্য লুকিয়ে আছে এই আন্দোলনের মূল কারিগরদের জীবনের প্রয়াণ বা সমাপ্তির মধ্যে। নিত্যানন্দ ১৫৪০ খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন। তবে সমসাময়িক ও অত্যন্ত নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র স্পষ্টরূপে ইঙ্গিত করে যে, ১৫৫০ খ্রিস্টাব্দে ৭৬ বছর বয়সে, খড়দহে নিত্যানন্দ চরম ভগ্ন হৃদয়ে গঙ্গায় ডুবে প্রাণ ত্যাগ করেন [(অনলাইন গবেষণামূলক প্রবন্ধ):
    ভট্টাচার্য, তন্ময় (২০২৫)। "নিত্যানন্দ চরিত্র"। সাহিত্য সম্রাট জার্নাল: এনসাইক্লোপিডিয়া অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার (Sahitya Samrat Journal)। প্রকাশ কাল: ১০ আগস্ট, ২০২৫। মজুমদার, ড. বিমানবিহারী (১৯৫৯)। শ্রীচৈতন্য-চরিতের উপাদান। কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়। সেন, ড. সুকুমার (১৯৪০)। বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (প্রথম খণ্ড, পূর্বাধ)। কলকাতা: মডার্ন বুক এজেন্সি]।

    উচ্চবর্ণের এই সুনিপুণ ল্যাবরেটরি, নামতত্ত্বের আড়ালের ক্ষমতার থিয়েটার এবং ছদ্মবেশী বৈষ্ণবীয় পাল্টা-আক্রমণের নিখুঁত ফাঁদটি কীভাবে এ দেশের মানুষের সমাজ ও মনস্তত্ত্বকে প্রভাবিত করেছিল, তার প্রেক্ষাপট আরও স্পষ্ট হয়ে ওঠে বদ্বীপের পরবর্তী ঐতিহাসিক ও সামাজিক পরিবর্তনের ধারাগুলোর দিকে তাকালে।

    তুর্কি বিজয়োত্তর বঙ্গে সুফী-সাধকদের বিপুল বিস্তার ও ব্রাহ্মণ্যবাদী আধিপত্যের পতন

    একটি জনগোষ্ঠীর মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক রূপান্তরের ইতিহাস বুঝতে হলে আমাদের প্রথমে সেই রাজনৈতিক ও সামাজিক পটভূমির দিকে তাকাতে হবে, যা পুরোনো একচেটিয়া শাসনব্যবস্থার ভিতকে গোড়া থেকে কাঁপিয়ে দিয়েছিল। ত্রয়োদশ শতকের শুরুতে, ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের মধ্য দিয়ে এ দেশের মাটিতে যে রাজনৈতিক মহাবিপ্লব ঘটেছিল, তা কেবল সিংহাসন বদলের কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল মূলত কর্ণাটকের সেন রাজবংশের চাপিয়ে দেওয়া শত বছরের কঠোর বর্ণবাদী আপার্থাইড, এথনিক শেইমিং এবং কচ্ছপ-গতির স্থবির স্মার্ত অনুশাসনের বিরুদ্ধে এক অমোঘ ঐতিহাসিক অবসান। সেন শাসকেরা এবং তাদের আমদানিকৃত কনৌজের আর্য পুরোহিতেরা সমাজকে ‘উত্তম-সংকর’, ‘মধ্যম-সংকর’ ও ‘অধম-সংকর’ বা অন্ত্যজ—এমন অসংখ্য কৃত্রিম জাতিভেদের লোহার শিকলে টুকরো টুকরো করে ফেলেছিল। যেখানে সাধারণ মেহনতি মানুষ—যারা লাঙল চালাত, জাল ফেলে মাছ ধরত, কিংবা মাটির পাত্র তৈরি করত—তাদেরকে ‘অপবিত্র’ ও ‘শূদ্র’ ঘোষণা করে শিক্ষার অধিকার এবং সামাজিক ক্ষমতার কেন্দ্র থেকে চিরতরে উচ্ছেদ করা হয়েছিল। এই কর্দমাক্ত পলিমাটির আসল সন্তানেরা যখন নিজেদের ভূমিতেই এক একজন অধিকারহীন ব্রাত্য ও ভূমিদাসে পরিণত হয়ে দমবন্ধ করা সামাজিক খাঁচায় ছটফট করছিলেন, ঠিক তখনই তুর্কি মুসলিমদের রাজনৈতিক আগমন এই বজ্রবন্ধনের লৌহপ্রাচীরে প্রথম আঘাত হানে। (গোলাম আহমাদ মোর্তজা, ‘ইতিহাসের ইতিহাস’, পৃষ্ঠা ৭০-৭১, ২৪-২৭, ২৬, ৬৩, ৭২-৭৩)।

    কিন্তু এই রাজনৈতিক বিজয়ের সমান্তরালে বাংলায় ইসলামের আসল প্রগাঢ় ও স্থায়ী বিপ্লবটি তলোয়ারের জোরে ঘটেনি। তা ঘটেছিলো পারস্য, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকে আগত সুফী-সাধক, দরবেশ এবং আউলিয়াদের আধ্যাত্মিক ও মানবিক সংস্পর্শের মাধ্যমে। বখতিয়ার খলজীর বিজয়ের বহু পূর্ব থেকেই আরব ও সুফী বণিকদের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে ইসলামের আগমন ঘটলেও, তেরো শতকের পর থেকে বাংলায় সুফীবাদের এক অভূতপূর্ব ও সর্বগ্রাসী জোয়ার তৈরি হয়। হযরত শাহ জালাল, বাবা আদম শহীদ, আখী সিরাজুদ্দীন, আলাউদ্দিন পাণ্ডভী, নূর কুতবুল আলম, শাহ মখদুম রূপোশ এবং খান জাহান আলীর মতো মহান সুফী-সন্তরা যখন এই বদ্বীপের অরণ্য, পাহাড় ও প্রত্যন্ত লোকালয়গুলোতে ছড়িয়ে পড়লেন, তখন এখানকার সমাজ কাঠামোতে এক বিশাল মনস্তাত্ত্বিক ভূমিকম্পের সৃষ্টি হলো। সুফী-সাধকদের এই প্রচারণার ধরণ আর্যাবর্তের যাগযজ্ঞ-সর্বস্ব কট্টর পুরোহিততন্ত্রের চেয়ে সম্পূর্ণ বিপরীত মেরুর ছিল। আর্য পুরোহিতেরা যেখানে সাধারণ মানুষকে পঞ্জিকার কঠোর ‘টাইম-টেবিল’, মলমাসতত্ত্ব এবং অশৌচকালের তীব্র বৈষম্য দিয়ে প্রতিনিয়ত অপমানিত করত, সেখানে সুফীরা নিয়ে এলেন এক অভূতপূর্ব মুক্তির ইশতেহার। (গোলাম আহমাদ মোর্তজা, ‘ইতিহাসের ইতিহাস’, পৃষ্ঠা ৭০-৭১, ২৪-২৭, ৬৩, ৭২-৭৩; নীহাররঞ্জন রায়, ‘বাঙালীর ইতিহাস : আদি পর্ব’, পৃষ্ঠা ২৪৬-২৪৮, ৪৮৩)।

    সুফীবাদের মূল আকর্ষণ ছিল এর উদারনৈতিক শক্তি, একেশ্বরবাদী মরমীবাদ এবং জাতপাতহীন পরম সাম্যনীতি। সুফীদের খানকাহ্ বা দরবারগুলোতে যখন লৌকিক সমাজের অন্ত্যজ চণ্ডাল, কৈবর্ত, কামার ও কুমারদের মতো অবদমিত মানুষেরা প্রবেশ করল, তখন তারা এক কল্পনাতীত বাস্তবতার মুখোমুখি হলো। আর্য এলিটদের সামনে যেখানে তাদের সাষ্টাঙ্গে অবনত হয়ে বশ্যতা স্বীকার করতে হতো এবং যে পুকুরের জল স্পর্শ করাও তাদের জন্য নিষিদ্ধ বা ‘জল-অচল’ ছিল, সুফীদের দস্তরখানে বসে তারা দেখতে পেল—একই পাত্র থেকে জল পান করা এবং একই থালায় বসে অন্ন গ্রহণ করার মধ্যে কোনো ধর্মীয় বা সামাজিক ভেদাভেদ নেই। ওলী-আউলিয়ারা মানুষকে পৈতৃক কুলাচার বা জন্মের পরিচয় দিয়ে বিচার না করে, তাদের মানবীয় সত্তাকে সর্বোচ্চ সম্মান দিলেন। এই প্রগাঢ় ও সরল সাম্যবাদের রূপটি সরলপ্রাণ অনার্য জনগোষ্ঠীকে এতো গভীরভাবে আলোড়িত করেছিল যে, শত শত বছর ধরে অপমানিত ও অস্পৃশ্য ঘোষিত নিম্নবর্ণের সমাজ-শ্রমিকেরা দলে দলে ইসলামের  সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে শুরু করেন। এটি কেবল ধর্মীয় বিশ্বাস পরিবর্তন ছিল না; এটি ছিল মূলত আর্যাবর্তের আরোপিত সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে লোকসমাজের এক অবিনশ্বর সামাজিক ও মনস্তাত্ত্বিক মুক্তি।

    উচ্চবর্ণের অস্তিত্বের সংকট এবং স্মৃতিশাস্ত্রের বজ্রবন্ধনের ব্যর্থতা

    নিম্নবর্ণের এই গণ-ধর্মান্তর এবং ইসলামের ক্রমবর্ধমান প্রভাব তৎকালীন উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদী এলিট সমাজ ও স্মার্ত পণ্ডিতদের অবচেতনে এক চরম অস্তিত্বের সংকট (Existential Crisis) এবং তীব্র আতঙ্ক তৈরি করল। তারা দেখতে পেল, রাজশক্তির রাজনৈতিক নিয়ন্ত্রণ তাদের হাত থেকে আগেই ফসকে গেছে, আর এখন যদি এই বিশাল নিম্নবর্ণের সমাজ-শ্রমিকেরা তাদের ধর্ম ও সমাজ কাঠামো থেকে সম্পূর্ণ বের হয়ে যায়, তবে তাদের একচেটিয়া প্রিভিলেজ, অগ্রহার ব্যবস্থার জমিদারি এবং মেহনতি মানুষের শ্রম লুণ্ঠন করার পুরো তাত্ত্বিক দেয়ালটি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সরল ভাষায় বলতে গেলে, যাদের ‘শূদ্র’ ও ‘দাস’ বানিয়ে আর্য পুরোহিতেরা নিজেদের ঐশ্বরিক একাধিপত্য টিকিয়ে রেখেছিল, তারা যদি সুফীবাদের সাম্যমন্ত্রে দীক্ষিত হয়ে সমান নাগরিক ও মানুষের মর্যাদা পেয়ে যায়, তবে উচ্চবর্ণের সেবা করার জন্য আর কেউ বাকি থাকবে না। এই তীব্র ক্ষমতার সংকট ও মনস্তাত্ত্বিক পরাজয় ঢাকতে উচ্চবর্ণের সমাজনেতারা প্রথমে এক চরম রক্ষণশীল নীতি গ্রহণ করলেন।

    ইসলামের এই উদারনৈতিক ও সর্ব-আপন শক্তিকে প্রতিরোধ করার জন্য নবদ্বীপের স্মার্ত পণ্ডিত রঘুনন্দন, দেবীবর ঘটক ও ধ্রুবানন্দ মিশ্রের মতো শাস্ত্রবেত্তারা সমাজের বিধিবিধানকে কঠোর থেকে কঠোরতর করার আত্মঘাতী নীতি নিলেন। রঘুনন্দন তাঁর নব্য-স্মৃতি ও ‘অষ্টবিংশতিতত্ত্ব’ সংহতির মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের যাপিত জীবনকে কট্টর বর্ণবাদী বিধিনিষেধের বজ্রবন্ধনে আরও শক্ত করে বেঁধে ফেললেন। তিনি বিধান দিলেন—‘কলিতে মাত্র দুটি বর্ণ; ব্রাহ্মণ ও শূদ্র’, এবং এই শূদ্রদের জন্য অশৌচকালের চরম বৈষম্য চাপিয়ে দিয়ে তাদের তিনগুণ বেশি সময় অপবিত্র বা সমাজ-বিচ্ছিন্ন থাকার নিয়ম জারি করলেন। একই সাথে নারীর শরীরকে আজীবন শৃঙ্খলিত রাখতে কন্যার ঋতুদর্শনের আগেই, মাত্র আট বছর বয়সে বাধ্যতামূলকভাবে বিয়ে দেওয়ার ‘গৌরীদান’ নিয়ম এবং স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার ‘সতীদাহ’ প্রথাকে পরম পবিত্র পুণ্যকর্ম হিসেবে শাস্ত্রের মোড়কে প্রাতিষ্ঠানিক রূপ দিলেন। তাদের ধারণা ছিল, সমাজকে এই বজ্রবন্ধনের লোহার খাঁচায় সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেললে নিম্নবর্ণের মানুষেরা আর ইসলামের দিকে পা বাড়াতে পারবে না।

    কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতার জোর আর শাস্তির ভয় দেখিয়ে মানুষের মনের ভেতরের মুক্তির আকাঙ্ক্ষাকে চিরতরে স্তব্ধ করা যায় না। রঘুনন্দনের এই বজ্রবন্ধন বাংলার লোকায়ত সমাজের সাধারণ মানুষের জীবনকে আরও বেশি অনুষ্ঠান-ক্লিষ্ট, আড়ষ্ট এবং চরম দমবন্ধ করা সংকটের মধ্যে ফেলে দিল।

    মানুষ যখন দেখল, এই স্মৃতিশাস্ত্রের কঠোর নিয়মের ভেতরে তাদের জীবনের কোনো মূল্য নেই। প্রতি পদে পদে কেবল অপমান, শেইমিং এবং পরকালের কাল্পনিক লোভ দেখিয়ে বর্তমানের অস্তিত্বকে দাসত্বে বেঁধে ফেলার চক্রান্ত চলছে, তখন সুফীবাদের মুক্ত ও সর্বজনীন আহ্বান তাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠল। ব্রাহ্মণ্যবাদী পণ্ডিতদের এই কট্টর প্রতিরক্ষামূলক দেয়াল সুফীবাদের প্রগাঢ় জোয়ারকে রুখতে সম্পূর্ণ ব্যর্থ হলো। দলে দলে মানুষের এই ইসলাম গ্রহণ করা প্রমাণ করল, কেবল শাস্ত্রের শুষ্ক বিধি-বিধান ও আইনি ফতোয়া দিয়ে একটি জনগোষ্ঠীর মনকে চিরকাল বন্দি করে রাখা অসম্ভব। এই চরম ব্যর্থতার পরই উচ্চবর্ণের হিন্দু সমাজনেতারা বুঝতে পারলেন, কেবল বাহ্যিক প্রতিরোধ বা কঠোরতা দিয়ে ইসলামকে আটকানো যাবে না। এর জন্য প্রয়োজন এক সুনিপুণ, ছদ্মবেশী ও মনস্তাত্ত্বিক পাল্টা-আক্রমণ (Counter-Offensive) (Shashibhusan Dasgupta, Obscure Religious Cults as Background of Bengali Literature: 191-195)।

    ‘আশেক-মাশুক’ ও ‘যিকির’-এর চুরি: বৈষ্ণব ভক্তি আন্দোলনের ল্যাবরেটরি

    সুফীবাদের অভ্যন্তরীণ শক্তিকে সামাজিকভাবে মোকাবিলা করতে না পেরে, নদীয়ার উচ্চবর্ণের কতিপয় চতুর ও সময় সচেতন ব্রাহ্মণ পণ্ডিত এক অভূতপূর্ব স্ট্রাকচারাল মিমিট্রি বা নকশাগত নকলনবিশির ল্যাবরেটরি তৈরি করলেন। যা ইতিহাসের পাতায় বিশ্বম্ভর মিশ্র ওরফে শ্রী চৈতন্য (১৪৮৬-১৫৩৩ খ্রি.) প্রবর্তিত ‘বৈষ্ণব আন্দোলন’ বা ‘ভক্তি আন্দোলন’ নামে আত্মপ্রকাশ করে। চৈতন্যের এই নব্য ভাববাদী আন্দোলন কোনো মৌলিক বা স্বতন্ত্র আধ্যাত্মিক ধারা ছিল না। সুফীবাদের বিপুল বিস্তারে ভীত হয়ে উচ্চবর্ণের হিন্দুরা দেখতে পেয়েছিল, ইসলামের মূল সৌন্দর্য নিহিত রয়েছে এর নিরেট তাওহীদি সাম্যবাদ, আখলাক (উত্তম চরিত্র) এবং আল্লাহর প্রতি সুফীদের যে প্রগাঢ় ঐশ্বরিক প্রেম বা মরমী ভালোবাসা, তার মধ্যে। তাই তারা ভাবলেন, সুফীবাদের এই সুনির্দিষ্ট আধ্যাত্মিক হাতিয়ারগুলোকে যদি সুকৌশলে নিজেদের হিন্দুয়ানী প্রথা ও পৌরাণিক সংস্কৃতির ছাঁচে ঢেলে দেওয়া যায়, তবে নিম্নবর্ণের মানুষদের ঘরের ভেতরেই আটকে রাখা সম্ভব হবে এবং ইসলামের প্রভাবও রুখে দেওয়া যাবে।

    এই মনস্তাত্ত্বিক সুকৌশলী পরিকল্পনার অংশ হিসেবেই বৈষ্ণবরা সুফী দর্শনের মূল স্তম্ভগুলোকে অবিকল আত্তীকরণ করতে শুরু করলেন। সুফীবাদের পরমাত্মা ও জীবাত্মার মধ্যকার যে মরমী প্রেমতত্ত্ব, যা ‘আশেক-মাশুক’ (প্রেমিক ও প্রেমাস্পদ) সম্পর্ক নামে খ্যাত, তাকে হুবহু নকল করে বৈষ্ণব তত্ত্বে ‘রাধা-কৃষ্ণ’ লীলার জীবাত্মা-পরমাত্মার "অচিন্ত্যদ্বৈতাদ্বৈতবাদের" রূপ দেওয়া হলো। সুফী মরমিয়াপন্থী একেশ্বরবাদের সেই গভীর ঐশ্বরিক আত্মসমর্পণের ধারণাটিকে তারা হিন্দুয়ানী বহুদেববাদের কাঠামোয় নিয়ে এসে কৃষ্ণের প্রতি ‘প্রেমভক্তি সাধনা’ হিসেবে প্রতিস্থাপন করলেন। সুফীবাদের সবচেয়ে শক্তিশালী সামাজিক প্রচারমাধ্যম ছিল সুফীদের দলবদ্ধ ‘যিকির’ (আল্লাহর নাম উচ্চারণ করা), আধ্যাত্মিক মজলিসের ‘সামা' মজলিস’, কাওয়ালি বা জিকরে জলি এবং আধ্যাত্মিক কালাম ও ঘূর্ণন। শ্রী চৈতন্য এই সুফি যিকিরের অবিকল কাউন্টার-মিমিক্রি বা নকল হিসেবে রাজপথে দলবদ্ধ ‘নামসঙ্কীর্তন’ ও ‘নগরকীর্তন’-এর প্রবর্তন করলেন। যা এর আগে সনাতন বা বৈদিক হিন্দুধর্মের ইতিহাসে কোনোদিন ছিলই না। কীর্তনদলের এই প্রগাঢ় পদযাত্রা ও সংঘশক্তির প্রদর্শন ছিল মূলত সুফী মজলিসের রাজপথের একটি চতুর রূপান্তর (Shashibhusan Dasgupta, Obscure Religious Cults as Background of Bengali Literature: pp. 166-167, 191-193, 202-204; also see 7-8)।

    সুফীবাদের ‘পীর ও খানকাহ্’, যার মাধ্যমে সুফী-সন্তরা মুরিদদের আধ্যাত্মিক দীক্ষা দিতেন এবং সংগঠনের কাজ পরিচালনা করতেন—এর সমতুল্য ও বিকল্প হিসেবে বৈষ্ণব সমাজে ‘গুরু ও আখড়া’ ব্যবস্থা চালু করা হলো। চৈতন্যের মতানুযায়ী, যিনি কৃষ্ণতত্ত্বজ্ঞ তিনিই গুরু হতে পারতেন, তা তিনি যে বর্ণের বা গোত্রেরই হোন না কেন। গুরুর প্রতি এই সর্বোচ্চ শ্রদ্ধানিবেদন ও সম্পূর্ণ আত্মসমর্পণ ছিল মূলত সুফীবাদের পীর-মুরিদি প্রথার এক নিখুঁত অবয়বান্তর। এমনকি সুফীবাদে নারীর পীর হওয়ার চিরাচরিত প্রথা না থাকলেও, বৈষ্ণবরা আরও এক ধাপ প্রগতিশীল সাংগঠনিক রূপ দেখাতে নিত্যানন্দের পত্নী জাহ্নবীদেবী কিংবা হেমলতা ঠাকুরানীকে আখড়া পরিচালনা ও ভক্তদের দীক্ষাদানের সর্বোচ্চ গুরু বা ‘ঈশ্বরী’র অধিকার দিলেন। যাতে সমাজের কোনো স্তরই সুফীবাদের দিকে আকর্ষিত হওয়ার সুযোগ না পায়। বৈষ্ণবদের এই পুরো ভক্তি আন্দোলনটি ছিল মূলত সুফীবাদের উদারনৈতিক শক্তিগুলোকে সুকৌশলে চুরি ও নিজের দেহে আত্তীকরণ করার এক নিখুঁত ল্যাবরেটরি। যার একমাত্র গোপন রাজনৈতিক এজেন্ডা ছিল, উচ্চবর্ণের সামাজিক শ্রেষ্ঠত্ব বজায় রেখে শাসক শ্রেণীর ছত্রচ্ছায়ায় ইসলামের ক্রমবর্ধমান প্রভাবকে চিরতরে রোধ করা (Sushil Kumar De, Early History of the Vaisnava Faith and Movement in Bengal: pp. 80-82, 127-128, 412-414; ড. মুহাম্মদ এনামুল হক, বঙ্গে সুফি প্রভাব: pp. 68-70, 111-113)।

    বৈষ্ণবীয় ছদ্ম-সাম্যবাদের ব্যবচ্ছেদ এবং সাহিত্যিক স্পেস দখলের ছক

    বৈষ্ণব ভক্তি আন্দোলনের এই ছদ্ম-সাম্যবাদটি বোঝার জন্য আমাদের তৎকালীন বর্ণবাদী হিন্দু সমাজের গভীর সামাজিক-সাংস্কৃতিক স্তরবিন্যাস এবং চৈতন্যের পরিষদবর্গের কাঠামোর দিকে তাত্ত্বিক নজর দিতে হবে। তৎকালীন স্থবির হিন্দুসমাজে বর্ণভেদ ও জাতিভেদ প্রথার কারণে অস্পৃশ্যতা এবং তীব্র সামাজিক অনৈক্য বিরাজ করছিল। সমাজের উচ্চ কোটিতে ছিল সুবিধাবাদী ব্রাহ্মণ আর সর্বনিম্ন কোটিতে ছিল চণ্ডাল ও শূদ্র শ্রেণী। এই দুই স্তরের সামাজিক ও সাংস্কৃতিক অধিকারে ছিল আকাশ-পাতাল পার্থক্য। চণ্ডাল বা মুচিদের মতো প্রান্তিক সমাজ-শ্রমিকদের আর্য মন্দিরে প্রবেশ করা তো দূরের কথা, উচ্চবর্ণের জল ও স্পর্শ থেকেও তাদের অপবিত্র ঘোষণা করে দূরে রাখা হতো। কিন্তু সুফীবাদের খানকাহ্গুলোতে যখন এই অবদমিত মানুষেরা পরম আদরে স্থান পেতে লাগল এবং শাসক শ্রেণীর প্রত্যক্ষ বা পরোক্ষ ছত্রচ্ছায়ায় ইসলামের ক্রমবর্ধমান প্রভাব যখন হিন্দু সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠল, তখন ব্রাহ্মণ সন্তান নিমাই পণ্ডিত অর্থাৎ শ্রী চৈতন্য চণ্ডাল, মুচি, ম্লেচ্ছ, বৈশ্য এবং কায়স্থসহ সকল বর্ণের মানুষকে কৃষ্ণের প্রেমমন্ত্রে ডাক দিয়ে এক তথাকথিত ঐক্যসূত্রে বাঁধার কৌশল নিলেন। তিনি দৃঢ়তার সঙ্গে প্রচার করতে লাগলেন, কৃষ্ণভক্তদের মধ্যে কোনো জাতিকুল বিচার নেই। ভক্তিযোগের মাধ্যমে তিনি সকল স্তরের মানুষকে উদ্ধার করবেন। আপাতদৃষ্টিতে এই বয়ানটিকে অত্যন্ত প্রগতিশীল ও বৈপ্লবিক মনে হলেও, এর পেছনের মূল রাজনৈতিক মেকানিজমটি ছিল মূলত একটি সাময়িক ড্যামেজ-কন্ট্রোল টুল (Damage-control tool)। যার লক্ষ্য ছিল নিম্নবর্ণের মানুষদের ক্ষোভকে শান্ত করে তাদের সনাতন সমাজকাঠামোর ভেতরেই পুনর্বিন্যস্ত করা। মুসলিমরা না হলে নির্যাতিত-নিপিড়ীত, অব্রাহ্মণ শ্রেণি কখনো এই কথিত সাম্যের ডাকও পেতেন না।

    এই ছদ্ম-সাম্যবাদের সবচেয়ে বড় প্রমাণ মেলে বৈষ্ণবদের সাংগঠনিক কাঠামো ও চৈতন্যের পরিষদবর্গের দিকে তাকালে। বৈষ্ণব ঐতিহাসিকেরা দাবি করেন, চৈতন্যের প্রেমভক্তিবাদে সমাজের সব স্তরের মানুষের সমাবেশ ঘটেছিল। যা সামাজিক সচলতার (Social Mobility-এর) লক্ষণ প্রকাশ করে। চৈতন্যের প্রধান পরিষদদের মধ্যে যেমন উচ্চবর্ণের ব্রাহ্মণ ছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও জীব গোস্বামী; তেমনি বৈদ্য ছিলেন মুরারি গুপ্ত ও অদ্বৈত আচার্য; কায়স্থ ছিলেন রঘুনাথ দাস ও নরোত্তম দাস; সুবর্ণ বণিক ছিলেন উদ্ধারণ দত্ত এবং যবন বা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আত্তীকৃত হয়েছিলেন হরিদাস। এই বহুমাত্রিক সমাবেশকে আধুনিক ছদ্ম-সেক্যুলার ঐতিহাসিকেরা এক মহান মানবিক বিপ্লব বলে প্রচার করতেই অধিক আগ্রহী। এর ভেতরের আসল জালিয়াতিটি তারা এড়িয়ে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাস্তবতা হলো, এই আন্দোলনে নিম্নবর্ণের মানুষকে ভক্ত হিসেবে সামিল করার অধিকার দেওয়া হলেও, আন্দোলনের মূল বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, শাস্ত্র প্রণয়ন এবং তাত্ত্বিক চাবিকাঠি কিন্তু সর্বদাই রূপ গোস্বামী, সনাতন বা জীব গোস্বামীর মতো কট্টর উচ্চবর্ণের ব্রাহ্মণ এলিটদের হাতেই কুক্ষিগত ছিল। নিম্নবর্ণের চণ্ডাল বা মুচিরা চৈতন্যের নগরকীর্তনে হাত তুলে নাচতে পারত ঠিকই, কিন্তু বৈষ্ণব ধর্মের মূল নীতি নির্ধারণ বা তাত্ত্বিক ক্ষমতা কাঠামোর কেন্দ্রে তাদের কোনোদিনও কোনো অংশীদারিত্ব দেওয়া হয়নি।

    সুশীল কুমার দে-এর নিরপেক্ষ ঐতিহাসিক অনুসন্ধান এই ইতিহাসকে আরও স্পষ্ট ও গভীর করে তোলে। তিনি দেখিয়েছেন, নবদ্বীপের কাজির ঘটনায় চৈতন্য যখন নগরকীর্তনের নেতৃত্ব দেন এবং কাজি মুগ্ধ হলেও, চৈতন্য কখনো সামাজিক কাঠামো বদলের কোনো পদক্ষেপ নেননি, বরং কেবল ধর্মীয় সহিষ্ণুতা ও আবেগপ্রচারই ছিল তার উদ্দেশ্য। আর নগরকীর্তনে সব বর্ণের মানুষ অংশ নিতে পারলেও তা ছিল শুধুমাত্র ধর্মীয় আবেগের প্রচারমাধ্যম, নেতৃত্বের মাধ্যম নয়। বরং তিনি কখনো বর্ণাশ্রম ধর্মের মৌলিক কাঠামোকে আঘাত করতে চাননি এবং সামাজিক সমতা বা যৌথ আহারের মতো বিষয়গুলিতে কখনো হস্তক্ষেপ করেননি। বরং প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রাখার পক্ষেই ছিলেন। যেমন, রঘুনাথ দাসের ক্ষেত্রে তিনি নিজেই সেই দূরত্ব অক্ষুণ্ণ রাখতে উৎসাহ দিয়েছিলেন। বিশেষ করে বেনারসে প্রকাশানন্দের মতো অদ্বৈত পণ্ডিতেরা যখন চৈতন্যের আবেগপূর্ণ ভক্তিকে উপহাস করতেন এবং তাকে মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গ এড়িয়ে চলার জন্য বিদ্রূপ করতেন, তখন তার উত্তরসূরিরা বুঝতে পারেন যে, এই আন্দোলনকে টিকিয়ে রাখতে ও সম্মান দিতে প্রয়োজন সুসংহত শাস্ত্রীয় ভিত্তি। যা কেবল সুপ্রশিক্ষিত ব্রাহ্মণ পণ্ডিতরাই দিতে পারেন। আর এই কারণেই রূপ-সনাতনের মতো এলিটরা দর্শন প্রণয়নে অগ্রণী হন। যদিও শ্রীধর স্বামীর ভাষ্য থেকে উদ্ভূত আবেগী সন্ন্যাসী ধারা পূর্বেই মাধবেন্দ্র পুরী ও ঈশ্বর পুরীর মাধ্যমে বাংলায় প্রবর্তিত হয়েছিল এবং চৈতন্য নিজেও সেই ধারায় দীক্ষিত ছিলেন। কিন্তু সেই আবেগী ধারা কখনো তাত্ত্বিক কর্তৃত্বের দাবি করে নি। বরং দে আরও দেখিয়েছেন, নবদ্বীপের সাধারণ ভক্তরা ধর্মতত্ত্ব প্রণয়নে অক্ষম ছিলেন বলেই চৈতন্য স্বয়ং রূপ ও সনাতনের হাতে এই দায়িত্ব অর্পণ করেন, এবং ষড়গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস ছাড়া বাকি পাঁচজনই ব্রাহ্মণ ছিলেন। যার মধ্যে রূপ-সনাতন-জীব ছিলেন কর্ণাট ব্রাহ্মণ এবং গোপাল ভট্ট ছিলেন দক্ষিণী ব্রাহ্মণ, অন্যদিকে যবন হরিদাস, সুবর্ণবণিক উদ্ধারণ দত্ত বা কায়স্থ নরোত্তম দাস কখনো বৈষ্ণব দর্শনের শাস্ত্র রচনা বা মূল নীতি নির্ধারণের কাজে নেতৃত্ব দিতে পারেননি। যা প্রমাণ করে,  বহুমুখী সমাবেশের আড়ালে ক্ষমতার কেন্দ্রবিন্দু সর্বদাই রূপ-সনাতন-জীবের মতো কট্টর ব্রাহ্মণ গোঁড়াদের হাতে কুক্ষিগত ছিল, এবং নিম্নবর্ণের ভক্তদের ভূমিকা কীর্তনের ধুলোয় নাচার এবং ভক্ত হিসেবে গণ্য হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বাস্তবিক তাত্ত্বিক ও সাংগঠনিক ক্ষমতার কোনো অধিকার তাদের দেওয়া হয়নি (Sushil Kumar De, Early History of the Vaisnava Faith and Movement in Bengal, pp. 14-16, 25, 59-60, 75, 80-82, 87, 88-89, 93-96, 109, 111)। চৈতন্যের পরিষদবর্গের বাহ্যিক বৈচিত্র‍্যের খোলসটি ছিল এক ধরনের টোকেনিজম (Tokenism)। যেখানে ইসলামের সাম্যনীতিকে ঠেকাতে নিম্নবর্ণের মানুষকে কেবল একাত্মতার একটি মনস্তাত্ত্বিক বিভ্রম উপহার দেওয়া হয়েছিল।

    বৈষ্ণবদের এই মনস্তাত্ত্বিক পাল্টা-আক্রমণ কেবল রাজপথের নগরকীর্তন বা আখড়ার সাংগঠনিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এর একটি সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী বুদ্ধিবৃত্তিক দিকও ছিল। যা বাংলার সাহিত্যিক ও ভাষিক স্পেসকে সম্পূর্ণ গ্রাস করার এক অনন্য ছক হিসেবে কাজ করেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখব, আর্য-ব্রাহ্মণ্যবাদী এলিটরা দীর্ঘ দুই-তিনশ বছর ধরে বাংলার লৌকিক প্রাকৃত ও সাধারণ মানুষের মুখের ভাষাকে অত্যন্ত নিচু চোখে দেখত এবং সংস্কৃতির কেন্দ্র থেকে ঝেঁটে ফেলে দিয়েছিল। উচ্চ বর্গের হিন্দুসম্প্রদায় সংস্কৃতকে এবং মুসলমান সম্প্রদায় আরবি-ফারসিকে শিক্ষা ও জ্ঞান চর্চার মাধ্যম করায়, বাংলা ভাষা দীর্ঘকাল জ্ঞানার্জনের মাধ্যম না হওয়ার অবহেলায় অবহেলিত ছিল। শুধু তাই নয়, আর্য স্মার্ত পণ্ডিতেরা স্পষ্ট ফতোয়া জারি করেছিলেন, বাংলা ভাষায় কোনো ধর্মীয় গ্রন্থ রচনা করা বা অনুবাদ করা সম্পূর্ণ অধর্মের কাজ এবং এর শাস্তি হলো রৌরব নামক মহাশাস্তির নরককুণ্ড। কিন্তু শ্রী চৈতন্য এবং তার পরিষদবর্গের অনেকেই সংস্কৃতজ্ঞ পণ্ডিত হওয়া সত্ত্বেও, তারা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন, বাংলা ভাষার এই লৌকিক ও অর্গানিক শক্তিকে যদি তারা সাহিত্যিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারেন, তবে সুফী-সাধকেরা বাংলা ভাষার মাধ্যমে সাধারণ মানুষের মনে যে প্রগাঢ় স্থান তৈরি করে নিচ্ছেন, তাকে কোনোদিনও প্রতিহত করা যাবে না।

    ফলে, বৈষ্ণব কবি ও পণ্ডিতেরা আর্যাবর্তের সেই প্রাচীন ফতোয়াকে সুকৌশলে পাশে সরিয়ে রেখে, বাংলা ভাষা ও সাহিত্যকে নিজেদের প্রেমভক্তিবাদ প্রচারের প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করলেন। তারা ষোলো থেকে আঠারো শতক পর্যন্ত সমগ্র বাংলার সাহিত্যিক পরিমণ্ডলকে ‘বৈষ্ণব পদাবলী’র এক সর্বগ্রাসী জোয়ারে ভাসিয়ে দিলেন। ইতিহাসবিদ দীনেশচন্দ্র সেনের সংগৃহীত তথ্য অনুসারে, শ্রী চৈতন্যের সমকাল ও উত্তরকালে প্রায় ১৬৪ জন বৈষ্ণব পদকর্তার সন্ধান পাওয়া যায়, যাঁদের রচিত পদের সংখ্যা ছিল ৪,৫৪৮টি। এর পাশাপাশি চৈতন্য ও মোহান্তগণের বিশালাকার চরিতকাব্য (যেমন—চৈতন্যভাগবত, চণ্ডীমঙ্গল, চৈতন্যচরিতামৃত, ভক্তিরত্নাকর ইত্যাদি) রচিত হতে শুরু করে। যা একাধারে জীবনী, ধর্ম, দর্শন ও সমাজকথার দলিল হিসেবে সাহিত্যিক স্পেসকে সম্পূর্ণ দখল করে নেওয়া শুরু করে। এই বিপুল সাহিত্যিক উৎপাদনের মূল রাজনৈতিক লক্ষ্য ছিল, বাংলা ভাষার অভ্যন্তরীণ মেধা ও নান্দনিকতার স্কেলটিকে এমনভাবে রাধা-কৃষ্ণের পৌরাণিক লীলা ও বৈষ্ণবীয় অধিবিদ্যার ছাঁচে বন্দি করে ফেলা, যাতে সাধারণ মানুষের সাহিত্যিক ও নান্দনিক অবচেতনে ইসলামের তাওহীদি বা সুফী মারেফতি ভাবধারার কোনো স্থান বাকি না থাকে। তারা সাহিত্যকে এক ধরনের ‘ন্যারেটিভ ইঞ্জিন’ (Narrative Engine) হিসেবে ব্যবহার করে প্রমাণ করতে চাইলেন, বাংলা ভাষার সর্বোচ্চ নান্দনিক প্রকাশ কেবল বৈষ্ণবীয় ভক্তি আচারের মাধ্যমেই সম্ভব (দীনেশচন্দ্র সেন, বঙ্গভাষা ও সাহিত্য, পৃষ্ঠা, ৩১, ৬৬-৬৮, ১০২-১১০, ১১৬, ১১৭, ১৫১; সুশীলকুমার দে, Early History of the Vaisnava Faith and Movement in Bengal, পৃষ্ঠা ৮৭, ১৬১)।

    এই সাহিত্যিক ও মনস্তাত্ত্বিক জালিয়াতির ফাঁদটি এতটাই কৌশলী ছিল যে, তৎকালীন বহু সরলপ্রাণ মুসলমান কবি ও সাধারণ মানুষও এর অভ্যন্তরীণ ভূ-রাজনৈতিক উদ্দেশ্য বুঝতে না পেরে এই বৈষ্ণবীয় ভাবধারার চোরাবালিতে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। বৈষ্ণব নথিতে গর্বের সাথে উল্লেখ করা হয় যে, আঠারো শতক নাগাদ শতাধিক বৈষ্ণবভাবাপন্ন মুসলমান কবিও রাধা-কৃষ্ণের পদ রচনা করেছিলেন। এই সাংস্কৃতিক চোরাবালিতে হেরে যাওয়াই ছিল মূলত বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক পতনের প্রধানতম মনস্তাত্ত্বিক কারণ। সুফীবাদের খাঁটি তাওহীদি আকিদা ও আধ্যাত্মিক সৌন্দর্যকে চুরি করে যখন বৈষ্ণবরা তার ওপর হিন্দুয়ানী প্রথা ও পৌরাণিক আচারের মোড়ক চড়িয়ে দিলেন, তখন সাধারণ মুসলমানেরা নিজেদের অজান্তেই খাঁটি ইসলামি আখলাক ও পরিচয় থেকে বিচ্যুত হয়ে বৈষ্ণব সংস্কৃতির গভীর প্রভাবে নিমজ্জিত হতে শুরু করল। এর ফলেই পরবর্তীকালে মুসলমানদের পোশাক-আশাক, চেহারা-সুরত, ঘরের দৈনন্দিন যাপিত জীবন থেকে শুরু করে লৌকিক আচারের প্রতিটি পরতে বৈষ্ণবীয় ও হিন্দুয়ানী সংস্কৃতির এক সর্বগ্রাসী সয়লাব ঘটে, যা তাদের সম্পূর্ণ আত্মপরিচয়কে সংকটের মুখে ঠেলে দিয়েছিল। (হক, মুহাম্মদ এনামুল। মুসলিম বাংলা সাহিত্য, রূপম প্রকাশনী, পৃষ্ঠা ১৮-২৫)।

    মুসলমানদের যাপিত জীবনে বৈষ্ণবীয় লৌকিক আচারের অনুপ্রবেশ এবং মনস্তাত্ত্বিক রূপান্তর

    তুর্কি মুসলিমদের রাজনৈতিক বিজয়ের পর বাংলায় সুফী-সাধকদের হাত ধরে যে আধ্যাত্মিক ও সামাজিক মহাবিপ্লব ঘটেছিল, তার মূল চালিকাশক্তি ছিল ইসলামের সাম্যবাদী জীবনদর্শন। কিন্তু এই বিপুল গণ-পরিবর্তনের ইতিহাসের সমান্তরালে এমন এক সূক্ষ্ম ও প্রচ্ছন্ন ফাঁকফোকর রয়ে গিয়েছিল, যা পরবর্তীকালে নদীয়ার উচ্চবর্ণীয় বৈষ্ণব আন্দোলনের ছদ্মবেশী পাল্টা-আক্রমণের জন্য এক উর্বর ক্ষেত্র প্রস্তুত করে দেয়। ইতিহাস ও নৃতাত্ত্বিক উপাত্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, পারস্য ও মধ্যপ্রাচ্য থেকে আগত সুফী-সন্ত ও প্রচারকেরা যখন এই বদ্বীপের প্রত্যন্ত লোকালয়গুলোতে সাধারণ মানুষের কাছে ইসলামের তাওহীদি মেনিফেস্টো নিয়ে হাজির হয়েছিলেন, তখন অধিকাংশ ক্ষেত্রেই প্রান্তিক মানুষের কেবল ‘বিশ্বাস পরিবর্তন’ (Conversion of Faith) ঘটেছিল, কিন্তু তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও প্রাত্যহিক যাপিত জীবনের ‘হাতে-কলমে সাংস্কৃতিক রূপান্তর’ (Cultural Transformation) এতো দ্রুত সম্ভবপর হয়ে ওঠেনি। এর মূল কারণ ছিল ভূ-প্রাকৃতিক ও জনসংখ্যাগত সীমাবদ্ধতা। সুফী প্রচারকদের পক্ষে তৎকালীন যোগাযোগ-বিচ্ছিন্ন দুর্গম বদ্বীপের প্রতিটি নব-দীক্ষিত মুসলমানের বাড়ি বাড়ি গিয়ে তাদের দৈনন্দিন সমাজ-সংস্কৃতি, পারিবারিক আচরণ, উৎসবের ঢং এবং শব্দচয়নকে পুরোপুরি ইসলামি কৃষ্টির ছাঁচে গড়ে তোলা বাস্তবসম্মত ছিল না। ফলে, নব-দীক্ষিত অনার্য ও প্রান্তিক মুসলমানেরা অন্তরে তাওহিদ ও নামাজ-রোজার আকিদা গ্রহণ করলেও, তাদের যাপিত জীবনের প্রাত্যহিক লৌকিক অভ্যাস, কুসংস্কার এবং আবহমান কাল ধরে চলে আসা সামাজিক অবচেতনের সুরটি প্রায় অবিকৃত রয়ে গিয়েছিল। এই মনস্তাত্ত্বিক ফাঁকটিকে অত্যন্ত বুদ্ধিবৃত্তিক উপায়ে কাজে লাগিয়েছিল শ্রী চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ভক্তি আন্দোলন। যা মুসলমানদের ঘরের ভেতরে এক দীর্ঘমেয়াদী এবং সূক্ষ্ম সাংস্কৃতিক অনুপ্রবেশ ঘটাতে সফল হয়েছিল।

    এই মনস্তাত্ত্বিক রূপান্তরের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রাতিষ্ঠানিক অবয়ব ছিল মুসলিম সমাজে 'পায়ে ধরে সালাম' বা কদমবুসির থিয়েটার কালচার। ইসলামের ধ্রুপদী আকিদা ও আখলাকে কোনো মানুষকে খোদার আসনে বসানো বা তাঁর সামনে সাষ্টাঙ্গে নিপতিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ ধ্রুপদী তাওহিদ কেবল এক পরম স্রষ্টার সামনেই মানুষের মাথা নত করার কথা বলে। কিন্তু বাংলায় সুফীবাদের সুউচ্চ পীর-মুরিদি সিলসিলাকে কাউন্টার করতে গিয়ে বৈষ্ণব আন্দোলন যে চরম 'গুরুবাদ' (Guruism) ও আখড়া সংস্কৃতির প্রবর্তন করেছিল, তা সাধারণ মানুষের মনে গুরুকে ঈশ্বরের সমতুল্য এক পরম পবিত্র দেবতায় রূপান্তর করে। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে গুরুকে কৃষ্ণেরই করুণাময় মূর্ত প্রকাশ মনে করা হয়। 'শিক্ষাগুরুকে ত' জানি কৃষ্ণের স্বরূপ'—এই উক্তিটি তাদের শাস্ত্রসম্মত। বৈষ্ণব শাস্ত্রে ভক্ত, ভগবান এবং গুরুর পদধূলিকে অত্যন্ত শক্তিশালী ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মনে করা হয়। শ্রীচৈতন্যচরিতামৃতের বিখ্যাত উক্তি, 'ভক্তপদধূলি আর ভক্তপদজল। ভক্তভুক্তবশিষ্ট—এই তিন মহাবল।' এখানে পদধূলি গ্রহণকে অহংকার বিনাশ ও শুদ্ধ ভক্তি লাভের মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। বৈষ্ণবরা সাধারণত 'মোক্ষ' বা মুক্তি চান না; তাঁরা মোক্ষলাভের চেয়ে কৃষ্ণের প্রতি 'শুদ্ধ ভক্তি' বা 'প্রেমাভক্তি' লাভ করাকেই জীবনের পরম পুরুষার্থ বা পরম পথ মনে করেন। গুরুর পদধূলি গ্রহণ এই প্রেমাভক্তিরই একটি মাধ্যম, যা বিনয় ও আত্মসমর্পণের পরম প্রকাশ। এইভাবে বৈষ্ণবীয় গুরুবাদ বাংলার সাধারণ মানুষের মনে গভীরভাবে প্রোথিত হয়ে যায়। বৈষ্ণবদের এই গুরু ভক্তির মনস্তত্ত্ব থেকেই এই অঞ্চলের সুফি-সাধক, পীর-মুরশিদ, আলেম-উলামার প্রতি মানুষের খোদাবাদী পবিত্রতার এবং নিষ্কলুষতার মনোভাব তৈরি হয় ও ভক্তি আসে। মানুষ অবচেতনে তাঁদের অত্যন্ত পূতঃপবিত্র ভাবতে থাকে। বৈষ্ণবরা যেভাবে গুরুকে সব ধরনের ভুল-ভ্রান্তি এবং পাপের উর্ধ্বে মনে করে, মুসলিমদের মনস্তত্ত্বেও এই ধারণা গেড়ে বসে হুজুর, আলেম-উলামা, পীর-দরবেশরা তথা তাদের ধর্মীয় গুরুরাও এরকম ভুল-ভ্রান্তি এবং পাপ করতেই পারেন না। ফলে আলেম-উলামা থেকে গুনাহের কথা প্রকাশ পেলে মানুষ যেরকম চমকিত হয়, সেটা ওই বৈষ্ণবীয় মনস্তত্ত্ব ও গুরুবাদী মতবাদের ফসল। গুরুকে কিংবা ধর্মীয় বুজুর্গকে এরকম নিষ্পাপ-নিষ্কলুষ মনোভাবের ভক্তি, যেরকম ভক্তি এই অঞ্চলের মানুষজন করে থাকেন, তা ইসলামের সংস্কৃতি নয়। বৈষ্ণব তথা হিন্দুয়ানী সংস্কৃতি। এ থেকেও মানুষকে বাঁচানো ও সতর্ক করা, ইসলামের অর্পিত দায়িত্ব। কারণ, ইসলাম কেবলমাত্র নবীগণকে নিষ্পাপ বিশ্বাস করার ধারণা দেয়। আর সাহাবায়ে কেরামকে 'মাগফুর' (ক্ষমাপ্রাপ্ত) এবং 'মাহফুজ' (সমালোচনা থেকে সুরক্ষিত) বলে। এছাড়া আর কাউকেই নিষ্পাপত্বের নিশ্চয়তা দেয়-ই না, এমনকি ক্ষমাপ্রাপ্ত, ভুলের উর্ধ্বে এবং গুনাহ মুক্ত হওয়ার গ্যারান্টিও দেয় না। বরং আর যেকেউ যেকোনো ধরনের গুনাহ, ভুল এবং পাপ করতে পারেন। চাই তিনি যতো বড় সুফি কিংবা আল্লাহর ওলী হয়ে যান না কেনো। কিন্তু সুফী প্রচারকেরা যখন বাংলার এই গুরুবাদী মনস্তত্ত্বের গভীরতা এবং সাংস্কৃতিক লড়াইয়ের কৌশলগত পদ্ধতি না বুঝে কেবল বিশ্বাসের পরিবর্তনের ওপর জোর দিলেন, তখন সংস্কৃতির খানাখন্দ, নদীনালা আর ঢাল বেয়ে বৈষ্ণবীয় এই 'পা ছুঁয়ে ভক্তি'র প্রথার ন্যায় তাদের অনেক প্রথা ও মনস্তত্ত্ব মুসলিম সমাজের অবচেতনে সুকৌশলে ঢুকে পড়ল। নব-দীক্ষিত মুসলমানেরা তাদের মা-বাবা, শ্বশুর-শাশুড়ি, পীর অথবা গুরুর প্রতি অন্ধ আত্মসমর্পণের অভ্যাসটিকে, বৈষ্ণবীয় 'পা ছুঁয়ে ভক্তি'কে ইসলামি মোড়ক দেওয়ার জন্য 'পায়ে ধরে সালাম' প্রথার এবং সৃষ্টির সম্মুখে মাথা নোয়ানোর সংস্কৃতির জন্ম দিলেন। এমনকি গুরু ভক্তি থেকে পীর-বুজুর্গের মাজারেও সেজদা দেওয়ার ও ভক্তি প্রকাশের প্রথা শুরু হয়। জীবিত পীরকে মাথা নুইয়ে পা ছুঁয়ে সালাম করে ভক্তি প্রকাশের সুযোগ থাকলেও, মৃত পীরের প্রতি সেই সুযোগ না থাকায় শুরু হলো মাজারে সেজদা দেওয়ার প্রথা। শ্রীচৈতন্যের বৈষ্ণব আন্দোলন থেকে হিন্দুয়ানী গুরুভক্তির ও গুরুবাদের মরণোত্তর সংস্করণ হলো এটি। যা ধ্রুপদী ইসলামের সমতাবাদী শুভেচ্ছা বিনিময় 'আসসালামু আলাইকুম' বা 'সালামুন আলাইকুম'-এর ধারণার সম্পূর্ণ বিপরীত (দীনেশচন্দ্র সেন, বঙ্গভাষা ও সাহিত্য ,পৃষ্ঠা ২৬১-২৮০, ৩০৪-৩১৮; সুশীলকুমার দে, Early History of the Vaisnava Faith and Movement in Bengal ,পৃষ্ঠা ৮০-৮২; ফাহমিদ উর রহমান, মুসলিম সংস্কৃতি ও বাঙালি মুসলমান ,পৃষ্ঠা ৯-১১, ২০-২১, ২৪-২৬, ৪১-৪৪, ৬২-৬৪)।

    এটি কেবল একটি সাধারণ প্রণাম ছিল না; এটি ছিল মূলত বৈষ্ণবীয় গুরুবাদের সেই অবচেতন মনস্তাত্ত্বিক দাসত্ব, যা মানুষের আত্মমর্যাদাকে কোনো এক সাধারণ ব্যক্তির পায়ের নিচে সমর্পণ করতে শেখায়। যা আজও আমাদের গ্রামীণ ও পারিবারিক সমাজে প্রগতিশীলতা ও ভদ্রতার ছদ্মবেশে দৃশ্যমান। এই সর্বগ্রাসী সাংস্কৃতিক সয়লাবের দ্বিতীয় কুৎসিত ল্যাবরেটরি তৈরি হয়েছিল মুসলমানদের পারিবারিক উৎসব, বিশেষ করে বিয়ের আচারের ভেতরে। স্মার্ত হিন্দু সমাজ এবং বৈষ্ণবীয় লৌকিক আচারে বিয়ে কেবল কোনো আইনি চুক্তি ছিল না; এটি ছিল মূলত নানাবিধ প্রকৃতিপূজা ও তান্ত্রিক উর্বরা আচারের এক জটিল মিশ্রণ। সুফীবাদের প্রভাবে মুসলিম সমাজে ‘নিকাহ’ বা বিয়ের আইনি ও ধর্মীয় বুনিয়াদ প্রতিষ্ঠিত হলেও, উৎসবের নান্দনিক স্কেলটি ফাঁকা থাকার কারণে বৈষ্ণবীয় ও স্মার্ত আচারের ‘গায়ে হলুদ’ এবং ‘বরপক্ষের ভোজন’ প্রথা মুসলিম পরিবারগুলোর অন্দরমহলে সুকৌশলে স্থান করে নেয়। গায়ে হলুদ মূলত প্রাচীন প্রাক-আর্য অনার্য সমাজের কৃষি-উর্বরতা কেন্দ্রিক জাদুর (Fertility Magic) অংশ, যেখানে হলুদকে শরীরের উর্বরতা ও সুরক্ষার প্রতীক মনে করা হতো। বৈষ্ণব কবিরা তাদের সাহিত্যের মাধ্যমে রাধা-কৃষ্ণের বিয়ের কাল্পনিক মোড়কে গায়ে হলুদের আচারকে এক স্বর্গীয় ও রোমান্টিক মহিমা দান করেছিলেন। যা সরলপ্রাণ মেহনতি মুসলিম নারীদের অবচেতনার ওপর গভীর নান্দনিক আস্তরণ তৈরি করে। এর ফলে, মুসলিম বিয়েতে ধ্রুপদী ইজাব-কবুল ও মোহরানার সরলতার ওপর চেপে বসল গায়ে হলুদের নামে অপচয়, তান্ত্রিক আচার এবং স্মার্ত হিন্দু বিয়ের হুবহু অনুকরণ। অনুরূপভাবে, ‘বরপক্ষের ভোজন’ প্রথাটি মূলত স্মার্ত হিন্দু সমাজের সেই কুলীন প্রথার অবশেষ, যেখানে বরপক্ষকে দেবতা জ্ঞান করে কনের পরিবারকে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিষ্ট করার এক অলিখিত ক্ষমতার খেলা চলত। এই ক্ষমতার থিয়েটার মুসলিম সমাজে এমনভাবে সংক্রমিত হলো যে, কনের পিতার ওপর বিশাল অর্থনৈতিক বোঝা চাপিয়ে বরপক্ষকে রাজকীয় আপ্যায়ন করাটা মুসলিম সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হলো। যা ইসলামের সরল ও সাম্যবাদী সমাজ দর্শনের বুকে এক চরম কুঠারাঘাত (হক, মুহাম্মদ এনামুল। মুসলিম বাংলা সাহিত্য, রূপম প্রকাশনী, পৃষ্ঠা ১৮-২৫)।

    এই সাংস্কৃতিক আগ্রাসন ও কৃত্রিম আচারের প্রতিবিধান কেবল একঘেয়ে নিষেধাজ্ঞা বা শুষ্ক আইনি কাঠামোর ভেতর সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং উৎসবের সেই ‘ফাঁকা নান্দনিক স্কেলটি’ পূরণের জন্য প্রয়োজন এক মননশীল ও বিকল্প ইসলামি উৎসব-সংস্কৃতির বিনির্মাণ। অনার্য উর্বরা জাদুর বিপরীতে মুসলিম বিয়েতে যুক্ত হতে পারে তাওহীদি সংস্কৃতির এক স্বতঃস্ফূর্ত ও আনন্দময় আমেজ। গায়ে হলুদের অপচয় ও তান্ত্রিক আচারের অবসান ঘটিয়ে বিয়ের প্রাক-মুহূর্তে আয়োজন করা যেতে পারে ‘দোয়া ও নাসিহাহ সন্ধ্যা’। যেখানে সুফী ঘরানার আধ্যাত্মিক আবহ, হামদ-নাত এবং সুমধুর কিরাতের মাধ্যমে নবদম্পতির নতুন জীবনের যাত্রাকে এক স্বর্গীয় মহিমা দান করা সম্ভব। বিদায়ী বা বরণ উদযাপনে অনৈসলামিক রীতিনীতির পরিবর্তে মুসলিম ঐতিহ্যের ‘দফ’ সহযোগে জায়েজ বিনোদন, কাসিদা পরিবেশন এবং লোকজ পুঁথি-পাঠের মাধ্যমে বাঙালি মুসলিমের নিজস্ব মনস্তত্ত্বকে তৃপ্ত করা যায়। সবচেয়ে বড় উৎসবের আমেজ তৈরি হতে পারে ‘ওয়ালিমা’ বা বরপক্ষের প্রীতিভোজের মধ্য দিয়ে। যা কোনো আভিজাত্যের কুৎসিত প্রদর্শনী হবে না; বরং রাসুলুল্লাহ সা.-এর সুন্নাহ মেনে সেখানে সমাজের প্রান্তিক মেহনতি মানুষ ও আত্মীয়দের মিলনমেলায় এক পরম সামাজিক সৌহার্দ্য ফুটে উঠবে। ইজাব-কবুলের সরলতাকে অক্ষুণ্ন রেখে উপহার আদান-প্রদান (হাদীসের ভাষায়, তাহাদু-তাহাব্বু), ইলমি মজলিস এবং হালাল চিত্তবিনোদনের এই সমন্বিত রূপই পারে মুসলিম বিয়েকে স্মার্ত হিন্দু রীতির হুবহু অনুকরণ থেকে মুক্ত করে এক স্বতন্ত্র, মার্জিত ও উৎসবমুখর নান্দনিকতায় রূপান্তর করতে।

    এই বিকল্প উৎসব-সংস্কৃতির যৌক্তিকতা ও নান্দনিক বুনিয়াদ অন্বেষণ করতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে নববী যুগ এবং ইসলামের প্রাথমিক ইতিহাসের স্বর্ণালি অধ্যায়গুলোর দিকে। রাসুলুল্লাহ সা. নিজে এবং তাঁর সাহাবিগণ বিয়েকে কেবল একটি নীরব আইনি চুক্তি হিসেবে রেখে দেননি, বরং একে সামাজিক আনন্দ ও মার্জিত উৎসবের মাধ্যমে জনসাধারণের সামনে ঘোষণা করার নির্দেশ দিয়েছিলেন। সহিহ বুখারি ও মুসলিম শরিফের একাধিক অকাট্য বিবরণী থেকে জানা যায়, রাসুলুল্লাহ সা. বৈধ উৎসবের আমেজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ প্রকাশকে কেবল বৈধতাই দেননি, বরং পরম মমতায় তা উপভোগও করেছেন। সহিহ বুখারির বর্ণনা অনুযায়ী, স্বয়ং রাসুলুল্লাহ সা.-এর ঘরে ঈদের দিনে দুটো ছোট বালিকা (অপ্রাপ্তবয়স্ক কন্যা) যখন দফ বাজিয়ে আনসারদের ঐতিহাসিক ‘বুয়াস যুদ্ধের’ বীরত্বগাথার গান গাইছিল, তখন ইসলামের প্রথম খলিফা আবু বকর রা. এসে তাদের ধমক দেন। কিন্তু আল্লাহর রাসুল সা. তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “আবু বকর, ওদের ছেড়ে দাও। তারা করতে থাকুক। প্রতিটি জাতিরই ঈদের দিন থাকে, আর এটি আমাদের ঈদের দিন” (সহিহ বুখারি, হাদিস নং ৯৫২)।

    বিয়ের উৎসবের ক্ষেত্রেও হুবহু নববী উদারতার প্রমাণ মেলে। সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, সাহাবি রুবাই বিনতে মুআউভিজ রা.-এর বিয়ের সকালে তাঁর ঘরে কিছু ছোট বালিকা দফ বাজাচ্ছিল এবং বদরের যুদ্ধে শহীদ হওয়া পূর্বপুরুষদের বীরত্ব ও ত্যাগের কবিতা গাইছিল। রাসুলুল্লাহ সা. সেখানে গিয়ে তাদের পাশেই বসেন এবং তাদের গান গাইতে বাধা দেননি। কেবল একটি মেয়ে যখন অতি-আবেগে গেয়ে ওঠে, “আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামীকালের খবর জানেন”, তখন রাসুলুল্লাহ সা. তাকে আলতো করে শুধরে দিয়ে বলেন, “এ কথাটি বাদ দাও এবং আগে যা গাইছিলে তা-ই গাও” (সহিহ বুখারি, হাদিস নং ৫১৪৭)। অর্থাৎ, আকিদাগত ভুলটি সংশোধন করলেও শিশুদের গান গাওয়া বা উৎসবের আমেজকে তিনি স্তব্ধ করে দেননি। ঠিক একইভাবে, মদিনার আনসারদের বিয়ের স্বভাবজাত উৎসবপ্রিয়তার কথা মাথায় রেখে রাসুলুল্লাহ সা. আয়েশা রা.-কে জিজ্ঞেস করেছিলেন, “তোমরা কি কনে পাঠানোর সময় সাথে কোনো বিনোদনের ব্যবস্থা রেখেছ? কারণ আনসাররা তো সঙ্গীত পরিবেশন (বিয়ের আমেজ-আনন্দ) পছন্দ করে” (সহিহ বুখারি, হাদিস নং ৫১৬৭)। অন্য বর্ণনায় এসেছে, মদিনার ছোট ছোট মেয়েরা দফ বাজিয়ে যখন গাইছিল, ‘আমরা বনু নাজ্জারের বালিকা, মুহাম্মদ কতই না চমৎকার প্রতিবেশী!’ তখন রাসুলুল্লাহ সা. ভালোবেসে বলেছিলেন, “আল্লাহ জানেন, আমিও তোমাদের কতই না ভালোবাসি” (সহিহ ইবনে মাজাহ, হাদিস নং ১৮৯৯)।

    নববী যুগের এই সরল অথচ উৎসবমুখর ধারাটি পরবর্তীকালে উমাইয়া, আব্বাসীয় এবং বিশেষ করে কর্ডোভা ও বাগদাদের ইসলামি সভ্যতার স্বর্ণযুগে আরও বিস্তৃত লোকজ নান্দনিক রূপ লাভ করে। ঐতিহাসিক বিবরণী থেকে জানা যায়, মধ্যযুগের মুসলিম সমাজগুলোতে বিয়ের উৎসবকে কেন্দ্র করে অন্দরমহলে ‘হাফলাতুল হেনা’ (Henna Night) বা মেহেদি সন্ধ্যার মতো মার্জিত আচারের প্রচলন ছিল। যা অনার্য কৃষি-উর্বরা জাদু কিংবা তান্ত্রিক বিশ্বাসের প্রতীক ছিল না; বরং তা ছিল সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যচর্চা, কাসিদা পাঠ, লোকজ কবিতা প্রতিযোগিতা এবং নারীদের একান্ত অন্দরমহলে হালাল আমোদ-প্রমোদের এক উৎসবমুখর মাধ্যম। বাগদাদের আব্বাসীয় খলিফাদের পারিবারিক বিয়েতে কিংবা পারস্য ও অটোমান ঐতিহ্যে বিয়ের রাতে সুমধুর সুরের ‘নাশিদ’ এবং রাজকীয় ভোজের মাধ্যমে যেভাবে সর্বসাধারণকে আপ্যায়িত করা হতো তা প্রমাণ করে, স্মার্ত হিন্দু রীতির হুবহু অনুকরণ বা অপচয় ছাড়াও একটি সমাজ কতটা জাঁকজামকপূর্ণ, নান্দনিক এবং নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রেখে উৎসবের আমেজ তৈরি করতে পারে।

    বৈষ্ণবীয় সাংস্কৃতিক আধিপত্যের সবচেয়ে সূক্ষ্ম ও প্রচ্ছন্ন রূপটি দেখা যায় গ্রামীণ মুসলিম গৃহস্থালির ভেতরে; ‘ঘরে ধান বা আলু ঝুলিয়ে রাখা’ এবং অমঙ্গলে ‘অলক্ষ্মী’ বলার প্রাত্যহিক মনস্তত্ত্বের মধ্যে। প্রাচীন বাংলার অনার্য সমাজ যখন সম্পূর্ণ কৃষিনির্ভর ছিল, তখন তাদের ধর্ম ছিল সর্বপ্রাণবাদ (Animism) এবং প্রকৃতিপূজা। যেখানে তারা শস্য ও উদ্ভিদের উর্বরতা শক্তিকে দেবতা মনে করে উপাসনা করত। বৈষ্ণব আন্দোলন সুফীবাদের কাউন্টার হিসেবে যখন এই লৌকিক দেব-দেবী ও উৎসবগুলোকে হাইজ্যাক করে পুরাণের শিব বা দুর্গার খোলসে বন্দি করল, তখন তারা গ্রামীণ গৃহস্থালির এই আদিম প্রকৃতিপূজার আচারগুলোকে ‘লক্ষ্মী-অলক্ষ্মী’, ‘অলৌকিক মঙ্গল-অমঙ্গলের’ মোড়কে প্রাতিষ্ঠানিক রূপ দিল। সুফী প্রচারকেরা বাড়ি বাড়ি গিয়ে এই লোকায়ত কুসংস্কারগুলোর মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ করার সুযোগ না থাকায়, নব-দীক্ষিত সাধারণ মুসলমানেরা তাদের নতুন তাওহীদি বিশ্বাসের সমান্তরালেই ঘরের দরজায় বা চালে ‘ধানের ছড়া বা আলু ঝুলিয়ে রাখা’র প্রথাটি টিকিয়ে রাখল। এই অবচেতন বিশ্বাস থেকে যে, এটি না করলে ঘরে শস্যের প্রাচুর্য আসবে না বা বরকত নষ্ট হয়ে যাবে৷ যা মূলত বিশুদ্ধ তাওহিদ ও আল্লাহর ওপর ভরসা করার (তাওয়াক্কুল) আকিদাকে গোড়া থেকে ধুলিসাৎ করে দেয়। এমনিভাবে থলে ঝেড়ে পয়সা খরচ করাকেও অশুভ জ্ঞান করা শুরু হলো। সামান্য টাকা থলেতে থাকা উচিত, মানিব্যাগ একেবারে খালি করে খরচ করা ঠিক নয়—এমন বিশ্বাসও এই লক্ষ্মী-অলক্ষ্মী কুসংস্কার সঞ্জাত। ইসলামের তাওহীদি চেতনা ও তাওয়াক্কুলের সাথে এর কোনো সম্পর্কে নেই।

    একইভাবে, প্রাত্যহিক জীবনে সামান্য কোনো অর্থনৈতিক ক্ষতি, বিপর্যয় বা অমঙ্গল ঘটলে অবচেতন মনে ‘অলক্ষ্মী’ বা ‘লক্ষ্মী ছেড়ে যাওয়া’র মতো শব্দ উচ্চারণ করার আত্মঘাতী প্রবণতা মুসলিম সমাজে ছড়িয়ে পড়ল। ‘অলক্ষ্মী’ মূলত স্মার্ত ও বৈষ্ণবীয় পৌরাণিক কাহিনীর সেই দেবী, যে দারিদ্র্য ও অমঙ্গলের প্রতীক। যার বিপরীতে রয়েছে ধন-ধান্যের দেবী লক্ষ্মী। একজন মুসলমান যখন তার প্রাত্যহিক যাপিত জীবনে কোনো সংকটের মুখে পড়ে আল্লাহর ফয়সালার প্রতি সবর না করে অবলীলায় ‘অলক্ষ্মী বিদায়’ বা ‘অলক্ষ্মী ঢোকা’র মতো পৌরাণিক পরিভাষা ব্যবহার করে, তখন তা প্রমাণ করে, বিশ্বাসের পরিবর্তনের পরেও তার মগজের গভীরতম পরতে বৈষ্ণবীয় ও হিন্দুয়ানী মনস্তাত্ত্বিক রূপান্তরটি কতটা নিশ্ছিদ্রভাবে সম্পন্ন হয়েছিল। এই শব্দগত ও আচরণগত দাসত্বই মুসলমানদের নিজস্ব কৃষ্টি ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতাকে শত শত বছর ধরে পঙ্গু করে রেখেছে। যার ফলে তারা নিজেদের অজান্তেই আর্যাবর্তের সাংস্কৃতিক উপনিবেশের দাসে পরিণত হয়েছে (মাহমুদ, ফারুক। ইতিহাসের অন্তরালে, ওয়েসিস বুকস, পৃষ্ঠা ২০২-২০৩)।

    এই সর্বগ্রাসী ও দমবন্ধ করা সাংস্কৃতিক চোরাবালি, শিরক-বেদাত এবং যাপিত জীবনের প্রতি পদে পদে লুকিয়ে থাকা পরিচয়ের বিকৃতি থেকে বাংলার মুসলমানদের উদ্ধার করার জন্য ইতিহাসে এক মহাসংগ্রামের প্রয়োজন ছিল। মুসলমানদের নামাজ, রোজা, আকিদা এবং দৈনন্দিন প্রাত্যহিক যাপিত জীবনকে এই হিন্দুয়ানী ও বৈষ্ণবীয় সয়লাব থেকে মুক্ত করে খাঁটি ইসলামি তাওহীদের বুনিয়াদের ওপর পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যিনি প্রথমবার এক প্রগাঢ় ও বৃহত্তর সামষ্টিক সামাজিক-ধর্মীয় সংস্কার আন্দোলনের মহাপ্রাচীর গড়ে তুলেছিলেন, তিনি হলেন বাংলার ইতিহাসের অদ্বিতীয় সিংহপুরুষ হাজী শরীয়তুল্লাহ রাহি. (১৭৮১-১৮৪০ খ্রি.)। তাঁর প্রবর্তিত ‘ফরায়েজি আন্দোলন’ কেবল কোনো সাধারণ ধর্মীয় অনুশাসন ছিল না; এটি ছিল মূলত এই সর্বগ্রাসী বৈষ্ণবীয় ও স্মার্ত সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলার মুসলমানদের প্রথম বড় ও সুসংগঠিত ‘মনস্তাত্ত্বিক ও সামাজিক মুক্তির ইশতেহার’। হাজী শরীয়তুল্লাহর এই অবিস্মরণীয় আগমনের মধ্য দিয়েই মূলত বাংলার মুসলিম সমাজে দীর্ঘকালের ‘প্রভাবিত থাকার যুগ’ বা মনস্তাত্ত্বিক পরাজয়ের অবসান ঘটে এবং শুরু হয় এক গৌরবোজ্জ্বল ‘মহাপ্রতিরোধের যুগ’। যা এই বদ্বীপের মুসলমানদের নিজস্ব স্বাধীন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চেতনার বুনিয়াদ তৈরি করে দিয়েছিল (ফাহমিদ উর রহমান, মুসলিম সংস্কৃতি ও বাঙালি মুসলমান, পৃষ্ঠা ২২, ২৪-২৬; মোহাম্মদ আবদুল মান্নান, আমাদের জাতিসত্তার বিকাশধারা, পৃষ্ঠা ৯৯-১০০, ১০৩-১০৪)।

    বৈষ্ণবীয় ‘অচিন্ত্যদ্বৈতাদ্বৈতবাদ’ বনাম সুফি ‘তাওহিদ’: পরিভাষাগত জালিয়াতি এবং প্রথম প্রতিরোধের যুগ

    বাংলার মাটিতে ইসলামি সুফীবাদের সর্বব্যাপী জোয়ারকে বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক স্তরে প্রতিহত করার জন্য নদীয়ার উচ্চবর্ণীয় বৈষ্ণব আন্দোলন যে ল্যাবরেটরি তৈরি করেছিল, তার সবচেয়ে চতুর ও জটীল দিকটি ছিল পরিভাষাগত ও দার্শনিক আত্তীকরণ (Linguistic and Philosophical Appropriation)। শ্রী চৈতন্যদেব খুব ভালো করে লক্ষ্য করেছিলেন, ইসলামের তাসাউফ বা মারেফতি আধ্যাত্মিকতার মূল শক্তি নিহিত রয়েছে এর ‘ইশক’ বা প্রেমতত্ত্বের তীব্র অনুভূতির মধ্যে। যেখানে সাধক আল্লাহর ভালোবাসায় নিজেকে সম্পূর্ণ বিলীন (ফানা) করে দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে। আর্যাবর্তের ঐতিহ্যবাহী বৈদিক ও স্মার্ত হিন্দুধর্মে যেখানে দেবতাকে কেবল এক দূরবর্তী, শাস্ত্রীয় এবং যজ্ঞ-সর্বস্ব ভয়ের আড়ালে বন্দি করে রাখা হয়েছিল, সেখানে সুফিদের এই ‘প্রেমময় ঈশ্বর’-এর ধারণাটি বাংলার শোষিত ও অবদমিত অনার্য জনসাধারণের হৃদয়কে রাতারাতি জয় করে নিচ্ছিল। এই আধ্যাত্মিক আকর্ষণকে নিজস্ব পৌরাণিক খোলসে বন্দি করার জন্য চৈতন্যদেব অত্যন্ত চালাকির সাথে সুফি দর্শনের এই ‘আশেক-মাশুক’ (প্রেমিক ও প্রেমাস্পদ) তত্ত্বকে রাধা-কৃষ্ণের জীবাত্মা-পরমাত্মার লীলায় রূপান্তরিত করলেন। তিনি প্রতিপাদন করলেন এক নতুন দার্শনিক তত্ত্ব, যা ইতিহাসে ‘অচিন্ত্যদ্বৈতাদ্বৈতবাদ’ বা দ্বৈতাদ্বৈত তত্ত্ব নামে পরিচিত।

    এই অচিন্ত্যদ্বৈতাদ্বৈতবাদের মূল সারবত্তা বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে কৃষ্ণের ‘হ্লাদিনী’ বা পরম আনন্দদায়িনী শক্তির মানবীরূপ হিসেবে রাধাকে কল্পনা করা হয়েছে। বৈষ্ণব তত্ত্ব অনুসারে, মূলে কৃষ্ণ ও রাধা অভিন্ন বা অদ্বৈত। কিন্তু বাহ্যিক দেহরূপে তারা দ্বৈত; এবং পুনরায় একাত্ম বা অদ্বৈত হওয়ার জন্যই তারা মর্ত্যলোকে এই প্রেমলীলা করেন। প্রেম ও ভক্তি দিয়ে পরমাত্মার সঙ্গে একাত্ম হওয়ার এই যে রাধাকৃষ্ণের প্রেমসাধনা, তা মূলত ইসলামের তাসাউফের সেই সুমহান ‘ওয়াহদাতুল উজুদ’ বা স্রষ্টা ও সৃষ্টির মরমী একাত্মতার ধারণার এক সুকৌশলী ও পৌরাণিক ছদ্মবেশ। সুফি দর্শনে সাধক যখন স্রষ্টার প্রেমে বিভোর হয়ে ‘আশেক’ রূপে ‘মাশুকের’ সন্ধান করে, বৈষ্ণবেরা সেই একই মনস্তাত্ত্বিক আকুলতাকে চুরি করে রাধার বিরহ ও কৃষ্ণের মিলনের আধ্যাত্মিক থিয়েটারে রূপান্তর করল। যেহেতু এই কৃত্রিম তত্ত্বের উপলব্ধি ও সাধনা সাধারণ মানুষের জন্য সহজবোধ্য বা সহজসাধ্য ছিল না, তাই একে উচ্চবর্ণের পণ্ডিতেরা ‘অচিন্ত্য’ বা মানুষের চিন্তার অতীত বলে এক অলৌকিক মহিমা দান করলেন। যাতে সাধারণ মেহনতি মানুষ এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন তোলার বুদ্ধি হারিয়ে ফেলে (সুশীলকুমার দে, Early History of the Vaisnava Faith and Movement in Bengal, পৃষ্ঠা ৮৭-৮৮, ১২৩-১২৬, ১৫৩-১৫৪; দীনেশচন্দ্র সেন, বঙ্গভাষা ও সাহিত্য, পৃষ্ঠা ২৩৮-২৪০, ২৬১-২৮০, ৩০৪-৩১৮; ফাহমিদ উর রহমান, মুসলিম সংস্কৃতি ও বাঙালি মুসলমান, পৃষ্ঠা ৪১-৪৪, ৬২-৬৪; জগদীশ নারায়ণ সরকার, Islam in Bengal (Thirteenth to Nineteenth Century), পৃষ্ঠা ২৭-২৯, ৪৫, ৫২-৫৩)।

    বৈষ্ণব আন্দোলনের এই পরিভাষাগত চুরির প্রতিটি ফাঁকফোকর যদি আমরা অ্যাকাডেমিক লেন্স দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবচ্ছেদ করি, তবে স্পষ্ট ধরা পড়ে, কীভাবে তারা ইসলামের অভ্যন্তরীণ সৌন্দর্যকে নিজেদের হিন্দুয়ানী প্রথার খোলে মিশিয়ে মুসলমানদের জন্য এক গভীর মনস্তাত্ত্বিক ফাঁদ পেতেছিলেন। ইসলামের ধ্রুপদী আব্রাহামিক দর্শনের মূল বুনিয়াদ হলো ‘তাওহিদ’ বা স্রষ্টার অদ্বিতীয়ত্ব, যেখানে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এক অলঙ্ঘনীয় ও পবিত্র সীমানা বিদ্যমান। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, আর স্রষ্টাও কোনো জাগতিক সৃষ্টির রূপ ধারণ করে মর্ত্যলীলা করতে পারেন না। এটা স্রষ্টার অসীমতা পরিপন্থী। কিন্তু বৈষ্ণব কবিরা তাদের রচিত অজস্র পদাবলীর মাধ্যমে ইসলামের এই তাওহীদি সরলতাকে সম্পূর্ণ গুলিয়ে দিলেন। তারা সুফিদের ‘যিকির’ বা ধ্যান-ধারণার গতিশীল রূপটিকে আত্তীকরণ করে নামসঙ্কীর্তন ও নগরকীর্তনের পদযাত্রা চালু করলেন। যেখানে কীর্তনদলের মিছিলে সুফিদের ‘সামা’ নাচ-ঘূর্ণনের অনুকরণে তাদের তৈরি উন্মাদনার এক যৌথ থিয়েটার মঞ্চস্থ হতো। প্রামাণ্য নথি সাক্ষ্য দেয়, বৈষ্ণবদের এই গুরু ও আখড়ার পুরো সাংগঠনিক ইউনিটটি ছিল মূলত সুফিদের পীর ও খানকাহের হুবহু প্রতিরূপ। সুফি খানকাহ্গুলো যেভাবে অবদমিত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল, বৈষ্ণবেরা নদীয়ার শান্তিপুর, রাজশাহীর খেতুরি, বর্ধমানের শ্রীখণ্ড, বাঁকুড়ার বনবিষ্ণুপুর এবং হুগলির খড়দহের মতো অঞ্চলে নিজেদের ‘আখড়া’ গড়ে তুলে সেগুলোকে ধর্ম ও সমাজচর্চার প্রধান কেন্দ্রে পরিণত করলেন। (সুশীলকুমার দে, Early History of the Vaisnava Faith and Movement in Bengal, পৃষ্ঠা ৮৭-৮৮, ১২৩-১২৬, ১৫৩-১৫৪; দীনেশচন্দ্র সেন, বঙ্গভাষা ও সাহিত্য, পৃষ্ঠা ২৩৮-২৪০, ২৬১-২৮০, ৩০৪-৩১৮; ফাহমিদ উর রহমান, মুসলিম সংস্কৃতি ও বাঙালি মুসলমান, পৃষ্ঠা ২০-২১, ৪১-৪৪, ৬২-৬৪; জগদীশ নারায়ণ সরকার, Islam in Bengal (Thirteenth to Nineteenth Century), পৃষ্ঠা ২৭-২৯, ৩৮, ৪৫, ৫০, ৫২-৫৪)।

    এই পরিভাষাগত ও নান্দনিক জালিয়াতির ফাঁদে ফেলে তারা তৎকালীন মুসলিম মানসকে এতটাই বিভ্রান্ত করেছিল, সাধারণ মুসলমানেরা নিজেদের ধ্রুপদী তাওহীদি পরিচয় ভুলে গিয়ে বৈষ্ণবদের এই ‘ভক্তি ও প্রেমের’ চোরাবালিতে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন। এর চূড়ান্ত ঐতিহাসিক পরিণতি দাঁড়িয়েছিল এমন যে, চৈতন্যের তিরোধানের পর যখন বেনারসের ষড়গোস্বামীরা এই আন্দোলনে পুনরায় কট্টর শাস্ত্রীয় নিয়ম ও আনুষ্ঠানিকতা আরোপ করে একে শাস্ত্রমুখী ও শুষ্ক করে তোলে, তখন উদারপন্থী বৈষ্ণব ও বিভ্রান্ত মুসলমানেরা দিক হারিয়ে সহজিয়া মতের দিকে ঝুঁকে পড়ে। শ্রীচৈতন্যের প্রধান পরিষদ নিত্যানন্দের পুত্র বীরভদ্র (উরফে বীরচন্দ্র) বাংলায় প্রায় বারো হাজার বৌদ্ধ ভিক্ষু এবং তেরো হাজার ভিক্ষুণীকে একসঙ্গে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন। এই বিশাল ধর্মান্তরিত জনগোষ্ঠীকে সমাজ তখন একত্রে 'নেড়ানেড়ির দল' বলে অভিহিত করতে শুরু করে। নিত্যানন্দের পুত্র বীরভদ্রের অনুসারী ‘নেড়ানেড়ির দল’ পরবর্তীতে আরও এক ধাপ অগ্রসর হয়ে বাউল সম্প্রদায়ের পত্তন করে। যা ইসলামের খাঁটি আকিদাকে সম্পূর্ণ বিকৃত করে এক অবৈজ্ঞানিক দেহকেন্দ্রিক পৌত্তলিকতার জন্ম দেয়। আর বৈষ্ণব গুরু বা মোহান্তগণ মিশনের আদর্শ থেকে দূরে সরে গিয়ে মোহান্তগিরি বা ধর্মকে উপার্জনের প্রধান পন্থা হিসেবে গণ্য করতে শুরু করেন। তারা গুরুদর্শন, দীক্ষাদান এবং মন্ত্রশিক্ষার প্রতিটি ক্ষেত্রে উচ্চ পরিমাণের দক্ষিণা ও ভেট প্রদানের আনুষ্ঠানিকতা আরোপ করে সাধারণ মানুষকে অর্থনৈতিক ও মানসিকভাবে শোষণ করতে শুরু করেন। এই সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক পরাজয়ই ছিল মূলত বাংলার মুসলমানদের চূড়ান্ত পতনের প্রধানতম বুদ্ধিবৃত্তিক কারণ (সুশীলকুমার দে, Early History of the Vaisnava Faith and Movement in Bengal, পৃষ্ঠা ৮৭-৮৮, ১২৩-১২৬; দীনেশচন্দ্র সেন, বঙ্গভাষা ও সাহিত্য, পৃষ্ঠা ২৮৪-২৯০, ৩০৪-৩১৮; ফাহমিদ উর রহমান, মুসলিম সংস্কৃতি ও বাঙালি মুসলমান, পৃষ্ঠা ২৪-২৬, ৪১-৪৪, ৬২-৬৪; জগদীশ নারায়ণ সরকার, Islam in Bengal (Thirteenth to Nineteenth Century), পৃষ্ঠা ২৭-২৯)।

    তৎকালীন বাংলায় লৌকিক কুসংস্কার ও বিদআতের নিগড় মুসলমানদের চিন্তার স্বাধীনতাকে পঙ্গু করে দিচ্ছিল। এই বৈরী পরিবেশ থেকে মুসলমানদের আকিদা, নামাজ, রোজা এবং দৈনন্দিন যাপিত জীবনকে রক্ষা করার জন্য বাংলায় এক অমোঘ সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন গড়ে তুলেছিলেন প্রখ্যাত আলেম, সুফি-সাধক ও সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ রাহি.। তাঁর এই সংস্কারবাদী চিন্তার শেকড় প্রোথিত ছিল ইসলামের পুণ্যভূমি মক্কা-মুকররামা, বিশুদ্ধ আকিদা ও দিল্লির শাহ ওয়ালিউল্লাহ ও শাহ আব্দুল আজীজ রাহি.-এর প্রামাণ্য জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যের বলয়ে। এই খাঁটি ও অকাট্য ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে তিনি বাংলায় ‘ফরায়েজি আন্দোলন’ শুরু করেন। যা মুসলমানদেরকে আর্যাবর্তের ছদ্মবেশী সংস্কৃতির দাসত্ব থেকে মুক্ত করে খাঁটি তাওহীদের বুনিয়াদের ওপর পুনঃপ্রতিষ্ঠার সূচনা করে।

    Sazzad Chowdhury

    Sazzad Chowdhury

    Founder & Editor, House Of Wisdom. An independent Bengali knowledge publication exploring history, philosophy, Islamic intellectual tradition, literature, culture and civilization through references, historical sources and critical analysis.

    Author Profile

    Post a Comment