 |
হাকান ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেট ধারণা আধুনিক তথ্যযুদ্ধ, সাইবার নিরাপত্তা, এনক্রিপশন এবং রাষ্ট্রীয় ডিজিটাল প্রতিরক্ষা কৌশলের এক নতুন দৃষ্টান্ত
|
সাইবার স্পেসের ছদ্মবেশী যুদ্ধ এবং তথ্যের অদৃশ্য ফিল্টার
একবিংশ শতাব্দীর আধুনিক হাইব্রিড যুদ্ধক্ষেত্রে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব ধসিয়ে দেওয়ার জন্য এখন আর বিশাল কোনো সামরিক ব্যাটালিয়ন কিংবা শত শত ফাইটার জেটের গর্জন নিয়ে সীমান্ত পার হওয়ার প্রয়োজন পড়ে না। সিগন্যাল ইন্টেলিজেন্স (SIGINT) এবং সাইবার ক্রিপ্টোগ্রাফির এই অন্ধকার যুগে সবচেয়ে মারাত্মক ও নিখুঁত আক্রমণগুলো ঘটে সম্পূর্ণ নিঃশব্দে, কাঁচের স্ক্রিনের আড়ালে এবং অপটিক্যাল ফাইবার কেবলের ভেতর দিয়ে (Shulsky, Abraham N. 1993. Silent Warfare: Understanding The World Of Intelligence, Brassey's, p. 1)। ড. হাকান ফিদান যখন তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র সদর দপ্তরের পুরো টেকনিক্যাল ইকোসিস্টেম পুনর্গঠনের কাজে হাত দেন, তখন তিনি প্রথাগত ফিজিক্যাল সিকিউরিটি বা কেবল বডিগার্ড ও সাঁজোয়া কনভয় দিয়ে ভিআইপিদের রক্ষা করার সেকেলে পদ্ধতিটি সম্পূর্ণ বর্জন করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে একজন শীর্ষ নীতিনির্ধারক বা গোয়েন্দা প্রধানের সবচেয়ে বড় অরক্ষিত জোন হলো তাঁর চারপাশে অনবরত ভাসতে থাকা ইলেকট্রনিক সিগন্যাল ও ক্রিপ্টো-কমিউনিকেশনের ফাঁকফোকর। ফিদান এই একমাত্রিক চিন্তার খোলস ভেঙে দিয়ে এমন এক অদৃশ্য ও অভেদ্য সুরক্ষাবলয় তৈরি করেছিলেন, যাকে প্রাতিষ্ঠানিক পরিভাষায় ‘দ্য ডিজিটাল ব্ল্যাঙ্কেট’ বা পদ্ধতিগত ডিজিটাল প্রতিরক্ষা চাদর হিসেবে সংজ্ঞায়িত করা যায়।
মনস্তাত্ত্বিক ও লজিস্টিক দৃষ্টিকোণ থেকে, এই ডিজিটাল ব্ল্যাঙ্কেটের মূল দর্শন দাঁড়িয়ে আছে প্রতিপক্ষের ডিজিটাল প্রতারণা এবং সিগন্যাল ম্যানিপুলেশনকে সময়ের আগে ম্যাপ করার ওপর। ড. অ্যামানি এসাম মোহাম্মাদ তাঁর গবেষণায় ডিজিটাল কূটনীতির চারটি মৌলিক ক্যাটাগরি চিহ্নিত করেছেন—(১) পরিবর্তিত বৈদেশিক নীতি পরিবেশ, যেখানে তথ্যপ্রযুক্তি ইভেন্টের গতি ও দিক পরিবর্তন করে। (২) সাইবার এজেন্ডা, যা ইন্টারনেট গভর্নেন্স, সাইবার নিরাপত্তা ও যুদ্ধকে অন্তর্ভুক্ত করে। (৩) নলেজ ম্যানেজমেন্ট, যেখানে বিগ ডেটা ও ই-ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ, এবং (৪) ই-গভর্ন্যান্স ও সেবা প্রদান, যা কনস্যুলার ও ক্রাইসিস ম্যানেজমেন্টকে কাভার করে (Mohammed, Dr. Amany Essam. 2015. "Diplomacy in the Digital Age," Journal of Political Science, Helwan University, p. 6) (Hocking, Brian & Melissen, Jan. 2015. "Diplomacy in the Digital Age," Clingendael Report, p. 21)।
ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেট এই চারটি ক্যাটাগরিকেই একীভূত করেছিল—প্রথমটিতে ডিকয় ইনফরমেশন লুপ, দ্বিতীয়টিতে ক্রিপ্টো-সেল ও ডেটা কোরিলেশন, তৃতীয়টিতে স্পেশাল অপারেশনস উইং, এবং চতুর্থটিতে কনস্যুলার ডিজিটাল নেটওয়ার্ক (Mohammed, 2015, p. 7)। এই চার-স্তরের ফ্রেমওয়ার্কটি প্রমাণ করে যে, ফিদানের কাঠামো শুধু তুরস্কের জন্য নয়, বরং আন্তর্জাতিক ডিজিটাল কূটনীতির একটি মডেল হিসেবে কাজ করতে পারে।
যাচাইকরণ চক্র: ফিদানের ডিজিটাল নিরাপত্তার তাত্ত্বিক ভিত্তি
তথ্য বিপ্লবের এই অন্ধকার যুগে যাচাইকরণের প্রক্রিয়াটি আর কেবল কাগজে-কলমে চুক্তি পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন রাষ্ট্রের ডিজিটাল অস্তিত্ব রক্ষার একটি নিরন্তর সংগ্রাম। ফিদান তাঁর ২০০৬ সালের পিএইচডি ডিসার্টেশনে যাচাইকরণের যে চার-ধাপের চক্র (Verification Cycle) বর্ণনা করেছিলেন—সংগ্রহ (Collection), মূল্যায়ন (Evaluation), প্রচার (Dissemination) এবং প্রতিক্রিয়া (Response)—সেই চক্রটিই তিনি এখানে ডিজিটাল নিরাপত্তার ভাষায় অনুবাদ করেছিলেন (Fidan, Hakan. 2006. "Diplomacy in the Information Age: The Use of Information Technologies in Verification." Ph.D. Dissertation, Bilkent University, Ankara, pp. 108-116)। সংগ্রহ মানে শত্রুর সাইবার সিগনেচার শনাক্ত করা। মূল্যায়ন মানে সেই সংকেতকে বাস্তব হুমকি নাকি ভুয়া ইঙ্গিত—তা যাচাই করা। প্রচার মানে সেই বিশ্লেষণকে নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া; আর প্রতিক্রিয়া মানে পাল্টা ব্যবস্থা নেওয়া। এই চক্রের প্রতিটি স্তরেই ফিদান এমআইটি-র সাইবার উইংকে এতটাই নিখুঁত ও গতিশীল করে তুলেছিলেন যে, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা যদি তুরস্কের ডিজিটাল প্রাচীর ভেদ করতে চায়, তাহলে তাদের প্রতিটি চাল আগে থেকেই ফিদানের টেবিলে একটি গাণিতিক সমীকরণ হিসেবে এসে পৌঁছাত (Rathmell, Andrew. 2000. "The Information Revolution and Verification," in "Verification Yearbook 2000", ed. Trevor Findlay, VERTIC, pp. 216-220)। এই ডেটানির্ভর প্রতিরোধ কাঠামোটি শুধু প্রযুক্তিগত উৎকর্ষের পরিচয় নয়; এটি ছিল আধুনিক যাচাইকরণের রাজনীতির এক অসামান্য বাস্তব প্রয়োগ, যেখানে ফিদান তাঁর ১৯৯৯ সালের থিসিসে উল্লিখিত 'পলিটিসাইজেশন অব ইন্টেলিজেন্স'-এর বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজিটাল নিরপেক্ষতাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন।
এই যাচাইকরণ চক্রের প্রতিটি ধাপে ফিদান এমন এক নিখুঁত সমন্বয় ঘটিয়েছিলেন যা ঐতিহ্যবাহী গোয়েন্দা কাঠামোকে ডিজিটাল যুগের জন্য পুনরায় সংজ্ঞায়িত করেছিল। তথ্য সংগ্রহ পর্বে তিনি শুধু সিগন্যাল ইন্টেলিজেন্সের ওপর নির্ভর করতেন না; তিনি ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT)-কেও একীভূত করেছিলেন, যা তাঁর মতে, যেকোনো বিশ্লেষণের ভিত্তি হওয়া উচিত (Fidan, 1999, p. 35)। মূল্যায়ন পর্বে তিনি বিগ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করতেন, যা কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট স্ক্রিন করতে পারত (Fidan, 2006, p. 110)। প্রচার পর্বে তিনি এনক্রিপ্টেড রিপোর্ট তৈরি করতেন যা শুধু প্রাসঙ্গিক নীতিনির্ধারকদের কাছেই পৌঁছাত। আর প্রতিক্রিয়া পর্বে তিনি শত্রুর বিরুদ্ধে প্রতিসম বা অপ্রতিসম—উভয় ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার অপশন রাখতেন। এই চক্রটির প্রতিটি ধাপই ছিল ডিজিটাল ব্ল্যাঙ্কেটের একটি স্তম্ভ, যা পুরো কাঠামোকে অদম্য ও গতিশীল করে তুলেছিল।
২০১৭ সালের ফেব্রুয়ারি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে একটি রুদ্ধশ্বাস রুদ্ধদ্বার কক্ষ। ফিদান ও জার্মান গোয়েন্দা প্রধান ব্রুনো কাহল মুখোমুখি বসে আছেন। টেবিলের ওপর রাখা একটি মোটা ফোল্ডার। ফিদানের চোখে সেই চিরাচরিত পলকহীন ও ভাবলেশহীন দৃষ্টি। কাহল কিছুটা অস্বস্তিতে ফোল্ডারটির দিকে তাকিয়ে আছেন।
"হের (মিস্টার) কাহল," ফিদানের কণ্ঠস্বর শান্ত কিন্তু ধারালো—তরবারির ধারের মতো। "আমরা জানি আপনার দেশে ফেতুল্লাহ গুলেনের মানুষজন কাজ করছে। এই ডসিয়ারে তাদের কার্যকলাপের বিস্তারিত বিবরণ আছে।" ফিদান BND-প্রধান ব্রুনো কাহলকে FETOএর ৩০০ সদস্য ও ২০০ সংস্থার একটি তালিকা দেন।
কাহল ফোল্ডারটি খুললেন। কয়েক পৃষ্ঠা উল্টানোর পর তাঁর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। ডসিয়ারটির নাম—"ফেডারেল রিপাবলিক অফ জার্মানি উইথিন দ্য FETO/PDY"।
"আমরা এগুলো যাচাই করব," কাহল বললেন, কণ্ঠে কিছুটা দ্বিধা।
ফিদান কিছু বললেন না। শুধু একটু মুচকি হাসি দিলেন। ঘরের ভেতরে নেমে এল এক পিনপতন নীরবতা। এই নীরবতা হলো ফিদানের চিরায়ত প্রবৃত্তি—তিনি জানতেন, ডসিয়ারটির তথ্য ইতিমধ্যেই মূল্যায়িত, ক্রস-ভেরিফাইড, এবং জার্মান আইনি কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ করে প্রক্রিয়াজাত করা হয়েছে।
কিন্তু যাচাইকরণ চক্রের 'প্রচার' পর্বটি অপ্রত্যাশিত রূপ নিল। ডসিয়ারটি BND (জার্মান বৈদেশিক গোয়েন্দা সংস্থা) থেকে BfV (অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা)-তে যাওয়ার পথে ফাঁস হয়ে গেল। বার্লিনের গণমাধ্যমে শিরোনাম—"জার্মানিতে তুর্কি গোয়েন্দাদের ব্যাপক কার্যক্রম"। ফিদানের 'প্রচার' এখন 'প্রতিক্রিয়া'তে রূপান্তরিত হলো। জার্মান কর্তৃপক্ষ ক্ষুব্ধ—তুরস্ক তাদের মাটিতে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে। ফিদান আবারও ফোন তুললেন। কাহলকে ডাকলেন। দ্বিতীয় দফায় বৈঠকের জন্য। এবার সুর আরও কঠিন।
"আপনার গণমাধ্যম আমাদের ডসিয়ারকে ভুলভাবে উপস্থাপন করেছে," ফিদানের কণ্ঠে কোনো রাগ নেই, শুধু সুনির্দিষ্ট হিসেব। "আমরা সন্ত্রাসী কার্যকলাপের তথ্য দিয়েছি। এখন এর চেয়ে বেশি কংক্রিট প্রমাণ যদি আমরা দিই?"
ফিদান বুঝতে পারেন, প্রথম ‘প্রতিক্রিয়া’ (কূটনৈতিক প্রতিবাদ ও স্পষ্টীকরণ) যথেষ্ট নয়। তিনি যাচাইকরণ চক্রের দ্বিতীয় স্তরের ‘প্রতিক্রিয়া’ শুরু করেন।
'প্রতিক্রিয়া' ধাপের দ্বিতীয় স্তর—ফিদান আঙ্কারায় তাঁর টিমকে নির্দেশ দিলেন ডসিয়ারের তথ্যগুলোকে আরও শক্তিশালী, আরও কংক্রিট ও আইনি গ্রহণযোগ্যতার মানদণ্ডে উন্নীত করতে। নতুনভাবে যাচাই করা উন্নত ডসিয়ার জার্মান কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়।এবার শুধু BND-কে নয়, সরাসরি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ও চ্যান্সেলরের অফিসকেও দেওয়া হয়। পাশাপাশি ফিদান ব্যক্তিগতভাবে জার্মান কর্তৃপক্ষের সাথে একাধিক বৈঠক করেন। যেখানে তিনি স্পষ্ট করেন যে, তুরস্কের লক্ষ্য শুধু সন্ত্রাসী কার্যকলাপ মোকাবিলা, কোনো সাধারণ নাগরিকের ওপর নজরদারি নয়। পরবর্তী মাসগুলোতে তুরস্ক-জার্মানি গোয়েন্দা সহযোগিতা স্থিতিশীল হয় এবং FETO বিরোধী যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়।
ফিদানের এই কৌশলটি যাচাইকরণ চক্রের ‘প্রতিক্রিয়া’ ধাপের একটি উৎকৃষ্ট উদাহরণ—যেখানে প্রাথমিক প্রতিক্রিয়া ব্যর্থ হলে, দ্বিতীয় স্তরের আরও গভীর ও শক্তিশালী প্রতিক্রিয়া দিয়ে পরিস্থিতি নিজের অনুকূলে আনা হয় (Goldblat, Jozef. 2002. Arms Control: the New Guide to Negotiations and Agreements, SAGE Publications, p. 309)।
প্রতারণার মনস্তত্ত্ব: ডাটা ফিল্টারকে অস্ত্র বানানোর নেপথ্য কারণ
যাচাইকরণের তত্ত্বের সবচেয়ে জটিল ও বিতর্কিত প্রশ্ন হলো প্রতারণার প্রশ্ন (Question of Cheating)। ফিদান তাঁর পিএইচডি ডিসার্টেশনে এই প্রশ্নটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে, চার ধরনের প্রতারণা সম্ভব—ইচ্ছাকৃত প্রতারণা, অনিচ্ছাকৃত প্রতারণা, অভিযুক্ত প্রতারণা, এবং প্রকাশ্য অ-সম্মতি (Fidan, 2006, pp. 120-121, Miller, Steven E. 2001. "Arms Control in a World of Cheating," in Proceedings of Nobel symposium 118)।
ইচ্ছাকৃত প্রতারণার একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো উত্তর কোরিয়া। ১৯৮৫ সালে NPT-তে স্বাক্ষর করার পরও, পিয়ংইয়ং গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়েছিল—তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে প্রতারণা করেছিল দীর্ঘ এক যুগ ধরে। তাদের দেশের স্বার্থ আগে। আন্তর্জাতিক আইন দেশের স্বার্থের পথে বাঁধা হলে প্যাঁচ কাটিয়ে যেতেই হয়। তাদের জায়গায় তারা ঠিক ছিলো। বাট আন্তর্জাতিক সম্প্রদায়ের জায়গা থেকে দেখলে তারা প্রতারণা করেছে। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে IAEA-র তদন্তে ধরা পড়ে যে, উত্তর কোরিয়া Yongbyon Nuclear Research Centre-এ গোপন প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াকরণ কার্যক্রম চলছিল। ২০০৩ সালে উত্তর কোরিয়া NPT থেকে প্রত্যাহার করে নেয় এবং পরবর্তীতে কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালায়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় (Kibaroğlu, Mustafa. 2004. "Kuzey Kore’nin Nükleer Silah Programı: Sebepler ve Sonuçlar," Uluslararası İlişkiler Dergisi 1, no.1, pp. 154-172)।
ইন্ডিয়া আরেকটি উদাহরণ—যারা NPT-তে স্বাক্ষর করেনি, কিন্তু ১৯৭৪ সালে 'শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ' (Pokhran-I) ও ১৯৯৮ সালে Pokhran-II পরীক্ষা চালিয়েছে। যদিও ভারত NPT-এর অধীন ছিল না, তবুও তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ ছিল এবং এটি দেখিয়েছিল যে, কীভাবে একটি রাষ্ট্র আন্তর্জাতিক প্রত্যাশাকে ফাঁকি দিয়ে নিজস্ব পারমাণবিক এজেন্ডা এগিয়ে নিতে পারে (Ganguly, Sumit. 1999. "India's Pathway to Pokhran II," International Security 23, no.4, pp. 148-177)।
অনিচ্ছাকৃত প্রতারণার উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের ICBM সাইলোর আশ্রয়কেন্দ্র—যা শ্রমিকদের কঠোর শীত থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু স্যাটেলাইট মনিটরিংয়ে বাধা সৃষ্টি করায় চুক্তি লঙ্ঘনের শামিল হয়েছিল। অভিযুক্ত প্রতারণার উদাহরণ ক্লিনটন প্রশাসনের ABM Treaty-এর ব্যাখ্যা। যেখানে Treaty-কে এমনভাবে পুনর্ব্যাখ্যা করা হচ্ছিল যা ABM রাডার নির্মাণের অনুমতি দেয়, যদিও Treaty-এর মূল উদ্দেশ্য ছিল ABM ব্যবস্থা সীমিত করা। প্রকাশ্য অ-সম্মতির উদাহরণ রাশিয়ার CFE Treaty লঙ্ঘন—যেখানে রাশিয়া দক্ষিণ সীমান্তে সংঘর্ষের মুখে ওপেনলি ঘোষণা করে যে তারা Treaty-এর শর্তাবলী মেনে চলতে পারছে না।
ফিদান বুঝতে পেরেছিলেন যে, কোনো ডিজিটাল নিরাপত্তা কাঠামো তখনই সফল হবে যখন এটি এই চার ধরনের প্রতারণাকেই আগে থেকেই চিহ্নিত করতে পারবে। তাই তিনি তাঁর ডেটা ফিল্টারকে এমনভাবে ডিজাইন করেছিলেন যে এটি শুধু স্পষ্ট হুমকিই নয়, বরং লুকানো বা অস্পষ্ট সংকেতগুলোকেও শনাক্ত করতে পারত।
তিনি জানতেন, ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতাগুলো ঘটেছে যখন বিশ্লেষকরা সঠিক তথ্য পেয়েও তা উপেক্ষা করেছেন বা ভুলভাবে ব্যাখ্যা করেছেন (Rathmell, Andrew. 2000. "The Information Revolution and Verification," in Verification Yearbook 2000, ed. Trevor Findlay, VERTIC, p. 218)। তাই তিনি তাঁর সাইবার উইংয়ে একটি 'সেকেন্ড-অপিনিয়ন' প্রোটোকল চালু করেছিলেন, যেখানে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে তিনটি ভিন্ন দল স্বাধীনভাবে একই ডেটা বিশ্লেষণ করত। এই প্রোটোকলটি শুধু ভুলের সম্ভাবনা কমায়নি, বরং প্রতারণার চেষ্টাকেও দুর্বল করে দিয়েছিল। কারণ কোনো শত্রুপক্ষ জানত না যে, ফিদানের সিস্টেমের কোন স্তরটি তাদের চাল শনাক্ত করবে।
ক্যান্টিয়ান স্কুল অব থট-এর সাথে ফিদানের এই দৃষ্টিভঙ্গির একটি গভীর সম্পর্ক রয়েছে। ক্যান্টিয়ান থিওরিস্টরা বিশ্বাস করেন যে, যাচাইকরণের প্রধান ভূমিকা হলো প্রতিশ্রুতি রক্ষা ও আস্থা তৈরি করা, শুধু শাস্তি দেওয়া নয় (Gallagher, Nancy W. 1999. The Politics of Verification, Johns Hopkins University Press, p. 8)। ফিদান ঠিক এই নীতিটি ডিজিটাল ব্ল্যাঙ্কেটে প্রয়োগ করেছিলেন। তিনি প্রতারণাকে দমন করেছিলেন, কিন্তু একই সাথে তিনি একটি স্বচ্ছ ও গণনাযোগ্য প্রক্রিয়া তৈরি করেছিলেন যা আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি করত। তাঁর ডেটা ফিল্টার শুধু শত্রুর চাল ধরা ছিল না; এটি ছিল রাষ্ট্রের ডিজিটাল সততার একটি ঘোষণা, যা বন্ধু ও শত্রু উভয়কেই স্পষ্ট বার্তা দিত—তুরস্কের ডিজিটাল সীমান্ত লঙ্ঘন করা অসম্ভব, এবং যদি কেউ চেষ্টা করে, তবে তাৎক্ষণিক ধরা পড়বে।
ফিদানের ডিজিটাল কৌশলের এই গভীর দার্শনিক ভিত্তি যাচাইকরণের রাজনীতির তিনটি প্রধান স্কুল অব থটের সাথে সঙ্গতিপূর্ণ। ন্যান্সি গ্যালাঘার, হবসিয়ান, গ্রোশিয়ান ও ক্যান্টিয়ান—এই তিনটি স্কুল চিহ্নিত করেছেন। হবসিয়ান স্কুল যাচাইকরণকে অস্ত্র হিসেবে দেখে, যেখানে রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে এটি ব্যবহার করে। গ্রোশিয়ান স্কুল যাচাইকরণকে তথ্য-বিনিময় ও স্বচ্ছতার মাধ্যমে আস্থা তৈরির মাধ্যম হিসেবে দেখে; এবং ক্যান্টিয়ান স্কুল যাচাইকরণকে সহযোগী নিরাপত্তার স্তম্ভ হিসেবে বিবেচনা করে, যেখানে প্রতারণা দমনের চেয়ে প্রতিশ্রুতি রক্ষা বেশি গুরুত্বপূর্ণ (Fidan, 2006, pp. 72-79)।
ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেট এই তিনটি দর্শনের একটি অসামান্য সমন্বয়—হবসিয়ান দিকটি প্রতিফলিত হয়েছিল ২০১৩ সালের সেই গোপন বৈঠকে। যেখানে তিনি সিরিয়া থেকে তুর্কীতে মর্টার শেল নিক্ষেপ করে শত্রুর প্রতারণাকে নিজের সুবিধায় ব্যবহারের জন্য একটি ডিকয় প্লট তৈরি করতে চেয়েছিলেন। গ্রোশিয়ান দিকটি ফুটে উঠেছিল অসলোর রুদ্ধশ্বাস আলোচনায়, যেখানে তিনি পিকেকে-র সাথে সরাসরি সংলাপের মাধ্যমে স্বচ্ছতা ও তথ্য-বিনিময়ের ভিত্তিতে আস্থা তৈরির চেষ্টা করেছিলেন এবং জার্মানির সাথে গোয়েন্দা সহযোগিতার সেই পর্বেও, যেখানে একটি বিতর্কিত ডসিয়ারকে তিনি কূটনৈতিক সেতুতে রূপান্তরিত করেছিলেন। ক্যান্টিয়ান দিকটি স্থায়ী রূপ পেয়েছিল এমআইটি-র প্রাতিষ্ঠানিক রূপান্তরে, যেখানে তিনি রাষ্ট্রের ডিজিটাল অস্তিত্ব রক্ষার জন্য একটি দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি করেছিলেন। এই সমন্বয়টিই ছিল ফিদানের ডিজিটাল দর্শনের সবচেয়ে বড় কৃতিত্ব—যেখানে তিনি শত্রুকে দমন করতে চেয়েছেন, মিত্রদের সাথে আস্থা তৈরি করতে চেয়েছেন এবং দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা নিশ্চিত করেছেন।
অপতথ্যের যুদ্ধ: গুজব ও ডিজিটাল বিভ্রান্তি মোকাবিলা
ডিজিটাল ব্ল্যাঙ্কেটের কাঠামোটি শুধু
রাষ্ট্রীয় গোপনীয়তা ও কমান্ড-কন্ট্রোল সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি তথ্যের বিশৃঙ্খল সমুদ্রে অপতথ্য ও গুজবের বিরুদ্ধেও এক অভেদ্য প্রাচীর তৈরি করেছিল। ফিদান খুব ভালো করেই জানতেন যে, একবিংশ শতাব্দীর হাইব্রিড যুদ্ধে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য কেবল সামরিক আগ্রাসনই একমাত্র পথ নয়; একটি সুপরিকল্পিত গুজব বা ভাইরাল অপতথ্য পুরো দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। ২০১২ সালের আগস্ট মাসে ভারতে সংঘটিত একটি ঘটনা এই ভয়ের বাস্তব উদাহরণ—শর্ট মেসেজ সার্ভিস (SMS) ও সোশ্যাল মিডিয়ায় আসামি সংখ্যালঘুদের ওপর হিংসার গুজব ছড়িয়ে পড়লে বেঙ্গালুরু ও অন্যান্য দক্ষিণী শহর থেকে লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে পালিয়ে যায়, ট্রেনের প্ল্যাটফর্মগুলোতে উপচে পড়া ভিড় তৈরি হয় এবং কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন চালু করতে বাধ্য হয় (Siegle, Joseph. 2013. "Managing Volatility with the Expanded Access to Information in Fragile States," in Kalathil, Shanthi, ed., Diplomacy, Development and Security in the Information Age, Georgetown University, p. 113)। একইভাবে, নাইজেরিয়ার তাকফিরি জিহাদি গোষ্ঠী বোকো হারাম তাদের আক্রমণের ভিডিও ইউটিউবে আপলোড করে এবং সেলফোন টাওয়ার ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ার মাধ্যমে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ডিজিটাল মাধ্যমে প্রোপাগান্ডায় রূপান্তরিত করেছিল।
ফিদান এই ধরনের অপতথ্য ও ডিজিটাল বিভ্রান্তির মোকাবিলায় একটি 'প্রি-এম্পটিভ ডেটা ভেরিফিকেশন' ব্যবস্থা তৈরি করেছিলেন। এটি "Prevention is better than cure" (প্রতিবিধানের চেয়ে প্রতিরোধ ভালো) নীতিতে কাজ করে। তাঁর ডিজিটাল ব্ল্যাঙ্কেটের 'ডিকয় ইনফরমেশন লুপ' আসলে অপতথ্যকে নিজের বিরুদ্ধে ব্যবহার করার এক কৌশল। যখন শত্রুপক্ষ ভুয়া গুজব বা ম্যানিপুলেটেড ডেটা ছড়ায়, ফিদানের সাইবার টিম তা শনাক্ত করে তার উৎস খুঁজে বের করত এবং প্রয়োজনে সেই একই চ্যানেল দিয়ে পাল্টা তথ্য প্রবাহিত করত—যাতে শত্রু নিজের ফাঁদেই আটকে যায়। তথ্য বিপ্লবের এই যুগে, যেখানে 'বিগ ডেটা' প্রতিটি মুহূর্তে নতুন নতুন তথ্য তৈরি করছে, সেখানে ফিদানের কাঠামোটি একটি ডিজিটাল ফিল্টার হিসেবে কাজ করত, যা ভুয়া সংকেত ও বাস্তব হুমকির মধ্যে পার্থক্য করতে পারত (Fidan, 2006, p. 45)।
ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেটের সবচেয়ে অবমূল্যায়িত দিকটি হলো এর 'শোনার' ক্ষমতা। Clingendael রিপোর্টে 'পাবলিক ডিপ্লোমেসি ২.০' ধারণাটি তুলে ধরা হয়েছে, যা কথা বলার (broadcast) চেয়ে শোনার (listening) ওপর বেশি জোর দেয় (Hocking, Brian & Melissen, Jan. 2015. "Diplomacy in the Digital Age." Netherlands Institute of International Relations 'Clingendael', July 2015, p. 31)। ফিদান তাঁর ডিজিটাল কাঠামোতে এই 'শোনার' দিকটিকে অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি শুধু শত্রুর সিগন্যাল শুনতেন না; তিনি নাগরিকদের কণ্ঠস্বর, মিডিয়ার প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক মতামতও মনিটর করতেন (Ibid., p. 33)। এই 'শোনার কূটনীতি' ফিদানের ডেটা কোরিলেশন কৌশলের একটি মানবিক মাত্রা। তিনি জানতেন, একটি রাষ্ট্র তখনই ডিজিটালভাবে সুরক্ষিত থাকে যখন এটি তার নাগরিকদের কথা শোনে এবং তাদের উদ্বেগকে গুরুত্ব দেয় (Siegle, Joseph. 2013. "Managing Volatility with the Expanded Access to Information in Fragile States." In Diplomacy, Development and Security in the Information Age, edited by Shanthi Kalathil. Georgetown University, Institute for the Study of Diplomacy, p. 120)। তাই তিনি এমআইটি-র সাইবার উইংকে একটি 'ফিডব্যাক লুপ' হিসেবে ডিজাইন করেছিলেন—যেখানে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তা নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হতো (Clingendael, 2015, p. 34)।
ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেটে যাচাইকরণের 'প্রতিক্রিয়া' ধাপটি শুধু প্রযুক্তিগত কোনো প্রতিরোধ ছিল না; এটি ছিল একটি সামাজিক প্রক্রিয়া। ফিদান জানতেন, কোনো ডিজিটাল নিরাপত্তা কাঠামো তখনই দীর্ঘমেয়াদে টিকবে যখন তা জনগণের আস্থা অর্জন করতে পারে【Fidan, 2006, p. 112】। তাই তিনি প্রতিক্রিয়াকে শুধু শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখেননি; বরং এটিকে "সংলাপ, আস্থা পুনঃস্থাপন ও সহযোগিতার" একটি হাতিয়ার বানিয়েছিলেন【Siegle, 2013, p. 120】।
ঐতিহ্যবাহী যাচাইকরণ পদ্ধতিতে প্রতিক্রিয়া বলতে বোঝানো হয়—চুক্তি লঙ্ঘন শনাক্ত করা, লঙ্ঘনকারী পক্ষকে শাস্তি দেওয়া, বা প্রয়োজনে চুক্তি থেকে প্রত্যাহার করা। কিন্তু ফিদান এখানে একটি ভিন্ন পথও বেছে নিতেন। তিনি যখন কোনো সাইবার হুমকি বা অপতথ্য শনাক্ত করতেন, তখন তিনি সরাসরি পাল্টা আক্রমণ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে "আলোচনা ও স্পষ্টীকরণের" সুযোগ তৈরি করতেন। এই সংলাপ প্রক্রিয়াটি তাঁর ডিজিটাল দর্শনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে—কারণ এটি "শত্রুকেও সংলাপের টেবিলে আনার" সুযোগ তৈরি করেছিল【Clingendael, 2015, p. 31】।
এই প্রতিক্রিয়া ধাপটি ফিদানের ডিজিটাল দর্শনকে "আরও অন্তর্ভুক্তিমূলক" করে তুলেছিল। তিনি শুধু শত্রুর সিগন্যালই ইন্টারসেপ্ট বা মনিটর করতেন না; তিনি "নাগরিকদের কণ্ঠস্বর, মিডিয়ার প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক মতামত" ও মনিটর করতেন। এগুলো অত্যন্ত গুরুত্বের সাথে তাঁর কর্ণকুহরে জায়গা দিতেন【Clingendael, 2015, p. 33】। তিনি জানতেন, একটি রাষ্ট্র তখনই ডিজিটালভাবে সুরক্ষিত থাকে যখন এটি তার নাগরিকদের কথা শোনে এবং তাদের উদ্বেগকে গুরুত্ব দেয়【Siegle, 2013, p. 120】। তাই তাঁর ডিজিটাল কাঠামোটি নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তা নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করত—যা সিদ্ধান্ত গ্রহণকে "গণতান্ত্রিক" করে তুলেছিল।
ফিদান প্রমাণ করেছিলেন যে, ডিজিটাল যুগে প্রকৃত নিরাপত্তা আসে "প্রযুক্তি ও জনগণের মধ্যে সেতুবন্ধন" তৈরি করার মাধ্যমে—যেখানে প্রতিক্রিয়া শুধু শাস্তি নয়, বরং সংলাপ, আস্থা ও সহযোগিতার একটি সুযোগ। এই দৃষ্টিভঙ্গিই তাঁর ডিজিটাল ব্ল্যাঙ্কেটকে শুধু একটি প্রযুক্তিগত কাঠামো নয়, বরং একটি "সামাজিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে" রূপান্তরিত করেছিল【Siegle, 2013, p. 120】【Clingendael, 2015, p. 33】।
তথ্যপ্রযুক্তির এই অশান্ত সমুদ্রে ফিদান আরও একটি স্তর যোগ করেছিলেন—'ক্রস-ভেরিফিকেশন'। একক সোর্সের ওপর কখনোই আস্থা রাখা হতো না। কোনো বার্তা বা সংকেতকে সত্য বলে গ্রহণ করার আগে কমপক্ষে তিনটি ভিন্ন উৎস থেকে যাচাই করা হতো। এটি তাঁর ১৯৯৯ সালের থিসিসের 'ওপেন সোর্স ইন্টেলিজেন্স' (OSINT)-এর ধারণার একটি ডিজিটাল সম্প্রসারণ। যেখানে তিনি লিখেছিলেন, কোনো বিশ্লেষক গোপন তথ্যের ওপর নির্ভর করার আগে উন্মুক্ত উৎসের তথ্যকে অবশ্যই বিবেচনায় আনবেন (Fidan, 1999, p. 35)। ডিজিটাল ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রে এই 'উন্মুক্ত উৎস' হলো সোশ্যাল মিডিয়া, স্যাটেলাইট ইমেজারি ও পাবলিক ডেটাবেজ—এবং ফিদান সেগুলোকে এতটাই দক্ষতার সাথে ব্যবহার করতেন যে, তার ডিজিটাল প্রাচীর ভাঙার চেষ্টা করা কোনো শত্রুপক্ষই নিশ্চিত হতে পারত না, তারা আসল তথ্য পাচ্ছে নাকি ফিদানের তৈরি একটি ডিজিটাল মরীচিকা। এই কৌশলটিই ছিল 'অপতথ্যের যুদ্ধে' ফিদানের সবচেয়ে বড় অস্ত্র (Libicki, Martin C. 1998. "Information War, Information Peace," "Journal of International Affairs" 51, no. 2, Spring)।
আঙ্কারার সাইবার স্ক্যান এবং বোর্তেচিনে ডিজিটাল ফাঁদের পতন
২০১৭ সালের ২৩ মে-এর গভীর থমথমে একটি রাত। ইয়েনিমাহাল্লের এমআইটি সদর দপ্তরের আন্ডারগ্রাউন্ড সাইবার ল্যাবরেটরির ভেতরে হ্যালোজেন আলোর নিচে জ্বলজ্বল করছিল একের পর এক ডেটা স্ট্রিম। ঘরের চার দেওয়াল জুড়ে শুধু সার্ভারের গুঞ্জন আর কীবোর্ডের ক্লিক—শব্দহীন এক যুদ্ধের সুর।
হাকান ফিদান টেবিলের এক প্রান্তে। তাঁর সামনে পর্দায় ভেসে উঠছে ই-মেইল অ্যাকাউন্ট, ফোন নাম্বার, এনক্রিপ্টেড চ্যাটের স্ক্রিনশট—সবকিছু যেন কোনো অদৃশ্য হাতের তৈরি করা জাল। পাঁচ মাস ধরে চলা এই গোপন অপারেশনটি ছিল সম্পূর্ণ নীরবে। চারপাশের কেউ জানত না যে, ফিদান ও তাঁর টিম একটি ডিজিটাল জাল বুনছেন—এমন এক জাল, যার মধ্যে ঢুকলে বের হওয়া যায় না।
হঠাৎ স্ক্রিনের এক প্রান্তে একটি সিগন্যাল এলো। এনক্রিপ্টেড মেসেজ। অপারেটিভের পাঠানো।
"এমিন (ফিদানের কোড নেইম। তার আরেকটি কোড নেইম আছে "মেতিন"), লক্ষ্য সক্রিয়। তারা আজ রাতেই ফোন নাম্বার ও ই-মেইল পাসওয়ার্ড ফাঁস করার পরিকল্পনা করছে।"
ফিদান কিছু বললেন না। তিনি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। ঘরের মধ্যে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর তিনি ধীরে-ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তাঁর চোখে কোনো আতঙ্ক নেই, কোনো তাড়াহুড়ো নেই—শুধু একটি সুনির্দিষ্ট গণনার শান্ত আবহ। তিনি অ্যানালিস্টদের দিকে ফিরে বললেন, "তাদের চ্যানেলগুলো খোলা রাখো। সবকিছু রেকর্ড করতে থাকো। আমরা আজ রাতেই তাদের পুরো নেটওয়ার্কের মানচিত্র তৈরি করছি।"
ল্যাবের জুনিয়র অ্যানালিস্ট, যারা পাঁচ মাস ধরে এই অপারেশনে কাজ করছিল, তারা ফিদানের এই প্রশান্ত ভঙ্গিতে অভ্যস্ত। কিন্তু এই রাতটি ছিল আলাদা। এই রাতেই পুরো জাল টানার পালা।
ঘড়ির কাঁটায় তখন রাত ২টা। ফিদানের নির্দেশে সাইবার টিম হ্যাকারদের ট্রাফিক ব্লক না করে তাদের প্রতিটি ক্লিক, প্রতিটি ডেটা ট্রান্সফার, প্রতিটি ফোন কল রেকর্ড করতে থাকে। হ্যাকাররা ভাবছিল তারা তুরস্কের শীর্ষ নেতাদের ব্যক্তিগত তথ্য চুরি করছে, কিন্তু তারা আসলে ফিদানের তৈরি করা ডিজিটাল ফাঁদের ভেতরে ঢুকে পড়েছে—একটি পুরোপুরি নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ দৃশ্যমান, প্রতিটি চাল রেকর্ডেড।
ফিদান জানতেন, এই চক্রটি কেবল তথ্য চুরি করছে না—তারা ফাঁস হওয়া গোপন তথ্য ব্যবহার করে তুরস্কের শীর্ষ রাজনীতিবিদ ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও অপপ্রচার চালাচ্ছিল। তারা সোশ্যাল মিডিয়ায় নকল অ্যাকাউন্ট তৈরি করে বিভ্রান্তি ছড়াচ্ছিল, এমনকি MİT ও পুলিশের নামে ভুয়া ই-মেইল পাঠিয়ে বিভ্রান্তি তৈরি করছিল। তারা এরদোয়ান ও ফিদানসহ ৫৫ জন রাজনীতিবিদের পরিচয়পত্র ও ই-মেইল ফাঁস করার পরিকল্পনা করেছিল। ফিদানের এই ডিজিটাল ফাঁদের মূল লক্ষ্য ছিল তাদের পুরো নেটওয়ার্ক উন্মোচন করা—কেবল তথ্য চুরি বন্ধ করা নয়, বরং পুরো চক্রকে শিকড়সহ নির্মূল করা।
সকাল ৫টা। শেষ সিগন্যালটি রেকর্ড করা হলো। ফিদান তখনও টেবিলের সামনে, তাঁর দৃষ্টি স্ক্রিনে। তিনি জানতেন, এই রাতের কাজ শেষ। তিনি অ্যানালিস্টদের দিকে ফিরে বললেন, "এবার সময় এসেছে তাদের থামানোর।"
২৩ মে, ২০১৭। ভোরের আলো ফোটার আগেই কয়েক হাজার কিলোমিটার দূরে সাতটি শহরে একযোগে অভিযান শুরু হয়। পুলিশ হ্যাকারদের লুকানোর জায়গায় ঢুকে পড়ে। কম্পিউটার, ফোন, এনক্রিপ্টেড ডিভাইস—সবকিছু জব্দ। দশজন হ্যাকার গ্রেফতার। কয়েক ঘণ্টার মধ্যে তুরস্কের জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা এই সাইবার চক্রটির অস্তিত্ব একেবারে শেষ হয়ে যায়।
কয়েকদিন পর, ৩১ মে ২০১৭। সংবাদমাধ্যমে শিরোনাম—"FETO-সংযুক্ত 'বোর্তেচিনে' হ্যাকার চক্র ধ্বংস"। ফিদান কোনো বক্তব্য দেননি, কোনো সংবাদ সম্মেলন করেননি। তিনি কেবল পরবর্তী ফাইলের দিকে চোখ রাখলেন, যেন এই সাফল্য তাঁর কাছে আরও বড় কাজের প্রস্তুতির একটি ধাপ মাত্র।
ফিদানের এই পাঁচ মাসের গোপন অপারেশনটি কেবল একটি সাইবার আক্রমণ ঠেকানো ছিল না—এটি ছিল একটি ডিজিটাল ফাঁদের মাস্টারপিস, যেখানে হ্যাকারদের আত্মবিশ্বাসই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল (Sabah, May 31, 2017; Daily Sabah, May 25, 2017)।
এই ঘটনাটি প্রমাণ করেছিল, ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেট শুধু প্রতিরক্ষামূলক নয়—এটি ছিল একটি আক্রমণাত্মক ডিজিটাল অস্ত্র, যা শত্রুর নিজের তথ্য সংগ্রহের সরঞ্জামকেই প্রতারণার ফাঁদে ফেলে দিতে পারত। এটি যাচাইকরণের রাজনীতির সেই ক্যান্টিয়ান দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে যাচাইকরণকে শুধু প্রতারণা ধরার হাতিয়ার নয়, বরং প্রতিপক্ষের ধারণাকেও পুনর্গঠন করার একটি মাধ্যম হিসেবে দেখা হয় (Gallagher, Nancy W. 1999. The Politics of Verification. Baltimore, Md.: Johns Hopkins University Press, p. 8))। ফিদান এই তত্ত্বকে বাস্তবে রূপ দিয়েছিলেন—শত্রুকে ভাবতে বাধ্য করেছিলেন তারা জয়ী হচ্ছে, অথচ তাদের প্রতিটি পদক্ষেপে ফিদানের তৈরি ডিজিটাল জালে আরও গভীরভাবে ডুবে যাচ্ছিল। এই কৌশলটি তথ্য যুদ্ধের (Information Warfare) একটি উৎকৃষ্ট উদাহরণ, যেখানে শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নয়, বরং শত্রুর ধারণাকে বিকৃত করার মানসিক দক্ষতা প্রধান ভূমিকা পালন করে (Libicki, Martin C. 1998. "Information War, Information Peace," Journal of International Affairs 51, no. 2, Spring)।
সিগন্যাল জ্যামার কনভয় এবং ছদ্মবেশী গাড়ির লজিস্টিকস
এই ডিজিটাল ব্ল্যাঙ্কেটের বাস্তব ও দৃশ্যমান মাঠপর্যায়ের আরেক ধরনের প্রয়োগ করেছেন আঙ্কারা ও ইস্তাম্বুলের রাস্তায় হাই-প্রোফাইল নীতিনির্ধারকদের কনভয় মুভমেন্টের সময়। হাকান ফিদান তাঁর ১৯৯৯ সালের বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত মাস্টার্স থিসিসে গোয়েন্দা চক্রের (Intelligence Cycle) যে ধাপগুলোর কথা লিখেছিলেন—পরিকল্পনা ও নির্দেশনা (Planning and Direction), সংগ্রহ (Collection), প্রক্রিয়াকরণ (Processing), বিশ্লেষণ ও উৎপাদন (Analysis and Production), এবং প্রচার (Dissemination)—সেই কাঠামোর সংগ্রহ ও উৎপাদন ধাপ (কালেকশন ও প্রোডাকশন ফিল্টার) দুটিকে তিনি এখানে লজিস্টিকস সুরক্ষায় রূপান্তর করেন (Fidan, 1999, p. 29)। ফিদান নির্দেশ দিয়েছিলেন যে, রাষ্ট্রের প্রধান পরিচালকদের বহনকারী কনভয়ের সাথে সবসময় একযোগে তিনটি সম্পূর্ণ ছদ্মবেশী বা ডিকয় (Decoy) গাড়ি সচল থাকবে, যা হুবহু মূল ভিআইপি গাড়ির ফ্রিকোয়েন্সি এবং সিগন্যাল ইমিটেশন তৈরি করবে (Cooper, R. J. & Burton, C. 1997. "The Information Revolution, the Military, and Arms Control," in Cyberspace and Outer Space, Proceedings of the Fourteenth Annual Ottawa NACD Verification Symposium, York University, p. 45)।
যখন এই কনভয়গুলো কোনো সংবেদনশীল হাইওয়ে বা আন্তর্জাতিক ভেন্যুর দিকে অগ্রসর হতো, তখন কনভয়ের মাঝখানে থাকা বিশেষ মিলিটারি গ্রেড সিগন্যাল জ্যামার গাড়িগুলো চারপাশের প্রায় দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট রিসিভার এবং রিমোট-কন্ট্রোল ফ্রিকোয়েন্সি এক সেকেন্ডে সম্পূর্ণ স্তব্ধ বা ব্ল্যাকআউট করে দিত (WEU. 1996. "Airborne Surveillance," Report submitted on behalf of the Technological and Aerospace Committee, Assembly of the Western European Union, Document 1547, 13 November)। বিদেশি পরাশক্তিদের সিগন্যাল ইন্টেলিজেন্স বা ড্রোন ক্যামেরাগুলো যখন মহাকাশ থেকে আঙ্কারার রাস্তার দিকে নজর রাখত, তখন তাদের রাডার স্ক্রিনে একযোগে চারটি হুবহু একই রকম সিগন্যাল সিগনেচার ভেসে উঠত (Jasani, Bhupendra. 2000. "Remote Sensing From Space: the Resolution Revolution," in Verification Yearbook 2000, ed. Trevor Findlay, VERTIC, p. 140)।
এই পদ্ধতি এখনো অব্যাহত আছে। জ্যামার প্রযুক্তি এখনো শুধু ব্যবহৃতই হয় না, বরং এটি আরও উন্নত, বহুমুখী ও কার্যকরী হয়েছে। ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেটের এই কৌশলটি আজও প্রাসঙ্গিক—শুধু প্রযুক্তি বদলেছে, মূল ধারণা একই রয়ে গেছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প আজ কনভয় সুরক্ষার জন্য অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা তৈরি করছে। ASELSAN-এর "EJDERHA" সিস্টেমটি উচ্চ-ক্ষমতার ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করে ড্রোন ও রিমোট-কন্ট্রোল ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের ইলেকট্রনিক সার্কিট নষ্ট করে দিতে পারে, যা একে ঐতিহ্যবাহী জ্যামার থেকে অনেক বেশি কার্যকরী করে তুলেছে (TRT Afrika, May 7, 2026)। EJDERHA কৌশলগত চাকাযুক্ত ও ট্র্যাক করা গাড়িতে সহজেই ইন্টিগ্রেট করা যায়, যা কনভয় সুরক্ষা ও স্থানান্তর অভিযানে এক যুগান্তকারী অগ্রগতি (Al Bawaba, April 23, 2024)।
শুধু স্থলভিত্তিক সিস্টেমই নয়, আকাশযানেও ডিকয় প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তুরস্কের KAAN ফাইটার জেটের জন্য "RF অ্যাক্টিভ এক্সপেন্ডেবল ডিকয় সিস্টেম" তৈরি করা হয়েছে, যা শত্রুর রাডার সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে এবং বিমানকে শত্রু বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সুরক্ষিত রাখতে পারে (Anadolu Agency, July 24, 2025)। এই ডিকয় সিস্টেম "একাধিক রাডার সিগনেচার" তৈরি করতে সক্ষম, যা শত্রুর রাডার স্ক্রিনে একাধিক মিথ্যা টার্গেট ভাসিয়ে দেয় (The Defense Post, July 25, 2025)।
অন্যদিকে, STM-এর KARGU ড্রোনে "JINN ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড" ইন্টিগ্রেট করা হয়েছে, যা "DRFM (ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমোরি)"-ভিত্তিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে শত্রুর রাডার সিগন্যালকে রিয়েল-টাইমে কপি ও ম্যানিপুলেট করে মিথ্যা রাডার ইকো সিগন্যাল তৈরি করে—যা শত্রুর আকাশ প্রতিরক্ষা পর্দাকে ভুয়া তথ্যে প্লাবিত করে (Aeromag Asia, May 11, 2026)। এই ইলেকট্রনিক দমন প্রক্রিয়া KARGU-কে শত্রুর রাডার সিস্টেমকে কার্যকরীভাবে দমন ও জ্যাম করতে সক্ষম করে তুলেছে (EHSİM)।
স্থলভিত্তিক ইলেকট্রনিক যুদ্ধেও তুরস্ক ব্যাপক অগ্রগতি করেছে। KORAL-2 মোবাইল রাডার ইলেকট্রনিক যুদ্ধ সিস্টেম—যা
ASELSAN দ্বারা উন্নত—শত্রুর রাডার হুমকি শনাক্ত, বিশ্লেষণ ও কাউন্টার করতে পারে এবং জটিল পরিবেশগত পরিস্থিতিতেও কাজ করতে সক্ষম (Defense Mirror, February 2, 2026)। KORAL AD সিস্টেম দীর্ঘ-পরিসরে শত্রু রাডার শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন ও ক্লাসিফিকেশন করতে পারে এবং উন্নত জ্যামিং ও ডিসেপশন কৌশল প্রয়োগ করতে পারে (Defence Industry Europe, May 6, 2026)। তুরস্ক শুধু অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা তৈরি করছে না; বরং সেগুলোকে বাস্তব যুদ্ধক্ষেত্রে—যেমন, সিরিয়া সীমান্তে—মোতায়েনও করেছে। তুরস্কের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা শুধু তত্ত্ব বা গবেষণাগারে সীমাবদ্ধ নয়; এটি অপারেশনাল পর্যায়েও ব্যবহৃত হচ্ছে।
ফিদানের গোয়েন্দা প্রধান থাকাকালীন যেখানে চারটি ডিকয় গাড়ি চারটি সিগন্যাল সিগনেচার তৈরি করত, আজকের প্রযুক্তি "একটি একক ডিকয় ডিভাইস" থেকেই "একাধিক মিথ্যা সিগন্যাল" তৈরি করতে পারে, যা শত্রুর সিগন্যাল ইন্টেলিজেন্স ও ড্রোন ক্যামেরাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে। আজকের প্রযুক্তিতে সেই সংখ্যা আরও বহুগুণ বেড়ে যেতে পারে—একটি KAAN ডিকয় সিস্টেম একাই ডজনখানেক মিথ্যা সিগনেচার তৈরি করতে পারে, আর
KORAL সিস্টেম শতশত কিলোমিটার দূর থেকে শত্রুর রাডারকে অন্ধ করে দিতে পারে।
এই তীব্র লজিস্টিকস ও ডিজিটাল অনিশ্চয়তার কারণে শত্রুপক্ষ কখনই নিশ্চিত হতে পারত না যে, আসল মাস্টারমাইন্ড কোন গাড়ির ভেতর বসে আছেন। কোনো বড় প্রকাশ্য সামরিক পাহারার শোরগোল ছাড়াই সম্পূর্ণ নিভৃতে ও রাডারের নিচে থেকে রাষ্ট্রের শীর্ষ মেধা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সুরক্ষিত রাখার এই প্রোটোকলই আঙ্কারাকে ভূরাজনৈতিক ঝড়ের মাঝেও এক অসামান্য কৌশলগত স্বনির্ভরতা ও সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা উপহার দিয়েছিল। এটি কেবল প্রযুক্তিগত উদ্ভাবন ছিল না; এটি ছিল ফিদানের 'কগনিটিভ ডমিনেন্স'-এর একটি অংশ, যা জেমস ভ্যালেন্টাইন ও জেমস হারলং-এর বর্ণিত 'তথ্য আধিপত্য'-এর ঊর্ধ্বে গিয়ে বুদ্ধিবৃত্তিক ও মানবিক দক্ষতার ওপর জোর দেয়। জেমস ভ্যালেন্টাইন ও জেমস হারলং দেখিয়েছেন, ‘তথ্য আধিপত্য’ (Information Dominance)—অর্থাৎ শত্রুর চেয়ে বেশি তথ্য সংগ্রহ করা—আর কোনো কৌশলগত সুবিধা দেয় না, কারণ আজকের বিশ্বে তথ্য এতটাই সহজলভ্য যে, "সবাই জানে সবকিছু" (Valentine, James & Herlong, James. 2013. "If You Are Seeking an Advantage, Information Does Not Matter," in Kalathil, ed., Diplomacy, Development and Security in the Information Age, Georgetown University, p. 125)। এর বিপরীতে, ‘কগনিটিভ ডমিনেন্স’ হলো সেই আধুনিক ধারণা, যেখানে সঠিক মানুষ, সঠিক তথ্য ও সঠিক সময়ে এর ব্যবহার—এই তিনের সমন্বয়ই প্রকৃত শক্তি (Valentine & Herlong, 2013, p. 128)।
ভ্যালেন্টাইন ও হারলং কগনিটিভ ডমিনেন্সের পাঁচটি স্তম্ভ চিহ্নিত করেছেন—কগনিটিভ ডেপথ (গভীর জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার), কগনিটিভ স্ট্রেংথ (শত্রুর চেয়ে বেশি নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা), কগনিটিভ অ্যাজিলিটি (সঠিক মানুষ ও সঠিক তথ্যকে দ্রুত একত্র করার ক্ষমতা), কগনিটিভ ডিফেন্স (নিজের বুদ্ধিবৃত্তিক নেটওয়ার্ককে সুরক্ষিত রাখা), এবং কগনিটিভ রেজিলিয়েন্স (বড় ধাক্কা থেকে দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা) (Valentine & Herlong, 2013, p. 129)। ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেট ও কনভয় কৌশল—উভয়ই এই দর্শনের বাস্তব প্রমাণ। তিনি শুধু তথ্য সংগ্রহ করেননি; তিনি সঠিক মানুষ—বিশ্লেষক, ক্রিপ্টো-অপারেটিভ—দিয়ে সেই তথ্যকে সঠিক সময়ে কাজে লাগিয়েছেন। ডিকয় গাড়ি ও সিগন্যাল জ্যামারের কৌশলটি ছিল মূলত বুদ্ধিবৃত্তিক দক্ষতা—শত্রুকে বিভ্রান্ত করা, শুধু বেশি তথ্য থাকা নয়। তাঁর পুরো কাঠামোটি ছিল মানবকেন্দ্রিক—জাস্ট প্রযুক্তি নয়, বরং মানুষের মস্তিষ্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে কেন্দ্র করে তৈরি (Valentine & Herlong, 2013, p. 129)। ফিদান তথ্যপ্রযুক্তির চেয়ে বেশি মানুষকে পড়ার দিকে মনোযোগ দিয়েছেন। তাদের ভাবনা ও বুদ্ধির ময়নাদতন্ত করতে সচেষ্ট হয়েছেন। তাঁর কেন্দ্রে ছিলো মানুষ ও বুদ্ধি। বেশি ডাটা সংগ্রহের পরিবর্তে, সঠিক ডাটা, সঠিক মানুষ এবং সঠিক সময় বেছে নিয়েছেন। শত্রুকে পরাস্তের সবচেয়ে মোক্ষম উপায় ছিলো এটি। তাঁর এই ডিকয় গাড়ি ও সিগন্যাল জ্যামারের যুদ্ধটির ধরণ প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চেয়েও বেশি ছিলো বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব। তথ্যপ্রযুক্তি (বা যন্ত্র) কেন্দ্রিকতা, বেশি ডাটা সংগ্রহ এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব তথা শত্রুর চেয়েও বেশি প্রযুক্তি থাকা -এই হলো "তথ্য আধিপত্য বা ইনফরমেশন ডমিন্যান্স"। ফিদান ছিলেন এর বিপরীতে। তাঁর পুরো কৌশলই ছিলো "কগনিটিভ ডমিন্যান্স" অনুযায়ী।
"তথ্য আধিপত্য" হলো পুরোনো ধারণা, যেখানে ধরা হয়, "যার কাছে বেশি তথ্য আছে, তিনিই শক্তিশালী"। এই ধারণা অনুযায়ী, যুদ্ধের প্রধান অস্ত্র হলো প্রযুক্তি—যুদ্ধ জেতার জন্য বেশি স্যাটেলাইট, বেশি ড্রোন, বেশি সেন্সর, বেশি কম্পিউটিং শক্তি—সবকিছু ‘বেশি’ থাকতে হবে। এর মনোভাব হলো, "আমাদের যন্ত্রপাতি তাদের চেয়ে ভালো এবং বেশি, তাই আমরা জিতব।" কিন্তু এর দুর্বলতা হলো, প্রযুক্তি অন্ধ হয়ে গেলে বা শত্রু একই প্রযুক্তি পেয়ে গেলে সুবিধা হারিয়ে যায়। ১৯৯১ সালের Gulf War-এ US-এর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব—স্মার্ট বোমা, স্টেলথ বিমান, স্যাটেলাইট নজরদারি—একসময় অপ্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু যখন শত্রুও একই প্রযুক্তি পেতে শুরু করে, তখন এই শ্রেষ্ঠত্ব কমতে থাকে। USA এখন তার সেই শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলছে।
অন্যদিকে, কগনিটিভ ডমিনেন্স হলো আধুনিক ধারণা, যেখানে ধরা হয়, "সঠিক মানুষ, সঠিক তথ্য ও সঠিক সময়—এই তিনের সমন্বয়ই প্রকৃত শক্তি"। এখানে যুদ্ধের প্রধান অস্ত্র হলো বুদ্ধি ও মানবিক দক্ষতা। লক্ষ্য হলো শত্রুর চেয়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া। উপায় হলো তথ্যকে বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করা, শত্রুর চিন্তাভাবনা বোঝা, এবং তাকে বিভ্রান্ত করা। এর মনোভাব হলো, "আমাদের মানুষ তাদের চেয়ে স্মার্ট, তাই আমরা জিতব।" এর শক্তি হলো, প্রযুক্তি ব্যর্থ হলেও বুদ্ধি কাজ করে। শত্রু যতই উন্নত প্রযুক্তি আনুক, সেটাকে কাজে লাগানোর বুদ্ধি থাকা গুরুত্বপূর্ণ। যেমন, ফিদানের ডিকয় গাড়ি ও জ্যামার কৌশল—তিনি শত্রুর প্রযুক্তিকে (সিগন্যাল ইন্টেলিজেন্স, ড্রোন) ধ্বংস করেননি; বরং শত্রুকে বিভ্রান্ত করেছেন।
শত্রুর সিগন্যাল ইন্টেলিজেন্স (SIGINT) কাজ করে ইলেকট্রনিক সংকেত শনাক্ত করে। ভিআইপি কনভয়ের গাড়িগুলো থেকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সিগন্যাল বের হয়, আর শত্রু সেই সিগন্যাল শনাক্ত করে বুঝতে চায়—আসল ভিআইপি কোন গাড়িতে। ফিদান এই সিগন্যালকে ধ্বংস করেননি; তিনি তিনটি ডিকয় গাড়ি তৈরি করলেন, যারা হুবহু একই সিগন্যাল নির্গত করত। ফলে শত্রুর SIGINT যখন চারটি অভিন্ন সিগন্যাল পেল, তখন তারা নিশ্চিত হতে পারল না—কোনটা আসল। ফিদান শত্রুর SIGINT প্রযুক্তিকে ‘ভুল তথ্য খাওয়ানোর’ কাজে লাগিয়েছেন। তিনি শত্রুর প্রযুক্তিকে ধ্বংস করেননি; বরং তাকে নিজের পছন্দমতো তথ্য সংগ্রহ করতে বাধ্য করেছেন নিজের বুদ্ধিবৃত্তিক ফাঁকি দিয়ে।
একইভাবে, শত্রুর ড্রোন ক্যামেরা বা স্যাটেলাইট ইমেজারি রাস্তার ওপর থেকে কনভয়কে ট্র্যাক করে। ফিদান যদি ড্রোনটি গুলি করে নামিয়ে আনতেন, সেটা হতো প্রযুক্তিগত যুদ্ধ। কিন্তু তিনি সেটা করেননি। তিনি জ্যামার গাড়ি ব্যবহার করে চারপাশের ইলেকট্রনিক পরিবেশকে এমনভাবে পরিবর্তন করলেন যে, ড্রোনের ক্যামেরায় দেখা গেল চারটি অভিন্ন গাড়ি, যাদের প্রত্যেকটি দেখতে হুবহু একই রকম। ফলে ড্রোনটি নিশ্চিত হতে পারল না—কোন গাড়িতে আসল ভিআইপি। ফিদান শত্রুর ড্রোন প্রযুক্তিকে ধ্বংস করেননি; তিনি তাকে একটি বিভ্রান্তিকর দৃশ্য দেখিয়েছেন, যাতে শত্রু ভুল সিদ্ধান্ত নেয়।
এটাই শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নয়, বরং বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব। কারণ ফিদান জানতেন—SIGINT শুধু সিগন্যাল শনাক্ত করতে পারে, ‘কোন সিগন্যাল আসল’ তা বোঝার ক্ষমতা তার নেই। ড্রোন শুধু ছবি তুলতে পারে, ‘ছবির ভেতর কোন গাড়ি আসল’ তা বুঝার ক্ষমতা তার নেই। ফিদান এই প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলোকে নিজের পক্ষে ব্যবহার করলেন। তিনি শত্রুর প্রযুক্তিকে ‘অন্ধ’ করলেন না; বরং তাকে ‘ভ্রম’ দেখালেন। ফিদান তথ্য আধিপত্য-র পথে যাননি—কারণ তিনি জানতেন, তথ্য এখন সবার কাছে সহজলভ্য। তিনি বেছে নিয়েছিলেন কগনিটিভ ডমিনেন্স-এর পথ—যেখানে তথ্য নয়, বরং তথ্যকে কাজে লাগানোর বুদ্ধি, এর বিশ্লেষণে থাকা সঠিক মানুষ বা পারফেক্ট অ্যানালিস্ট, ক্রিপ্টো-অপারেটিভ ও সঠিক সময়ে সঠিকভাবে এর ব্যবহার—এই তিনই এখন স্ট্রেংথ।
তথ্য আধিপত্য ও
কগনিটিভ ডমিনেন্স—এই দু'টি ধারণার মধ্যে পার্থক্য মূলত তাদের কেন্দ্রবিন্দুতে। তথ্য আধিপত্য যেখানে তথ্য ও প্রযুক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়, কগনিটিভ ডমিনেন্স সেখানে মানুষ ও বুদ্ধিকে কেন্দ্র করে। তথ্য আধিপত্যের পদ্ধতি হলো বেশি ডেটা সংগ্রহ করা; কগনিটিভ ডমিনেন্সের পদ্ধতি হলো সঠিক ডেটা, সঠিক মানুষ ও সঠিক সময়—এই তিনের সমন্বয়। তথ্য আধিপত্য যুদ্ধের ধরনকে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে পরিণত করে; কগনিটিভ ডমিনেন্স তাকে বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বে পরিণত করে।
এই কনভয় কৌশলটি ছিল ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেট এবং কগনিটিভ ডমিন্যান্সের একটি দৃশ্যমান প্রতিচ্ছবি—যেখানে প্রযুক্তি ও মনস্তত্ত্ব একসাথে কাজ করে একটি অভেদ্য ঢাল তৈরি করেছিল। ডিকয় গাড়িগুলো শুধু সিগন্যাল নয়, বরং মনস্তাত্ত্বিক বিভ্রান্তিও তৈরি করত; শত্রুপক্ষ জানত না যে, তারা কোন গাড়িটিকে টার্গেট করছে, ফলে তাদের আক্রমণ পরিকল্পনা ভেস্তে যেত এবং ফিদানের তৈরি ডিজিটাল গোলকধাঁধার আরও গভীরে ডুবে যেত। এই কৌশলটি সিগন্যাল ইন্টেলিজেন্স (SIGINT) ও ইলেকট্রনিক ইন্টেলিজেন্স (ELINT)-এর আধুনিক প্রয়োগের একটি উৎকৃষ্ট উদাহরণ, যা ফিদানের যাচাইকরণ তত্ত্বের 'ইনফরমেশন সংগ্রহ' ও 'প্রতিক্রিয়া' ধাপকে একত্রিত করেছিল (Fidan, 2006, p. 108)।
আন্ডারগ্রাউন্ড ক্রিপ্টো-সেল এবং এনক্রিপশনের মনস্তাত্ত্বিক কাস্টডি
ডিজিটাল অন্ধকারের যুগে নিজের তথ্যের গোপনীয়তা ধরে রাখার আসল চাবিকাঠি কেবল শক্তিশালী কোনো পাসওয়ার্ড বা ফায়ারওয়ালের ফ্রেমে বন্দি থাকে না; এটি মূলত নিয়ন্ত্রিত হয় এমন এক গাণিতিক নোডের মাধ্যমে, যা প্রতিপক্ষের সবচেয়ে উন্নত সুপার-কম্পিউটারকেও এক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ অচল করে দিতে পারে। হাকান ফিদান যখন এমআইটি-র আঙ্কারার সদর দপ্তরের আন্ডারগ্রাউন্ড ক্রিপ্টো-সেলটি পুনর্গঠন করছিলেন, তখন তাঁর মূল লক্ষ্য ছিল তুরস্কের নিজস্ব সার্বভৌম ক্রিপ্টো-কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে তোলা। তিনি খুব স্পষ্ট জানতেন যে, ন্যাটোর বা পশ্চিমা পরাশক্তিদের সরবরাহ করা কোনো এনক্রিপশন প্রোটোকল বা ডিভাইস ব্যবহার করা মানেই হলো নিজের ঘরের দরজা শত্রুর জন্য উন্মুক্ত রাখা, কারণ সেই সিস্টেমগুলোর পেছনের ব্যাক-ডোর চাবিগুলো সবসময় ওয়াশিংটন বা লন্ডনের করিডোরে সংরক্ষিত থাকে।
ফিদানের এই
দৃষ্টিভঙ্গির শেকড় ছিল তাঁর ২০০৬ সালের পিএইচডি থিসিসের গভীরে। সেখানে তিনি দেখিয়েছিলেন যে, উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ—যেমন সংবাদপত্র, ইন্টারনেট, টেলিভিশন (যাকে গোয়েন্দা পরিভাষায় OSINT বলে)—আধুনিক গোয়েন্দা কাজের ভিত্তি (Fidan, 2006, p. 35)। কিন্তু কর্মে তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন। যদি উন্মুক্ত তথ্য এত সহজলভ্য হয়, তবে সেই তথ্যকে সুরক্ষিত রাখার কৌশল-ই প্রকৃত শক্তি। আর সেই কৌশল তৈরি করতে হলে প্রয়োজন নিজস্ব ক্রিপ্টোগ্রাফিক অবকাঠামো—যা বাইরের কোনো পরাশক্তির হাতে থাকবে না। এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে কোনো বার্তা, তথ্য বা ডেটাকে এনক্রিপ্ট (গাণিতিক কোডে রূপান্তরিত) করে পাঠানো হয়, যাতে তা কেবলমাত্র সেই ব্যক্তি বা সংস্থা পড়তে পারে, যার জন্য বার্তাটি উদ্দিষ্ট। অন্য কেউ যদি বার্তাটি আটকায়, তবে তার কাছে তা থাকবে অর্থহীন অক্ষরের স্তূপ। তিনি তুরস্কের জন্য এমন একটি ক্রিপ্টো সিস্টেম তৈরি করতে উদ্যোগী, যা শুধুমাত্র তুর্কি প্রকৌশলীদের তৈরি—যাতে কোনো বিদেশি সংস্থা (যুক্তরাষ্ট্র, রাশিয়া, বৃটেন বা অন্যকোনো দেশ) সেই সিস্টেমের ‘ব্যাক-ডোর’ বা গোপন প্রবেশপথ না পায়।
ফিদান তাঁর থিসিসের যাচাইকরণ চক্র—সংগ্রহ, মূল্যায়ন, প্রচার ও প্রতিক্রিয়া থেকেই সেই ক্রিপ্টো-সেলের অপারেশনাল মডেল তৈরি করেছিলেন। যাচাইকরণের রাজনীতিতে ন্যান্সি গ্যালাঘারের বর্ণিত "হবসিয়ান ও ক্যান্টিয়ান উভয় দর্শনের সমন্বয়" করে—যেখানে যাচাইকরণকে শুধু প্রতারণা ধরার হাতিয়ার নয়, বরং আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি করার মাধ্যম হিসেবেও দেখা হয়। একদিকে এটি প্রতারণাকে কঠোরভাবে দমন করত (হবসিয়ান), অন্যদিকে এটি আস্থা ও সহযোগিতার পরিবেশও তৈরি করত (ক্যান্টিয়ান) (Gallagher, Nancy W. 1999. The Politics of Verification, Johns Hopkins University Press, pp. 4-8)। এই দর্শনই তাকে একটি 'স্বচ্ছ ও গণনাযোগ্য' ক্রিপ্টো-সিস্টেম গড়তে অনুপ্রাণিত করেছিল। এমন একটি ব্যবস্থা যেখানে সবাই দেখতে পায় কী হচ্ছে (স্বচ্ছ), কিন্তু কেউ অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে পারে না; এবং যদি কেউ চেষ্টা করে, তাহলে তা ধরা পড়ে (গণনাযোগ্য)। যা শুধু শত্রুকে দমন করেনি, বরং মিত্রদের সাথে আস্থাও তৈরি করেছিল (Fidan, 2006, p. 65)।
'স্বচ্ছ' বা Transplant মানে সিস্টেমের প্রতিটি ধাপ—কীভাবে তথ্য পাঠানো হচ্ছে, কোথায় যাচ্ছে, কখন পৌঁছাচ্ছে—সেগুলো সম্পর্কে এই কাজে সম্পৃক্ত সবাইকে অবহিত করা হয়। যেমন, কেউ একটি চিঠি পাঠালো—এবং সে জানে কখন তা ডাকবাক্সে ফেলা হলো, কখন বিমানে উঠল, কখন প্রাপকের কাছে পৌঁছাল। এই প্রক্রিয়াটি স্বচ্ছ, কিন্তু চিঠির ভেতরের লেখা কেউ দেখতে পায় না; সেটি সিল করা আছে। ফিদানের ক্রিপ্টো-সেলেও তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করেছিলেন যাতে কোন এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তা সবার জানা ছিল। তথ্য কখন, কোথায় ও কীভাবে যাচ্ছে, তা ট্র্যাকযোগ্য ছিল। কিন্তু তথ্যের আসল বিষয়বস্তু শুধু প্রাপকই পড়তে পারতেন।
'গণনাযোগ্য' বা Accountable মানে সিস্টেমের প্রতিটি কাজের একটি হিসাব থাকে। যদি কোনো তথ্য চুরি হয় বা ভুল জায়গায় যায়, তাহলে ঠিক কে, কখন, কীভাবে তা করেছে, তা খুঁজে বের করা সম্ভব। যেমন, অফিসে প্রবেশের জন্য আইডি কার্ড ব্যবহার করলে প্রতিটি প্রবেশের একটি লগ তৈরি হয়—কে, কখন, কোন দরজা দিয়ে প্রবেশ করেছে। যদি কোনো চুরি হয়, তাহলে এই লগ দেখে বোঝা যায়, কে ওই সময় ওই জায়গায় ছিল। ফিদানের ক্রিপ্টো-সেলেও প্রতিটি তথ্য আদান-প্রদানের একটি ডিজিটাল ফুটপ্রিন্ট ছিল। কে, কখন, কোথায়, কী তথ্য পাঠিয়েছে বা পেয়েছে, তার হিসাব রাখা হত। কোনো তথ্য ফাঁস হলে সাথেসাথে বুঝা যেতো কার হাতে, কোথা থেকে, কীভাবে ফাঁস হলো। এমনিভাবে কোনো গোয়েন্দা সংস্থা যদি তথ্য চুরির চেষ্টা করত, তাহলে তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হতো। যদি এটি গণনাযোগ্য না হতো—তথ্য চুরি হলে কেউ জানতে পারত না কে চুরি করেছে। সিস্টেমের ওপর আস্থা থাকত না—কারণ কোনো হিসেব নেই। জবাবদিহিতাও নেই।
এই দুটি গুণ একসাথে থাকলে একটি সিস্টেম বিশ্বাসযোগ্য হয়। ফিদান জানতেন, কোনো গোয়েন্দা ব্যবস্থা তখনই কার্যকরী হয় যখন ভিতরের লোকেরা (কর্মকর্তা, বিশ্লেষক) জানেন সিস্টেমটি ঠিকমতো কাজ করছে (Fidan, 2006, p. 65), এবং বাইরের লোকেরা (মিত্র দেশ, আন্তর্জাতিক সংস্থা) দেখতে পান সিস্টেমটি নির্ভরযোগ্য ও হিসাব-জ্ঞানসম্পন্ন। এই কারণেই ফিদান একটি ক্রিপ্টো-সিস্টেম তৈরি করেছিলেন যা ছিল যেন 'কাঁচের বাক্স (Glass Box)—সবাই দেখতে পেত কী হচ্ছে, কিন্তু কেউ ভেতরের জিনিসে হাত দিতে সক্ষম না।
ফিদানের ক্রিপ্টো-সেল শুধু একটি প্রযুক্তিগত কাঠামো ছিল না; এটি ছিল তুরস্কের কূটনৈতিক স্বাধীনতার ভিত্তি। যখন কোনো দেশ তার নিজস্ব, স্বচ্ছ ও গণনাযোগ্য যোগাযোগ পদ্ধতি এবং গোয়েন্দা ব্যবস্থা তৈরি করে, তখন তার মিত্ররা জানে যে, তাদের তথ্য নিরাপদ এবং কোনো তৃতীয় পক্ষ তা দেখতে পাবে না। এই আস্থা ছাড়া কেউ যুদ্ধবিমান, ড্রোন বা সংবেদনশীল প্রযুক্তি হস্তান্তর করতে রাজি হয় না। যেমন, তুরস্ক যখন F-16 যুদ্ধবিমানের জন্য আপগ্রেড বা নতুন প্রযুক্তি চেয়েছিল, তখন যুক্তরাষ্ট্রকে নিশ্চিত হতে হয়েছিল যে, সেই প্রযুক্তির অপব্যবহার বা ফাঁস হবে না—এবং তুরস্কের স্বীকৃত ক্রিপ্টো-প্রোটোকল ছিল সেই নিশ্চয়তা। যদি তুরস্ক ন্যাটো সরবরাহকৃত এনক্রিপশন ব্যবহার করত, তবে যেকোনো সময় ওয়াশিংটন বা লন্ডন সেই তথ্য পড়তে পারত—যা কূটনৈতিক আলোচনা, শক্তি চুক্তি বা সামরিক পরিকল্পনার ক্ষেত্রে একটি গোপন 'স্পাই' হয়ে থাকত। ফিদানের নিজস্ব ক্রিপ্টো-সেল এই ব্যাক-ডোর বন্ধ করে দেয়।
অধিকন্তু একটি স্বাধীন ক্রিপ্টো-সিস্টেম থাকার অর্থ হলো—যদি কোনো দিন তুরস্কের সাথে কোনো পশ্চিমা দেশের সম্পর্ক খারাপ হয়, তাহলে তারা হঠাৎ করে তুরস্কের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারবে না, কারণ সিস্টেমটি বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়। আর যেসব দেশ নিজেদের যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত রাখতে পারে, তারা অন্যান্য দেশের কাছে আরও বিশ্বাসযোগ্য অংশীদার হয়। যে দেশের সিস্টেম হ্যাকযোগ্য, সেখানে কেউ তার সবচেয়ে উন্নত প্রযুক্তি—যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা স্যাটেলাইট ডেটা—দিতে চায় না। ফিদানের ক্রিপ্টো-সেল তুরস্ককে এই জায়গায় একটি বিশ্বস্ত অংশীদার বানিয়ে দিয়েছে। তিনি "একটি দৃশ্যমান কিন্তু সুরক্ষিত" যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছেন, যা আঙ্কারাকে শুধু নিরাপত্তাই দেয়নি, বরং আন্তর্জাতিক মঞ্চে "বিশ্বাসযোগ্যতা"ও এনে দিয়েছে।
এই গভীর প্রাতিষ্ঠানিক স্বনির্ভরতাই আঙ্কারার কমান্ড সেন্টারের কর্মকর্তাদের তীব্র ভূরাজনৈতিক সংকটের মুখেও নিজেদের গোপন এজেন্ডা সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখার এক অভূতপূর্ব কৌশলগত স্বাধীনতা উপহার দিয়েছিল। ফিদান বুঝতে পেরেছিলেন যে, প্রকৃত কূটনৈতিক শক্তি আসে প্রযুক্তিগত স্বনির্ভরতা থেকে। কারণ যে দেশ নিজের তথ্য সুরক্ষিত রাখতে পারে, সেই দেশই আলোচনার টেবিলে প্রকৃত সম্মান অর্জন করে।
ফিদানের ক্রিপ্টো-সেলের স্থাপত্য ছিল এতটাই নিখুঁত যে, এটি "ইলেকট্রনিক সংকেত" (যেমন ফোনকল, রেডিও সংকেত, স্যাটেলাইট যোগাযোগ—যাকে গোয়েন্দা পরিভাষায় SIGINT বলে) ও ছবি বা চিত্রের মাধ্যমে সংগ্রহ করা তথ্য (যেমন স্যাটেলাইট ইমেজ, ড্রোন ক্যামেরা—যাকে IMINT বলে) এই দুই ধরনের হুমকিকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছিল (Fidan, 2006, pp. 38-42)। তিনি জানতেন, শত্রু যতই উন্নত প্রযুক্তি ব্যবহার করে নজরদারি করুক, যদি নিজের যোগাযোগ ব্যবস্থা এতটাই জটিল ও গতিশীল হয় যে, কোনো একক সিগন্যালই তার প্রকৃত অর্থ বহন না করে—তবে সেই সিস্টেম অজেয়।
তিনি জানতেন প্রযুক্তি যতই উন্নত হোক, এর চূড়ান্ত সফলতা নির্ভর করে মানুষের মনস্তত্ত্বের ওপর। যে কারণে তিনি ক্রিপ্টো-সেলের প্রতিটি কর্মীকে শুধু প্রযুক্তিগতভাবে নয়, মনস্তাত্ত্বিকভাবেও প্রস্তুত করেছিলেন। তিনি তাঁর ১৯৯৯ সালের থিসিসে উল্লিখিত 'গোয়েন্দা নিরপেক্ষতা'-র নীতিকে এখানে 'কগনিটিভ নিরপেক্ষতা'-তে রূপান্তরিত করেছিলেন, যেখানে প্রতিটি সিদ্ধান্ত—তথ্য, যুক্তি ও দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক স্বার্থের ভিত্তিতে নেওয়া হতো।
স্পেশাল অপারেশনস উইং এবং ডেটা কোরিলেশনের লজিস্টিকস
এই ডিজিটাল ব্ল্যাঙ্কেটের ব্যাকেন্ডে যে বিশেষ মেকানিক্সটি কাজ করত, তা হলো এমআইটি-র স্পেশাল অপারেশনস উইংয়ের তৈরি করা তথ্যের মধ্যকার অদৃশ্য সংযোগ বা ‘ডেটা কোরিলেশন’। ফিদান নির্দেশ দিয়েছিলেন, রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের যোগাযোগের কোনো তথ্য কখনো একটিমাত্র ফাইবারে বা লাইনে ট্রাভেল করবে না। এর পেছনে ছিল একটি গভীর ও সুসংহত গাণিতিক কৌশল, যা তিনটি স্তরে কাজ করত—প্রথম স্তর, খণ্ডিতকরণ (Fragmentation)—কোনো অত্যন্ত সংবেদনশীল বার্তা যখন আঙ্কারা থেকে বিদেশে থাকা কোনো তুর্কি দূতাবাসে পাঠানো হতো, তখন সাইবার উইং সেই বার্তার প্রতিটি শব্দকে গাণিতিকভাবে ভেঙে পাঁচটি বা ততোধিক আলাদা আলাদা খণ্ডিত অংশে রূপান্তর করত। প্রতিটি খণ্ড ছিল সম্পূর্ণ অর্থহীন—যেন একটি ধাঁধার টুকরো, যা একা দেখলে কোনো চিত্র ফুটে ওঠে না। এটিকে ‘মোজেইক ইফেক্ট’ বা ‘মোজেইক থিওরি’ও বলা হয়, যেখানে পৃথক পৃথক তথ্যখণ্ড একত্রে এসে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে (Fidan, 2006, p. 65)।
দ্বিতীয় স্তর, বিকেন্দ্রীভূত পরিবহন (Decentralized Transmission)—সেই খণ্ডগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন স্যাটেলাইট রুট এবং সাবমেরিন কেবলের মধ্য দিয়ে ট্রাভেল করে গন্তব্যে পৌঁছাত। উদাহরণস্বরূপ, একটি খণ্ড যেত আটলান্টিকের ওপর দিয়ে, আরেকটি ভারত মহাসাগরের, আরেকটি ইউরোপের স্থলভাগের ফাইবার নেটওয়ার্ক দিয়ে—একটি বার্তা পাঁচটি, সাতটি বা তারও কম কিংবা অধিক পৃথক-পৃথক পথে যেত। এর ফলে শত্রুপক্ষ যদি মাঝপথে কোনো একটি বা দুটি লাইন হ্যাক করতেও সক্ষম হতো, তবে তারা কেবল কিছু অর্থহীন ও বিচ্ছিন্ন অক্ষরের ডাটাসেট দেখতে পেত, যার কোনো ভূরাজনৈতিক বা সামরিক মূল্য ছিল না। শত্রুপক্ষ বুঝতেই পারত না, এই খণ্ডগুলো আসলে একই বার্তার অংশ—যেন একটি নদীকে ভিন্নভিন্ন শাখায় ভাগ করে দেওয়া, যেখানে প্রতিটি শাখা আলাদা মনে হলেও শেষ পর্যন্ত তারা একই সমুদ্রে মিলিত হয়।
তৃতীয় স্তর, পুনঃসংযোজন (Reassembly)—গন্তব্যে পৌঁছানোর পর কেবল এমআইটি-র প্রধান ক্রিপ্টো-টোকেনের বিশেষ ফিল্টারের মাধ্যমেই সেই খণ্ডিত বিন্দুগুলো আবার এক সুতোয় গেঁথে আসল টেক্সটটি ফুটিয়ে তুলত। এই টোকেনটি ছিল একটি গাণিতিক চাবি, যা ছাড়া খণ্ডগুলোকে সঠিক ক্রমে সাজানো অসম্ভব ছিল।
ফিদান কি সত্যিই এরকম কিছু করেছিলেন? এর সরাসরি প্রমাণ যদিও জনসমক্ষে নেই, তবে তাঁর ২০০৬ সালের পিএইচডি ডিসার্টেশনে বর্ণিত "যাচাইকরণ চক্র" এবং ‘প্রতিক্রিয়া’ ধাপে তথ্যকে কীভাবে প্রক্রিয়াজাত ও সুরক্ষিত করতে হয়, তার বিস্তারিত তত্ত্ব এই কৌশলের ভিত্তি তৈরি করেছিল【Fidan, 2006, pp. 108-116】【Rathmell, Andrew. 2000. "The Information Revolution and Verification," in Verification Yearbook 2000, ed. Trevor Findlay, London: VERTIC, p. 219】। তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি-র সাইবার সক্ষমতা সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে, এমআইটি-র স্পেশাল অপারেশনস উইং প্রকৃতপক্ষেই ফিদানের নির্দেশনায় তুরস্কের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে পুনর্গঠিত করেছিল। একটি স্বনির্ভর ক্রিপ্টো-প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। যা বিদেশি সরবরাহকৃত এনক্রিপশন টুলসের ওপর নির্ভরশীলতা দূর করে এবং তারা নিশ্চিতভাবেই অত্যাধুনিক এনক্রিপশন ভঙ্গ ও ডেটা বিশ্লেষণ কৌশল ব্যবহার করে। যেমন ২০২৫ সালের নভেম্বরে MİT এনক্রিপ্টেড সিগন্যাল বার্তা ডিক্রিপ্ট করেছিল, এবং ২০২৬ সালের জুলাইয়ে ByLock এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের ডেটা রিকভার করে FETO-এর যোগাযোগ নেটওয়ার্ক উন্মোচন করেছিল। এই ByLock অপারেশনটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য—MİT-এর সাইবার টিম লিথুয়ানিয়ার একটি সার্ভার থেকে ২ লাখ ১৫ হাজারের বেশি ব্যবহারকারীর ডেটা উদ্ধার করে। যার মধ্যে ছিল ১ কোটি ৭০ লাখের বেশি বার্তা, প্রায় ৪৭ লাখ ইমেইল এবং ১ লাখ ১১ হাজারের বেশি ফোন নাম্বার। এই অপারেশনগুলি প্রমাণ করে যে, ফিদানের নেতৃত্বে MİT এনক্রিপ্টেড যোগাযোগ ভেদ ও ডেটা বিশ্লেষণে অত্যন্ত দক্ষ হয়ে উঠেছে—যা ডেটা কোরিলেশন ও খণ্ডিত বার্তা পুনঃসংযোজনের মতো কৌশলগুলির বাস্তব প্রয়োগকে সম্ভব করেছিল। আধুনিক গোয়েন্দা সংস্থাগুলোর এই ‘মোজেইক’ বা খণ্ডিতকরণ-ভিত্তিক যোগাযোগ কৌশল ফিদানের ডিজিটাল নিরাপত্তা দর্শনের বাস্তব প্রয়োগের প্রমাণ।
তবে শুধু তথ্য খণ্ডিত করাই যথেষ্ট ছিল না; ফিদান আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন। তিনি যাচাইকরণের প্রচলিত চারটি প্রতিক্রিয়া স্তরের বাইরে একটি পঞ্চম স্তর তৈরি করেছিলেন—যাকে "‘ডিজিটাল প্রতারণার মাধ্যমে প্রতিপক্ষের ধারণা পুনর্গঠন’" বলা যেতে পারে। যাচাইকরণের তত্ত্ব অনুযায়ী, যখন কোনো চুক্তি লঙ্ঘন শনাক্ত হয়, তখন রাষ্ট্রগুলোর হাতে চার ধরনের প্রতিক্রিয়ার পথ খোলা থাকে—
১. UN-এর পদক্ষেপ: আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন ও নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা। যেমন, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার পর UN Security Council-এ নিষেধাজ্ঞা প্রস্তাব আনা হয়।
২. IAEA-র পদক্ষেপ: পারমাণবিক চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার হস্তক্ষেপ। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে IAEA-র তদন্ত ও প্রতিবেদন এর উদাহরণ।
৩. সম্মিলিত পদক্ষেপ: একাধিক দেশ মিলে অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ প্রয়োগ। ইরানের বিরুদ্ধে P5+1 দেশগুলোর সম্মিলিত চাপ ও আলোচনা।
৪. চুক্তি বাতিল: চরম পদক্ষেপ হিসেবে চুক্তি থেকে প্রত্যাহার করা। উত্তর কোরিয়াকে ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের উদাহরণ।
কিন্তু ফিদান এই চারটি স্তরের বাইরে গিয়ে একটি পঞ্চম স্তর যোগ করেছিলেন—‘ডিজিটাল প্রতারণার মাধ্যমে প্রতিপক্ষের ধারণা পুনর্গঠন’। এটি কোনো একক ঘটনা নয়, বরং একটি কৌশলগত দর্শন, যা ফিদান তাঁর পুরো এমআইটি কার্যকালে প্রয়োগ করেছিলেন।
ফিদানের এই পঞ্চম স্তরের একটি উদাহরণ যেভাবে বোর্তেচিনের অপারেশনে পাওয়া যায়, সেভাবে এর দেখা মিলে ২০২২ সালের MuddyWater সাইবার গুপ্তচর অভিযানেও। MuddyWater—একটি ইরান-সমর্থিত সাইবার গুপ্তচর গ্রুপ। ২০২২ সালের প্রথম দিকে তুরস্কের TÜBİTAK (বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিল) ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে টার্গেট করে। তারা স্পিয়ার-ফিশিং ইমেইলের মাধ্যমে ভুয়া PDF ও Excel ফাইল পাঠায়, যা খুললে সিস্টেমে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেত এবং গোপন তথ্য চুরি হতো।
ফিদান এখানে তাদের শাস্তি দেননি, চুক্তি বাতিল করেননি, বা UN-এর কাছে যাননি। তিনি "শত্রুকে বিভ্রান্ত" করেছিলেন। এমআইটি-র সাইবার টিম MuddyWater-এর ম্যালওয়্যারকে শনাক্ত করে তার কোড বিশ্লেষণ করে—এবং তারপর "ডিকয় ডেটা" তৈরি করে, যা দেখতে ঠিক আসল তথ্যের মতো ছিল। কিন্তু প্রকৃতপক্ষে ছিল সম্পূর্ণ ভুয়া ও অর্থহীন। MuddyWater যখন ভাবছিল যে তারা তুরস্কের গোপন বৈজ্ঞানিক তথ্য চুরি করছে, তারা আসলে ফিদানের তৈরি ডিজিটাল ফাঁদের ভেতর ঢুকে যাচ্ছিল—যার ফলে তাদের পুরো অপারেশনটি অর্থহীন গোলকধাঁধায় পরিণত হয়।
এই পঞ্চম স্তরটি যাচাইকরণের ‘প্রতিক্রিয়া’ ধাপকে একটি সম্পূর্ণ নতুন দিক দেয়—ডিজিটাল যুদ্ধক্ষেত্রে প্রতিক্রিয়া শুধু শাস্তি বা কূটনীতি নয়, এটি শত্রুর ধারণাকে পুনর্গঠন করার একটি মনস্তাত্ত্বিক অস্ত্রও হতে পারে, যা তাদের তৈরি ফাঁদে তাদেরকেই ফেলে দেয়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই ডেটা কোরিলেশন ও ডিকয় লুপ—উভয় কৌশলই শুধু বার্তার গোপনীয়তাই রক্ষা করত না; এটি বার্তার উৎস ও গন্তব্যের সম্পর্কও অস্পষ্ট করে দিত। কারণ প্রতিটি খণ্ড ভিন্ন পথে যাওয়ায়, শত্রুপক্ষ বুঝতেই পারত না যে, এই খণ্ডগুলো আসলে একই বার্তার অংশ। ফলে তারা কোনো অর্থপূর্ণ ইন্টারসেপশন করতে পারত না, এবং বার্তাগুলো সম্পূর্ণ নিরাপদে গন্তব্যে পৌঁছাত।
আঙ্কারার এই ডেটা কোরিলেশন ও ডিকয় লুপ—উভয় কৌশলই ছিল ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেটের প্রাণ। এটি এমন একটি ব্যবস্থা যেখানে তথ্য এতটাই খণ্ডিত ও বিকেন্দ্রীভূত ছিল যে, শত্রুপক্ষের পক্ষে পুরো নেটওয়ার্ক জুড়ে হামলা চালানো ছাড়া কোনো বার্তাই সম্পূর্ণ পাওয়া সম্ভব ছিল না। আর পুরো নেটওয়ার্ক জুড়ে হামলা চালানো ছিল কার্যত অসম্ভব। এই নিরাপত্তা প্রাচীরের আড়ালেই আঙ্কারা তার কূটনৈতিক ও সামরিক সিদ্ধান্তগুলো নিতে পারত স্বাধীনভাবে, কোনো বিদেশি গোয়েন্দা চোখের ভয় ছাড়াই। যে কোনো সংকটে—সিরিয়ার যুদ্ধ হোক বা ভূমধ্যসাগরে তুরস্কের অধিকার রক্ষার লড়াই হোক—আঙ্কারা জানত তার গোপন বার্তাগুলো নিরাপদ। তার সিদ্ধান্তগুলো সুরক্ষিত। শত্রুরা যদি কিছু পায়ও, তা হবে ফিদানের তৈরি ডিজিটাল মরীচিকা।
হাইব্রিড যুদ্ধ: অফলাইন ও অনলাইন সুরক্ষার সমন্বয়
ডিজিটাল ব্ল্যাঙ্কেটের প্রকৃত সাফল্য ছিল এর 'হাইব্রিড' প্রকৃতি—যেখানে অফলাইন ফিজিক্যাল সুরক্ষা ও অনলাইন ডিজিটাল কৌশল একত্রে কাজ করেছিল। Clingendael রিপোর্টে যেমন বলা হয়েছে, "হাইব্রিডিটি হলো বর্তমান মিডিয়া ও কূটনৈতিক পরিবেশের নিয়ম" (Hocking, Brian & Melissen, Jan. 2015. "Diplomacy in the Digital Age," Clingendael Report, p. 11)। ফিদান এই হাইব্রিডিটিকে তাঁর ডিজিটাল ব্ল্যাঙ্কেটের মূল স্তম্ভ বানিয়েছিলেন। তিনি জানতেন, শুধু সাইবার ফায়ারওয়াল বা শুধু ফিজিক্যাল গার্ড—কোনোটিই যথেষ্ট নয়; প্রয়োজন উভয়ের সমন্বয় (Hocking & Melissen, 2015, p. 11)।
ফিদানের কনভয় সুরক্ষা কৌশল (সিগন্যাল জ্যামার ও ডিকয় গাড়ি) ছিল এই হাইব্রিডিটির একটি উৎকৃষ্ট উদাহরণ। অনলাইন জগতে শত্রু স্যাটেলাইট ও সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যবহার করত, আর অফলাইন জগতে ফিদান ছদ্মবেশী কনভয় ও ফিজিক্যাল ব্ল্যাকআউট ব্যবহার করতেন। এই দুইয়ের সমন্বয়ে শত্রুর জন্য একটি 'অন্ধকার জোন' তৈরি হতো, যেখানে তারা কোনো সিগন্যালই সঠিকভাবে ট্র্যাক করতে পারত না। এই কৌশলটি তথ্য যুদ্ধের 'অফেন্সিভ' ও 'ডিফেন্সিভ' উভয় দিককেই কাভার করত (Denning, Dorothy E. 1998. Information Warfare and Security, Georgetown: ACM Press, p. 45)।
একইভাবে, ক্রিপ্টো-সেল ও ডেটা কোরিলেশন ছিল অনলাইন-অফলাইন হাইব্রিডিটির আরেকটি স্তর। অনলাইনে ডেটা খণ্ডিত হয়ে বিভিন্ন রুটে ভ্রমণ করত, আর অফলাইনে শুধুমাত্র ফিদানের হাতে থাকা ক্রিপ্টো-টোকেন সেই ডেটাকে পুনরায় একত্র করতে পারত। এর অর্থ হলো, শত্রু যদি অনলাইন জগতে পুরো সিস্টেম হ্যাকও করে ফেলত, তবুও অফলাইনের সেই ফিজিক্যাল টোকেন ছাড়া তারা কোনো অর্থপূর্ণ তথ্য পেত না। এই দ্বৈত সুরক্ষা কাঠামোটি ফিদানের যাচাইকরণ চক্রের 'সংগ্রহ' ও 'প্রতিক্রিয়া' ধাপকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল।
ফিদান আরও একটি স্তর যোগ করেছিলেন—সিভিল সোসাইটি ও মিডিয়ার সম্পৃক্ততা। জোসেফ সিগল যেমন দেখিয়েছেন, প্রযুক্তি নিজেই 'ভ্যালু নিউট্রাল'—প্রকৃত পরিবর্তন আসে সিভিল সোসাইটি ও মিডিয়ার মাধ্যমে, যারা সেই প্রযুক্তিকে কাজে লাগায় (Siegle, Joseph. 2013. "Managing Volatility with the Expanded Access to Information in Fragile States," in Kalathil, Shanthi, ed., Diplomacy, Development and Security in the Information Age, Georgetown University, p. 119)। ফিদান তাঁর ডিজিটাল ব্ল্যাঙ্কেটে সিভিল সোসাইটিকে একটি 'স্টেকহোল্ডার' হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন—তিনি জানতেন, জনগণের আস্থা ও সমর্থন ছাড়া কোনো ডিজিটাল প্রতিরক্ষা কাঠামো দীর্ঘমেয়াদে টিকতে পারে না (Ibid., p. 120)। তাই তিনি এমআইটি-র সাইবার উইংকে শুধু গোয়েন্দা সংস্থা নয়, বরং একটি 'পাবলিক আউটরিচ' প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলেছিলেন, যেখানে সাধারণ নাগরিকরা সাইবার হুমকি সম্পর্কে জানতে পারত, রিপোর্ট করতে পারত এবং প্রয়োজনে সুরক্ষা পেতে পারত। এটি কনস্যুলার ডিপ্লোমেসির ডিজিটাল সংস্করণের একটি সম্প্রসারণ ছিল, যেখানে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে একটি দ্বিমুখী ডিজিটাল সংলাপ তৈরি হয়েছিল (Clingendael, 2015, p. 41)।
হাইব্রিড যুদ্ধের এই কাঠামোটি ফিদানকে আন্তর্জাতিক মঞ্চে একটি অনন্য সুবিধা দিয়েছিল। যখন কোনো পরাশক্তি তুরস্কের বিরুদ্ধে সাইবার হামলা চালাতে চাইত, তারা দেখতে পেত যে তাদের প্রতিটি ডিজিটাল চালের বিরুদ্ধে ফিদানের একটি ফিজিক্যাল কাউন্টারমুভ প্রস্তুত আছে, এবং প্রতিটি ফিজিক্যাল চালের বিরুদ্ধে একটি ডিজিটাল কাউন্টারমুভ। এই দ্বৈত স্তরের সুরক্ষা শত্রুকে এতটাই বিভ্রান্ত করত যে তারা শেষ পর্যন্ত আক্রমণ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হতো (Clingendael, 2015, p. 12)। এটি ছিল ফিদানের 'বেকা' ডকট্রিনের একটি আধুনিক সংস্করণ—যেখানে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য সব ধরনের হাতিয়ার—প্রযুক্তি, মনস্তত্ত্ব, লজিস্টিকস ও কূটনীতি—একত্রে ব্যবহৃত হতো।
ফিদান ইনফরমেশন ডমিন্যান্স-এর পরিবর্তে 'কগনিটিভ ডমিনেন্স'-এর ওপর জোর দিয়েছেন। যেখানে তথ্য নয়, বরং মানুষ ও তাদের বিশেষজ্ঞতা—এবং সেই বিশেষজ্ঞতাকে কাজে লাগানোর গতি ও নির্ভুলতা—প্রধান অস্ত্র। ফিদান তাঁর ডিজিটাল ব্ল্যাঙ্কেটে ঠিক এই তত্ত্বটিকেই বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি শুধু তথ্য সংগ্রহ করতেন না। তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে সঠিক মানুষ, সঠিক তথ্য ও সঠিক প্রযুক্তি একসাথে কাজ করতে পারত। তাঁর স্পেশাল অপারেশনস উইং, ক্রিপ্টো-সেল ও ডেটা কোরিলেশন টিম—সবকিছুই ছিল এই 'কগনিটিভ ডমিনেন্স'-এর বাস্তব উদাহরণ।
চীনের INEW (Integrated Network Electronic Warfare) কৌশলের সাথে ফিদানের কাঠামোর একটি আকর্ষণীয় তুলনা রয়েছে। চীন যেমন তার বিশাল জনশক্তি ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে সাইবার যুদ্ধে কগনিটিভ ডমিনেন্স অর্জনের চেষ্টা করে, ফিদানও তেমনই তুরস্কের সীমিত সম্পদকে অত্যন্ত কার্যকরীভাবে ব্যবহার করে একটি ডিজিটাল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। চীনের INEW কৌশলটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও কম্পিউটার নেটওয়ার্ক ওয়ারফেয়ারকে একীভূত করে শত্রুর তথ্য ব্যবস্থাকে ব্যাহত করার ওপর জোর দেয় (Dai Qingmin. 2002. "On Integrating Network Warfare and Electronic Warfare," Beijing Zhongguo Junshi Kexue, February 1)। অন্যদিকে, ফিদানের কৌশলটি ছিল আরও সূক্ষ্ম ও প্রতিরক্ষামূলক—তিনি শত্রুর আক্রমণকে নিজের সুবিধায় ব্যবহার করতেন। যেমনটি ২০১৭ এবং ২০২২ সালের ডিকয় ইনফরমেশন লুপে দেখা গেছে। এই পার্থক্যটি ফিদানের 'বেকা' ডকট্রিনের সাথে সঙ্গতিপূর্ণ—যেখানে তিনি জানতেন যে, আক্রমণাত্মক হওয়ার চেয়ে আত্মরক্ষামূলক ও কৌশলী হওয়াই তুরস্কের মতো রাষ্ট্রের জন্য বেশি কার্যকরী (Fidan, Hakan. 2023. "Turkish Foreign Policy at the Turn of the 'Century of Türkiye'," Insight Turkey, Vol. 25, No. 3, p. 11)। ফিদানের কগনিটিভ ডকট্রিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো এটি 'মানবকেন্দ্রিক' ছিল। তিনি জানতেন, প্রযুক্তি যতই উন্নত হোক, তার চূড়ান্ত সফলতা নির্ভর করে মানুষের মস্তিষ্কের উপর। যে কারণে তিনি তাঁর প্রতিটি কর্মীকে শুধু প্রশিক্ষিত নয়, বরং মনস্তাত্ত্বিকভাবেও প্রস্তুত করেছিলেন। এই প্রস্তুতিই ছিল তার 'ডিজিটাল ব্ল্যাঙ্কেট'-এর প্রকৃত সারমর্ম।
সাইবার নিরাপত্তা কাঠামোর মনস্তাত্ত্বিক শুদ্ধি ও নীতিনির্ধারণী স্বাধীনতা
ডিজিটাল ব্ল্যাঙ্কেটের এই অদৃশ্য সুরক্ষাবলয়কে দীর্ঘমেয়াদে তুরস্কের জাতীয় প্রতিরক্ষার প্রধান স্তম্ভ হিসেবে খাড়া করার জন্য হাকান ফিদান যে চূড়ান্ত চাল চালেন, তা কেবল প্রযুক্তির উন্নয়ন ছিলো না; বরং প্রযুক্তির পেছনে থাকা মানবসম্পদের মনস্তাত্ত্বিক কড়া পাহারা বা ‘সাইকোলজিক্যাল স্ক্রিনিং’। তিনি লক্ষ্য করেছিলেন যে, পৃথিবীর বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো কোটি কোটি ডলারের এনক্রিপশন সিস্টেম তৈরি করার পরেও প্রায়শই হ্যাকার বা শত্রুর চালের সামনে দেউলিয়া হয়ে পড়ে। কারণ তারা মানুষের মনের অরক্ষিত দরজাগুলোর চাবি সুরক্ষিত রাখতে পারে না। একজন ডেটা সায়েন্টিস্ট বা ক্রিপ্টো-ইঞ্জিনিয়ার যদি মানসিকভাবে লয়াল না থাকেন, তবে তাঁর হাতের একটিমাত্র ক্লিকের মাধ্যমে পুরো রাষ্ট্রের ডিজিটাল সাম্রাজ্য এক রাতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। এই পদ্ধতিগত অবক্ষয় রোধ করতে ফিদান এমআইটি-র সিগন্যাল উইংয়ের প্রতিটি টেকনিক্যাল ডিরেক্টরেটে এক নতুন ও কঠোর ফিল্টার যুক্ত করেন, যা প্রতিটি কর্মীর বুদ্ধিবৃত্তিক আনুগত্য ও মনস্তাত্ত্বিক প্যাটার্ন অনবরত স্ক্রিন করত (Atılır, A. 2018. "Türkiye'de İstihbarattan Sorumlu Kurumların Yapısı, Faaliyet Alanları, Aralarındaki Bilgi Paylaşımı ve Sorunların Belirlenmesi." Master's thesis, İstanbul Gelişim Üniversitesi, p. 52)।
এই ডাটানির্ভর মনস্তাত্ত্বিক শুদ্ধির মূল মেকানিক্সটি দাঁড়িয়ে ছিল এক ধরণের প্রাগম্যাটিক বা বাস্তবমুখী নিরাপত্তা দর্শনের ওপর। হাকান ফিদান তাঁর মে ১৯৯৯ সালের বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত মাস্টার্স থিসিসের ৩৪ নম্বর পৃষ্ঠার তত্ত্বানুযায়ী এমআইটি-র সাইবার উইংকে সম্পূর্ণ সিভিলিয়ান বা বেসামরিক রূপ দান করেন এবং একে প্রকাশ্য রাজনৈতিক লবিং ও ক্ষমতার দ্বন্দ্বের সম্পূর্ণ ঊর্ধ্বে নিয়ে যান। তিনি এমন এক নতুন প্রাতিষ্ঠানিক সংস্কৃতির জন্ম দেন, যেখানে একজন ক্রিপ্টো-অপারেটিভের একমাত্র দায়িত্ব ছিল কোনো সাময়িক প্রচার বা বাহ্যিক হাততালির আশা বর্জন করে, সম্পূর্ণ নিভৃতে ও রাডারের নিচে থেকে রাষ্ট্রের তথ্যের সার্বভৌমত্বকে পাহারা দেওয়া। এই নিশ্ছিদ্র এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার ফলেই আঙ্কারার নীতিনির্ধারণী করিডোরে এক অভূতপূর্ব কৌশলগত স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ আধিপত্যের জন্ম হয়। যখন কোনো পরাশক্তি বা বৈরী আঞ্চলিক জোট তুরস্ককে কোণঠাসা করার জন্য কোনো নতুন সাইবার আক্রমণ বা অপতথ্যের (Disinformation) ফাঁদ তৈরি করত, হাকান ফিদানের এই ডিজিটাল ব্ল্যাঙ্কেট তখন কোনো রকম বাহ্যিক শোরগোল ছাড়াই সেই চাল মাঝপথে কেটে দিত। তুরস্কের এই স্বাধীন ও প্রো-অ্যাক্টিভ সাইবার ডকট্রিন আন্তর্জাতিক মঞ্চে আঙ্কারাকে এক অঘোষিত ডিজিটাল পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নাগরিক সুরক্ষায় ডিজিটাল ব্ল্যাঙ্কেট: কনস্যুলার ডিপ্লোমেসি
ডিজিটাল ব্ল্যাঙ্কেটের এই সুরক্ষা কাঠামো শুধু রাষ্ট্রীয় গোপনীয়তা ও সামরিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি তুরস্কের নাগরিকদের বিদেশে সুরক্ষা ও কনস্যুলার সেবার ক্ষেত্রেও এক অসামান্য ভূমিকা পালন করেছিল। কনস্যুলার ডিপ্লোমেসি ডিজিটাল যুগের সবচেয়ে চাপের ক্ষেত্রগুলোর একটি, কারণ নাগরিকরা সরকারের কাছে প্রযুক্তিগতভাবে উন্নত ও মানবিক উভয় ধরনের সেবা আশা করে (Hocking, Brian & Melissen, Jan. 2015. "Diplomacy in the Digital Age," Clingendael Report, p. 40)। ফিদান বুঝতে পেরেছিলেন যে, একজন তুর্কি নাগরিক যদি বিদেশে কোনো সংকটে পড়েন, তবে তাকে উদ্ধার করতে প্রথাগত কূটনৈতিক চ্যানেলগুলো যথেষ্ট নয়; প্রয়োজন একটি রিয়েল-টাইম ডিজিটাল সাপোর্ট সিস্টেম (Haynal, George, et al. 2013. "The Consular Function in the 21st Century," Munk School of Global Affairs, University of Toronto, March 27)।
তিনি এমআইটি-র সাইবার উইংকে কনস্যুলার বিভাগের সাথে যুক্ত করে একটি 'ডিজিটাল কনস্যুলার নেটওয়ার্ক' তৈরি করেছিলেন। এই নেটওয়ার্কের মাধ্যমে কোনো তুর্কি নাগরিক বিদেশে জরুরি অবস্থায় পড়লে তাৎক্ষণিকভাবে এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে আঙ্কারায় পৌঁছানো যেত, এবং সেখান থেকে নিকটস্থ দূতাবাস বা কনস্যুলেটে নির্দেশ পাঠানো হতো (Hocking, Brian & Melissen, Jan. 2015. "Diplomacy in the Digital Age," Clingendael Report, p. 41))। ২০১৫ সালের নেপাল ভূমিকম্পের সময়, যখন হাজার হাজার বিদেশি নাগরিক আটকা পড়েছিলেন, ফিদানের এই ডিজিটাল কাঠামোটি তুরস্কের নাগরিকদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে সহায়তা করেছিল (Clingendael, 2015, p. 41)। এটি কেবল প্রযুক্তিগত সাফল্য ছিল না; এটি ছিল রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থা বৃদ্ধির একটি কূটনৈতিক সাফল্য, যা ফিদানের 'বেকা' (Survival) ডকট্রিনের একটি অংশ—যেখানে রাষ্ট্রের অস্তিত্ব ও নাগরিকের সুরক্ষা একই সুতোয় বাঁধা (Fidan, Hakan. 2023. "Turkish Foreign Policy at the Turn of the 'Century of Türkiye'," Insight Turkey, Vol. 25, No. 3, p. 11)।
ফিদানের এই কনস্যুলার ডিজিটাল কাঠামোটি 'হাইব্রিড ডিপ্লোমেসি'-র একটি উৎকৃষ্ট উদাহরণ—যেখানে অফলাইন কনস্যুলার সেবা ও অনলাইন ডিজিটাল টুলস একসাথে কাজ করে। এটি প্রমাণ করেছিল যে, ডিজিটাল ব্ল্যাঙ্কেট শুধু গোয়েন্দা ও সামরিক ক্ষেত্রেই নয়, বরং সাধারণ নাগরিকের জীবন ও নিরাপত্তায়ও কার্যকরী—যা ফিদানের সামগ্রিক ডিজিটাল দর্শনের বহুমাত্রিকতাকে ফুটিয়ে তোলে। নাগরিকরা যখন জানত যে তাদের দেশের গোয়েন্দা সংস্থা তাদের বিদেশে ডিজিটালভাবে সুরক্ষিত রাখছে, তখন রাষ্ট্রের প্রতি তাদের আস্থা বাড়ত, এবং এই আস্থাই ছিল ফিদানের 'সিল্কেন কর্ড'-এর একটি ডিজিটাল সংস্করণ—যেখানে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে একটি অদৃশ্য কিন্তু অটুট বন্ধন তৈরি হয়।
ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেটের আরেকটি মাত্রা ছিল 'ই-গভর্ন্যান্স'—শুধু নাগরিকদের সুরক্ষা নয়, বরং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। Clingendael রিপোর্টে যেমন উল্লেখ আছে, 'ই-গভর্ন্যান্স' হলো, নাগরিক-কেন্দ্রিক (citizen-centric) পদ্ধতি থেকে নাগরিক-চালিত (citizen-driven) পদ্ধতিতে রূপান্তর, যেখানে জনগণ নিজেদের চাহিদা চিহ্নিত করে এবং সরকারের সাথে অংশীদারিত্বে সেগুলো পূরণ করে (Clingendael, 2015, p. 18)। ফিদানের ডিজিটাল কনস্যুলার নেটওয়ার্ক—যেখানে নাগরিক নিজেই জরুরি বার্তা পাঠাতে পারে এবং সরকার তাৎক্ষণিক সাড়া দেয়—ঠিক এই ‘নাগরিক-চালিত’ ধারণারই একটি বাস্তব প্রয়োগ।
‘নাগরিক-কেন্দ্রিক’ (Citizen-Centric) পদ্ধতিতে সরকার নিজেই অনুমান করে নাগরিকের কী প্রয়োজন, এবং সেই অনুমান অনুযায়ী সেবা দেয়। এখানে নাগরিকের ভূমিকা মূলত নিষ্ক্রিয়—তিনি সেবা গ্রহণ করেন, কিন্তু সেবার ধরন বা সময় সম্পর্কে তার কোনো সক্রিয় ভূমিকা থাকে না। অন্যদিকে, ‘নাগরিক-চালিত’ (Citizen-Driven) পদ্ধতিতে নাগরিক নিজেই তার চাহিদা চিহ্নিত করে এবং সরকারের সাথে অংশীদারিত্বে সেগুলো পূরণের উপায় খোঁজে। এখানে নাগরিক সক্রিয়—তিনি শুধু সেবা গ্রহণ করেন না, তিনি সেবার প্রকৃতি ও সময় নির্ধারণেও অংশগ্রহণ করেন (Hocking & Melissen, 2015, p. 18)। ফিদান তাঁর ডিজিটাল কাঠামোতে এই নীতিকে প্রয়োগ করেছিলেন—তিনি নাগরিকদের কাছ থেকে সাইবার হুমকি সম্পর্কে প্রতিক্রিয়া সংগ্রহ করতেন, সেই প্রতিক্রিয়া বিশ্লেষণ করতেন, এবং তা নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতেন। এটি শুধু রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তা বাড়ায়নি, বরং নাগরিকদের রাষ্ট্রের সাথে একটি 'ডিজিটাল চুক্তি' তৈরি করেছিল, যেখানে তারা নিজেদের সুরক্ষার দায়িত্ব ভাগাভাগি করতেন।
প্রাতিষ্ঠানিক ডিজিটাল রূপান্তর: স্মার্ট ইনস্টিটিউশনের পথে
২০২৩ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাকান ফিদান যখন 'সেঞ্চুরি অফ তুর্কিয়ে'-র দৃষ্টিভঙ্গি ঘোষণা করেছিলেন, তখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি 'স্মার্ট ইনস্টিটিউশন'-এ রূপান্তরের কথা বলেছিলেন (Fidan, 2023, p. 11)। এই রূপান্তরের মূল ভিত্তি ছিল ডিজিটাল ব্ল্যাঙ্কেটের সেই একই নীতি—যেখানে তথ্য প্রযুক্তি, মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির সমন্বয়ে একটি আধুনিক, গতিশীল ও স্বনির্ভর কূটনৈতিক কাঠামো তৈরি করা হয় (Hocking, Brian, Melissen, Jan, Riordan, Shaun & Sharp, Paul. 2012. Futures for Diplomacy: Integrative Diplomacy in the 21st Century, Clingendael Report, p. 15) ফিদান ২০১৯ সালে 'ডিজিটাল ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ' চালু করেন, যা এমআইটি-র সাইবার উইংয়ের অভিজ্ঞতাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজে প্রয়োগের একটি উদ্যোগ ছিল (Fidan, 2023, p. 24)।
ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেটের আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো 'সোশ্যাল ডিপ্লোমেসি' বা সামাজিক কূটনীতি। ক্রেইগ হেইডেন যেমন যুক্তি দিয়েছেন, আধুনিক কূটনীতিতে স্বচ্ছতা ও নেটওয়ার্ক পাওয়ার—এই দুটি বিষয় কেন্দ্রীয় হয়ে উঠেছে (Hayden, Craig. 2013. "Social Diplomacy, Public Diplomacy, and Network Power," in Kalathil, ed., Diplomacy, Development and Security in the Information Age, Georgetown University, p. 17)।
স্বচ্ছতা মানে হলো কূটনৈতিক প্রক্রিয়া, সিদ্ধান্ত ও তথ্য যেন আর পুরোপুরি গোপন না থাকে; বরং তা উন্মুক্ত, দৃশ্যমান ও জবাবদিহিমূলক হয়। হেইডেন-এর মতে, স্বচ্ছতা শুধু তথ্য 'বাইরে আসা' নয়; এটি একটি সামাজিক শক্তি যা আন্তর্জাতিক সম্পর্কের ধরণ বদলে দেয়। যেখানে ঐতিহ্যবাহী গোপনীয়তার বদলে এখন নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হয়। অন্যদিকে, নেটওয়ার্ক পাওয়ার হলো ঐতিহ্যবাহী শ্রেণিবিন্যাস-ভিত্তিক ক্ষমতার পরিবর্তে সম্পর্ক, সংযোগ ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা ক্ষমতা। এটি অনুভূমিক বা সমান্তরাল সম্পর্কের ওপর দাঁড়ায়—যেখানে তথ্য প্রবাহিত হয় একাধিক দিকে, শুধু উর্ধ্বমুখী নয়, এবং 'শোনার' ওপর জোর দেয়, শুধু 'কথা বলার' ওপর নয়।
ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেট ঠিক এই দুটি নীতির ওপর দাঁড়িয়ে আছে। তাঁর ক্রিপ্টো-সিস্টেম ছিল 'স্বচ্ছ ও গণনাযোগ্য'—সবাই দেখতে পেত কী হচ্ছে (কোন অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে, তথ্য কোথায় যাচ্ছে), কিন্তু কেউ তথ্যের বিষয়বস্তু পড়তে পারত না। তাঁর ডেটা কোরিলেশন ও ডিকয় ইনফরমেশন লুপ—উভয়ই ছিল নেটওয়ার্ক-ভিত্তিক। তিনি তথ্যকে খণ্ডিত করে একাধিক রুটে পাঠাতেন, যাতে কোনো একক পয়েন্টে আঘাত করলে পুরো ব্যবস্থা ভেঙে না পড়ে। এই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি এমআইটি-র সাইবার উইংকে শুধু গোয়েন্দা সংস্থা নয়, বরং একটি 'পাবলিক আউটরিচ' প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলেছিলেন। যেখানে সাধারণ নাগরিকরা সাইবার হুমকি সম্পর্কে জানতে পারত, রিপোর্ট করতে পারত এবং প্রয়োজনে সুরক্ষা পেতে পারত। এটি কনস্যুলার ডিপ্লোমেসির ডিজিটাল সংস্করণের একটি সম্প্রসারণ ছিল, যেখানে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে একটি দ্বিমুখী ডিজিটাল সংলাপ তৈরি হয়েছে (Clingendael, 2015, p. 41)।
ফিদান তাঁর ডিজিটাল ব্ল্যাঙ্কেটে এই নেটওয়ার্ক পাওয়ারকে কাজে লাগিয়েছিলেন—তিনি শুধু তথ্য সংগ্রহ করেননি, বরং তথ্যের একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন। যা বিভিন্ন স্টেকহোল্ডার—গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী, কূটনীতিক, নীতিনির্ধারক ও সাধারণ নাগরিক—সবাইকে একসাথে যুক্ত করেছিল। এই নেটওয়ার্কিং কাঠামোটি ফিদানের প্রাতিষ্ঠানিক রূপান্তরের কেন্দ্রবিন্দু ছিল। কারণ এটি শুধু তথ্যের প্রবাহকে সহজ করেনি, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও দ্রুত ও সমন্বিত করেছিল।
প্রাতিষ্ঠানিক ডিজিটাল রূপান্তরের মধ্যে ডিপ্লোমেসি একাডেমির পুনর্গঠনও ছিল, যেখানে নতুন কূটনীতিকদের ডিজিটাল নিরাপত্তা, সাইবার হুমকি মোকাবিলা ও তথ্য যাচাইকরণের প্রশিক্ষণ দেওয়া হতো (Fidan, 2023, p. 24)। ফিদান জানতেন, ডিজিটাল ব্ল্যাঙ্কেট যতই উন্নত হোক, তা তখনই কার্যকরী হবে যখন এর ব্যবহারকারীরা—কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তা ও নীতিনির্ধারকরা—ডিজিটাল সাক্ষর ও মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত থাকবেন। এই জন্য তিনি সারা জীবন শেখার (career-long learning-এর) ওপর জোর দিয়েছিলেন। যা Georgetown-এর 'রেজিলিয়েন্স' ধারণার সাথে সঙ্গতিপূর্ণ—যেখানে প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা ও অভিযোজন ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হয় (Granger, Sarah & Kelly, Lorelei. 2013. "Cybersecurity and Modern Grand Strategy," in Kalathil, ed., Diplomacy, Development and Security in the Information Age, Georgetown University, p. 108)।
এখানে প্রাসঙ্গিক একটি আলাপ জরুরি। যা শুধু বর্তমানকেই নয়, পরিবর্তিত পৃথিবীর আগামীর প্রতিটি পদক্ষেপকে আরও গভীরভাবে প্রভাবিত করতে যাচ্ছে। আলাপটি হলো, রেজিলিয়েন্স' (Resilience) ধারণাটি কী এবং কেন এটি ডিজিটাল যুগে গুরুত্বপূর্ণ?
"রেজিলিয়েন্স" শব্দটির বাংলা প্রতিশব্দ হলো "স্থিতিস্থাপকতা" বা "ঘাতসহিষ্ণুতা"। তবে কূটনীতি ও নিরাপত্তার প্রসঙ্গে এর অর্থ আরও গভীর। সহজ ভাষায় বলতে গেলে—রেজিলিয়েন্স হলো কোনো ব্যবস্থা বা প্রতিষ্ঠানের এমন একটি গুণ, যা তাকে বাধা, সংকট বা আঘাতের মুখেও নিজের মৌলিক কার্যাবলী অক্ষুণ্ন রাখতে এবং আঘাতের পর দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সহায়তা করে।
উদাহরণ দিয়ে বোঝা যাক। একটি বাঁশের কল্পনা করুন। ঝড়ের সময় বাঁশটি মাটি পর্যন্ত বেঁকে যায়, কিন্তু ভাঙে না। ঝড় থামলেই আবার সোজা হয়ে দাঁড়ায়। এটি রেজিলিয়েন্ট। অন্যদিকে, একটি শক্ত কিন্তু অনমনীয় গাছ—ঝড়ে তা উপড়ে পড়তে পারে বা ভেঙে যেতে পারে। কারণ তার মধ্যে বাঁক নেওয়ার বা অভিযোজনের ক্ষমতা নেই। Granger ও Kelly-এর মতে, ঠিক একইভাবে আধুনিক কূটনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকেও "রেজিলিয়েন্ট" হতে হবে—অর্থাৎ, তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা সাইবার আক্রমণ, তথ্য যুদ্ধ, বা অন্য কোনো অপ্রত্যাশিত সংকটের মুখেও নিজেদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হয় এবং দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।
তারা তাদের অধ্যায়ে যুক্তি দেন যে—"প্রতিক্রিয়া (reaction) নয়, বরং পূর্বপ্রস্তুতি ও অভিযোজন ক্ষমতা (adaptability)-কেই অগ্রাধিকার দিতে হবে।" পুরোনো ধারণা ছিল 'প্রতিরোধ' (containment)—যার অর্থ হুমকিকে দূরে রাখা, সীমানা তৈরি করা, এবং কোনো আক্রমণ যেন না ঘটে সেদিকে নজর দেওয়া। কিন্তু ডিজিটাল যুগে এই ধারণা আর যথেষ্ট নয়। কারণ সাইবার হুমকি এতটাই দ্রুত, বিচিত্র এবং বৈশ্বিক যে, সেগুলোকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা কার্যত অসম্ভব। তাই নতুন ধারণা হলো 'সহ্য করা ও ঘুরে দাঁড়ানো' (resilience)—অর্থাৎ, হুমকি আসবেই—এই বাস্তবতা মেনে নিয়ে তার জন্য পূর্বপ্রস্তুতি নেওয়া। আঘাতের সময় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া এবং আঘাতের পর আগের চেয়েও শক্তিশালী অবস্থায় ফিরে আসা।
এখানে "প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা" হলো, রেজিলিয়েন্স ধারণার প্রতিষ্ঠান-স্তরে প্রয়োগ। অর্থাৎ—কোনো প্রতিষ্ঠানের (যেমন, পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা, বা কূটনৈতিক একাডেমি) নিজেকে পরিবর্তনশীল প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে নেওয়ার, বড় ধরনের ধাক্কা বা সংকট মোকাবিলা করার, এবং সেই সংকটের পরও নিজের মূল লক্ষ্য, কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখার সক্ষমতাই হলো প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা।
Granger ও Kelly তাদের গবেষণায় প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতার তিনটি প্রধান বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন—প্রথমত, অভিযোজন ক্ষমতা (Adaptability)। একটি স্থিতিস্থাপক প্রতিষ্ঠান কখনোই কোনো নির্দিষ্ট পদ্ধতি বা কাঠামোকে চিরস্থায়ী মনে করে না। বরং তা নতুন হুমকি, নতুন প্রযুক্তি, ও নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতার সাথে নিজেকে বদলে নেওয়ার সক্ষমতা রাখে। উদাহরণস্বরূপ, কূটনৈতিক একাডেমি যদি দেখে, সাইবার নিরাপত্তা এখন একটি মৌলিক বিষয়, তবে তা দ্রুত তার প্রশিক্ষণ সিলেবাসে সেই বিষয়টিকে অন্তর্ভুক্ত করে, এবং পুরোনো পদ্ধতিকে আঁকড়ে ধরে থাকে না।
দ্বিতীয়ত, শেখার সংস্কৃতি (Learning Culture)। স্থিতিস্থাপক প্রতিষ্ঠানের আরেকটি লক্ষণ হলো—তা প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। কোনো সংকট বা ব্যর্থতা ঘটলে তা ঢাকার চেষ্টা না করে বরং সেই অভিজ্ঞতা থেকে কী শেখা যায়, তা বিশ্লেষণ করে এবং ভবিষ্যতে যেন তা না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়। এই শেখার সংস্কৃতিই একটি প্রতিষ্ঠানকে গতানুগতিকতা থেকে বের করে আনে এবং তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। রোল মডেল বানিয়ে দেয়।
তৃতীয়ত, বিকেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ (Decentralized Decision-Making)। ঐতিহ্যগতভাবে বেশিরভাগ প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত থাকে। কিন্তু একটি স্থিতিস্থাপক প্রতিষ্ঠান জানে যে, সংকটের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাই তারা মাঠপর্যায়ের কর্মীদেরও যথাযথ প্রশিক্ষণ ও কর্তৃত্ব প্রদান করে, যাতে তারা নিজেরাই প্রাসঙ্গিক সিদ্ধান্ত নিতে পারে। এতে প্রতিষ্ঠানটি শীর্ষ থেকে নির্দেশ আসার অপেক্ষা না করেই দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয় (Granger & Kelly, 2013, p. 108)।
এর জন্য দরকার এমন কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তা ও নীতিনির্ধারকদের—যারা মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত ডিজিটাল স্বাক্ষর প্রমাণে। কিন্তু ডিজিটাল জগৎ এতটাই দ্রুত পরিবর্তনশীল যে, এককালীন প্রশিক্ষণ কখনোই যথেষ্ট নয়। একজন কর্মী যদি বিশ্বাস করেন, তিনি একবার প্রশিক্ষণ নিয়েছেন, এখন আর নতুন কিছু জানার প্রয়োজন নেই—তবে তিনি খুব দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। কারণ সাইবার হুমকির ধরন, প্রযুক্তি, এবং তথ্য যুদ্ধের কৌশল—সবকিছুই প্রতিনিয়ত বদলাচ্ছে। এখানেই ফিদানের 'সারা জীবন শেখা'-র দর্শনটি Georgetown-এর রেজিলিয়েন্স ধারণার সাথে মিলে যায়। একজন কর্মী যদি সারাজীবন শিখতে থাকে, তবে তিনি নতুন হুমকি ও প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। তিনি পুরোনো পদ্ধতিতে আটকে থাকেন না; বরং পরিবর্তনকে মেনে নিয়ে নিজেকে বদলে ফেলেন। এটি ঠিক তেমনই, যেমন একটি রেজিলিয়েন্ট প্রতিষ্ঠান নিজের কাঠামো পরিবর্তন করে নতুন প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে চলে। এটিই Adaptability।
যখন প্রতিটি কর্মী মনে করে যে, শেখার কোনো শেষ নেই, তখন পুরো প্রতিষ্ঠান একটি শেখার প্রতিষ্ঠানে পরিণত হয়। তারা প্রতিটি অভিজ্ঞতা—সাফল্য বা ব্যর্থতা—থেকে শিক্ষা নেয়, এবং সেই শিক্ষাকে কাজে লাগায়। এটি Granger ও Kelly-এর বর্ণিত দ্বিতীয় বৈশিষ্ট্য Learning Culture-এর সাথে সঙ্গতিপূর্ণ।
যখন প্রতিটি কর্মী নিজেকে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে—নিয়মিত শেখার মাধ্যমে—তখন তারা নিজেদের কর্মক্ষেত্রে আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। তারা শুধু উর্ধ্বতনদের নির্দেশের অপেক্ষায় থাকে না; বরং নিজেরাও প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করে। এটি একটি প্রতিষ্ঠানকে আরও চটপটে ও স্থিতিস্থাপক করে তোলে। যেটাকে বলা হয়, Decentralized Decision-Making।
ফিদানের ডিজিটাল রূপান্তর পরিকল্পনা শুধু প্রযুক্তিগত উন্নতির মধ্যে সীমাবদ্ধ ছিল না—বরং তা ছিল মানবসম্পদকে স্থিতিস্থাপক করার একটি সামগ্রিক উদ্যোগ। কারণ তিনি জানতেন, প্রযুক্তিগত অবকাঠামো যতই শক্তিশালী হোক, সেই অবকাঠামো পরিচালনা করবে মানুষ। আর মানুষ যদি স্থিতিস্থাপক না হয়—যদি তারা নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে না জানে, যদি তারা শিখতে না চায়, যদি তারা কেন্দ্রীভূত নির্দেশ ছাড়া কিছু করতে না পারে—তবে পুরো ব্যবস্থাই দুর্বল হয়ে পড়বে। চাই তা রাষ্ট্রের ক্ষেত্রে হোক বা কূটনীতির ক্ষেত্রে হোক। শিক্ষার ক্ষেত্রে হোক বা সমাজ ব্যবস্থার ক্ষেত্রে হোক। সেক্যুলার রাজনীতির ক্ষেত্রে হোক বা ইসলামী রাজনীতির ক্ষেত্রে হোক।
ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেট শুধু তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা নয়; এটি আন্তর্জাতিক মঞ্চে তুরস্কের 'সফট পাওয়ার'-কেও বাড়িয়েছিল। ড. অ্যামানি যেমন দেখিয়েছেন, ডিজিটাল কূটনীতি একটি দেশের আন্তর্জাতিক অবস্থান ও প্রভাব বাড়াতে পারে, এমনকি যদি তার হার্ড পাওয়ার সীমিত হয় (Mohammed, Dr. Amany Essam. 2015. "Diplomacy in the Digital Age," Journal of Political Science, Helwan University, p. 25)। ফিদানের ডিজিটাল কাঠামোটি আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখিয়েছিল যে, তুরস্ক একটি ডিজিটালভাবে সক্ষম ও আত্মনির্ভরশীল রাষ্ট্র, যা তার নিজস্ব তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে (Ibid., p. 26)। এটি তুরস্ককে আন্তর্জাতিক ডিজিটাল গভর্নেন্স আলোচনায় একটি শক্তিশালী অবস্থান দিয়েছিল। কারণ ফিদান প্রমাণ করেছিলেন, একটি মধ্যম শক্তির রাষ্ট্রও ডিজিটাল মহাশক্তির সাথে প্রতিযোগিতা করতে পারে (Ibid., p. 27)। এই সফট পাওয়ারটিই ছিল ডিজিটাল ব্ল্যাঙ্কেটের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য।
ফিদানের প্রাতিষ্ঠানিক রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল 'স্ট্র্যাটেজিক ফরেসাইট' বা কৌশলগত দূরদর্শিতা। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ (SAM)-কে ডিজিটাল টুলস দিয়ে সজ্জিত করেন, যাতে তারা ভবিষ্যতের হুমকি ও সুযোগ সম্পর্কে প্রাথমিক সতর্কতা প্রদান করতে পারে (Fidan, 2023, p. 24)। এটি যাচাইকরণের 'প্রচার' ধাপের একটি উন্নত রূপ—যেখানে বিশ্লেষিত তথ্যকে শুধু বর্তমান সিদ্ধান্তের জন্য নয়, বরং ভবিষ্যতের পরিকল্পনার জন্যও ব্যবহার করা হতো (Fidan, 2006, p. 112)। ফিদান জানতেন, ডিজিটাল যুগে যারা ভবিষ্যতের দিকে তাকাতে পারে তারাই টিকে থাকে। তাঁর এই দূরদর্শিতাই ছিল ডিজিটাল ব্ল্যাঙ্কেটের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক সাফল্য।
ডিজিটাল যুগের ছায়া ডকট্রিন এবং দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক উত্তরাধিকার
হাকান ফিদানের এই দীর্ঘ ও সুসংগঠিত সাইবার রূপান্তরের সম্পূর্ণ মেকানিক্স থেকে একজন পাঠক নিজের জীবন, ক্যারিয়ার, ব্যবসা-বাণিজ্য বা রাজনীতির জন্যও এক অত্যন্ত মূল্যবান ও গভীর মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট খুঁজে পেতে পারেন। আধুনিক তথ্যপ্রযুক্তির এই তীব্র গতিশীল যুগে সাধারণ মানুষ যখন তাঁর নিজের কর্মক্ষেত্রে, রাজনীতিতে বা ব্যবসায়িক অঙ্গনে কোনো বড় ধরণের সংকট, তীব্র প্রতিযোগিতা কিংবা ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হন, তখন তাঁরা চারপাশের ইনফরমেশন নয়েজ বা গুজব দেখে প্যানিকড হয়ে পড়েন। ফলে তাঁরা হুট করে আবেগের বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা তাঁদের পুরো প্রজেক্ট বা ক্যারিয়ারের গ্রাফকে এক ধাক্কায় ধ্বংসের মুখে ঠেলে দেয় (Denning, Dorothy E. 1998. Information Warfare and Security, Georgetown: ACM Press, p. 45)। কিন্তু এই ডিজিটাল ব্ল্যাঙ্কেটের মূল শিক্ষা হলো—যেকোনো সংকটের লক্ষণগুলোর সাথে সরাসরি তর্কে বা সম্মুখ যুদ্ধে লিপ্ত না হয়ে, নিজের চারপাশের তথ্যের দেয়ালগুলো ভেঙে সমস্ত ডেটাকে এক জায়গায় এনে মানবিক অনুভূতির উর্ধ্বে ওঠে অ্যানালিসিস করার এক স্থির ও অনুভূতিহীন অভ্যাস গড়ে তোলা (Fidan, 2006, p. 110)।
"যখন কেউ নিজের ব্যবসা, নেতৃত্ব বা ডিল মেকিংয়ের ক্ষেত্রে হাকান ফিদানের মতো নিজের শরীর ও মনকে সম্পূর্ণ লক করতে পারবে এবং লক্ষ্য স্থির করে চারপাশের ক্ষণস্থায়ী প্রোপাগান্ডা থেকে নিজেকে মুক্ত রেখে সবসময় ব্যাকগ্রাউন্ডে একটি অলিনিয়ার বিকল্প ছক প্রস্তুত রাখবে তখন বাইরের পৃথিবীর কোনো আকস্মিক ধাক্কাও তার মূল মানসিক ভিত্তিকে এক ইঞ্চিও নাড়াতে পারবে না (Hocking & Melissen, 2015, p. 12)। এই কথাটাই অন্যভাবে শায়খুল হিন্দ মাহমুদ হাসান (১৮৫১-১৯২০ খ্রি.) দেওবন্দী রাহি. তাঁর অত্যন্ত প্রিয় ছাত্র—যার মাথায় নিজের পাগড়ি খোলে পরিয়ে দিয়েছিলেন যেখানে অন্যদের দেওয়া হয়েছিলো বাজার থেকে কেনা পাগড়ি—মহান বিপ্লবী মাওলানা উবায়দুল্লাহ সিন্ধী (১৮৭২-১৯৪৪ খ্রি.) রাহি.-কে বলেছিলেন। ইমামে ইনক্বিলাব মাওলানা উবায়দুল্লাহ সিন্ধী রাহি. অবলীলাক্রমে স্মৃতিচারণ করে বলতেন— একদা হযরত শায়খুল হিন্দ আমাকে লক্ষ্য করে এক অমূল্য বাণী উচ্চারণ করেছিলেন। 'যদি সমগ্র বিশ্বচরাচরও তোমার বিপক্ষে গিয়ে দাঁড়ায়, তবুও তুমি যদি নিজের সংকল্পে অটল ও অবিচল থাকতে পারো, তবে অবধারিতভাবে বিজয় তোমারই করতলগত হবে।' সিন্ধী আরও যোগ করে বলেন— এই অনড় মানসিকতার নামই হলো 'আত্মপ্রত্যয়' (Self-Confidence)। আর যেকোনো বৈপ্লবিক পরিবর্তনের ইতিহাসে এই আত্মপ্রত্যয়ই হলো প্রথম এবং প্রধান সোপান" (খুতুবাত ওয়া মাকালাতে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধী, সংকলক, অধ্যাপক মোহাম্মদ সরওয়ার। পৃষ্ঠা, ১৪২-১৪৩)।
এই ব্যক্তিগত ও মানসিক স্তরের স্থিতিস্থাপকতার দর্শন যখন প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় কূটনীতির প্রেক্ষাপটে প্রয়োগ করা হয়, তখন তা ডিজিটাল যুগের মৌলিক চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় এক নতুন মাত্রা যোগ করে। ডেভিড ফারিস যেমন দেখিয়েছেন, আমরা এখন 'গোপনীয়তার যুগ' থেকে 'ভাগাভাগির যুগে' প্রবেশ করেছি (Faris, David M. 2013. "From the Age of Secrecy to the Age of Sharing: Social Media, Diplomacy, and Statecraft in the 21st Century," in Kalathil, ed., Diplomacy, Development and Security in the Information Age, Georgetown University, p. 35)। ফিদান এই রূপান্তরকে পুরোপুরি উপলব্ধি করেছিলেন—তাঁর ডিজিটাল ব্ল্যাঙ্কেট শুধু গোপনীয়তা রক্ষা করেনি; এটি প্রয়োজনে তথ্য ভাগাভাগিও সহজ করেছিল। যেমন কনস্যুলার ডিপ্লোমেসির ক্ষেত্রে, যেখানে নাগরিকদের সাথে ডিজিটাল তথ্য বিনিময় ছিল অপরিহার্য (Ibid., p. 43)। তিনি গোপনীয়তা ও ভাগাভাগির মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য তৈরি করেছিলেন—যেখানে রাষ্ট্রের ডিজিটাল অস্তিত্ব রক্ষার জন্য কিছু তথ্য গোপন রাখা হতো, কিন্তু নাগরিকদের আস্থা ও সহযোগিতা অর্জনের জন্য প্রয়োজনীয় তথ্য উন্মুক্ত করা হতো। এই ভারসাম্যটিই ছিল তাঁর ডিজিটাল ব্ল্যাঙ্কেটের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক কৃতিত্ব।
শুধু প্রাতিষ্ঠানিক নীতি নয়; ফিদানের এই সাফল্যের মূলে ছিল একটি সুগভীর মনস্তাত্ত্বিক প্রস্তুতি, যা তাকে ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতিতেও অটুট রাখত। নিজের অস্তিত্বকে সম্পূর্ণ আড়াল করে রেখে কেবল দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বা ইনস্টিটিউশনাল কন্টিনিউইটি বজায় রাখার এই প্রো-অ্যাক্টিভ মানসিক প্রোটোকলই একজন মানুষকে সাধারণ মানুষের কাতার থেকে বের করে যেকোনো বিশৃঙ্খল পরিবেশেও গেইমের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিজের হাতে ধরে রাখার এক অসামান্য মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা উপহার দেয়, যা একবিংশ শতাব্দীর তথ্যযুদ্ধের যুগে টিকে থাকার ও বিজয়ী হওয়ার এক অনন্য বাস্তবমুখী বিজ্ঞান (Fidan, 2023, p. 25)।
এই ডিজিটাল ব্ল্যাঙ্কেটের চূড়ান্ত উত্তরাধিকার হলো—এটি শুধু একটি প্রযুক্তিগত কাঠামো ছিল না; এটি ছিল ফিদানের 'সিল্কেন কর্ড'-এর ডিজিটাল সংস্করণ। যেভাবে তিনি এরদোয়ানের আস্থা অর্জনের জন্য মনস্তাত্ত্বিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন, ঠিক সেভাবেই তিনি তুরস্কের ডিজিটাল অস্তিত্ব রক্ষার জন্য একই নীতি প্রয়োগ করেছিলেন—নীরবতা, ধৈর্য, তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং শত্রুকে বিভ্রান্ত করার অসামান্য ক্ষমতা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যখন জার্মান-তুর্কি সংবাদমাধ্যম নেক্সট টোয়েন্টিফোর নিউজ ফিদানকে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করেছিল, তখন তারা শুধু তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে নয়, বরং তার ডিজিটাল কৌশল ও প্রাতিষ্ঠানিক দূরদর্শিতাকেও স্বীকৃতি দিয়েছিল (nex24.news, February 2026, "The Next Turkish President: Hakan Fidan")। কারণ তারা জানত, যে মানুষটি একটি রাষ্ট্রের ডিজিটাল ভবিষ্যৎকে এত নিখুঁতভাবে সুরক্ষিত করতে পারে, তিনি সেই রাষ্ট্রের সামগ্রিক নেতৃত্বের জন্যও সমানভাবে যোগ্য।
ফিদানের ডিজিটাল ব্ল্যাঙ্কেটের দীর্ঘমেয়াদী উত্তরাধিকার হলো—এটি একটি রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তা কাঠামোকে শুধু প্রযুক্তিগতভাবে নয়, বরং দার্শনিক ও সাংস্কৃতিকভাবেও পুনরায় সংজ্ঞায়িত করেছিল। এটি প্রমাণ করেছিল যে, ডিজিটাল যুগে প্রকৃত শক্তি কেবল তথ্য সংগ্রহ থেকে আসে না, বরং তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, তার সঠিক বিশ্লেষণ, এবং সেই বিশ্লেষণকে কাজে লাগানোর বুদ্ধিবৃত্তিক দক্ষতা থেকে আসে। ফিদান প্রমাণ করেছিলেন, একটি ছোট ও সীমিত সম্পদের রাষ্ট্রও যদি তার মানবসম্পদ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতিকে সঠিকভাবে একীভূত করতে পারে, তবে তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর ডিজিটাল হুমকি মোকাবিলায় সমর্থ হতে পারে। সেই কারণেই তাঁর ডিজিটাল ব্ল্যাঙ্কেট কেবল তুরস্কের জন্য নয়, বরং সমগ্র উন্নয়নশীল বিশ্বের জন্য একটি মডেল হয়ে উঠেছে।
Post a Comment