Loading...

অধ্যায় ১১: কূটনীতির সামরিকীকরণ (Militarization of Diplomacy): ২০২৬ সালের নতুন পররাষ্ট্র নীতি

 অধ্যায় ১১: কূটনীতির সামরিকীকরণ (Militarization of Diplomacy): ২০২৬ সালের নতুন পররাষ্ট্র নীতি
Advertisement
Advertisement — Place AdSense Code Here
Table of Contents
    অধ্যায় ১১ কূটনীতির সামরিকীকরণ, হাকান ফিদানের বেকা ডক্ট্রিন, ২০২৬ সালের তুরস্কের নতুন পররাষ্ট্রনীতি,,, seosazzadchy
    হাকান ফিদানের 'বেকা' ডক্ট্রিনের আলোকে ২০২৬ সালের তুরস্কের নতুন পররাষ্ট্রনীতি, গোয়েন্দা কৌশল ও সামরিকীকৃত কূটনীতির ধারণা

     Previous Part.......

    'বেকা' ডক্ট্রিন এবং প্রথাগত কূটনৈতিক ভব্যতার অবসান

    আন্তর্জাতিক রাজনীতির ক্লাসিক্যাল থিওরি বা সনাতন ব্যাকরণ অনুযায়ী, একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত নরম শক্তি বা ‘সফট পাওয়ার’, প্রকাশ্য সংলাপ এবং দ্বিপাক্ষিক ভব্যতার একচেটিয়া প্রতীক হিসেবে কাজ করে। কিন্তু ড. হাকান ফিদান যখন ২০২৩ সালের জুন মাসে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র সদর দপ্তর থেকে বের হয়ে আঙ্কারার অফিশিয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাবিকাঠি নিজের হাতে নেন, তখন তিনি এই চিরাচরিত ও কিছুটা ম্রিয়মাণ খোলসটি চিরতরে ভেঙে দেন। ফিদানের কাছে এটি ছিল পরিষ্কার গণনা। একবিংশ শতাব্দীর তীব্র অপ্রতিসম ভূরাজনৈতিক সংকটের মুখে কেবল সুসজ্জিত সম্মেলন কক্ষের বাচনিক আলাপ বা প্রথাগত চিঠির আদান-প্রদান দিয়ে রাষ্ট্রের দীর্ঘমেয়াদী অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। তিনি তুরস্কের সম্পূর্ণ কূটনৈতিক অ্যাপারেটাসকে রূপান্তর করেন জাতীয় শক্তির সরাসরি এক্সটেনশন বা হার্ড পাওয়ারে। যা হয়ে ওঠতে পারে তুর্কীয়ে ডক্ট্রিনের জন্য এক অপ্রতিরোধ্য হাতিয়ার। যাকে তুর্কি রাষ্ট্রীয় পরিভাষায় "Beka Meselesi" (রাষ্ট্রের অস্তিত্ব ও টিকে থাকার লড়াই) ডকট্রিন হিসেবে সংজ্ঞায়িত করা হয়।

    এই ডক্ট্রিনের মূল মনস্তত্ত্ব দাঁড়িয়ে আছে কূটনীতিকে সরাসরি একটি নিরাপত্তা উইং বা ‘স্ট্র্যাটেজিক ডিফেন্স অর্কেস্ট্রেটর’ হিসেবে পরিচালনা করার ওপর। হাকান ফিদান তাঁর ২০২৩ সালের 'Century of Türkiye' নিবন্ধে যে 'সিস্টেম-ট্রান্সফর্মার' দর্শনের কথা বলেছিলেন, তারই বাস্তব রূপায়ণ ঘটেছে এই ডকট্রিনে (Fidan, Hakan. 2023. "Turkish Foreign Policy at the Turn of the 'Century of Türkiye'." Insight Turkey, Vol. 25, No. 3, p. 13)। তিনি প্রমাণ করেছিলেন, কোনো উদীয়মান রাষ্ট্র যদি তার সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো ও কূটনৈতিক নেটওয়ার্ককে আধুনিক তথ্যপ্রযুক্তির রিয়েল-টাইম গেইমের সাথে পুনরায় ক্যালিব্রেট করতে না পারে, তবে তা যেকোনো বিশ্বশক্তির একমুখী চাপের মুখে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হবে। এই বিদ্যায়তনিক দূরদর্শিতার আলোকেই তিনি ২০২৬ সালের নতুন অফিশিয়াল পররাষ্ট্র নীতি ও পারফরম্যান্স প্রোগ্রামের খসড়া সাজান। ফিদান এমন এক বহুমাত্রিক দর্শনের জন্ম দেন, যেখানে তুরস্ক আন্তর্জাতিক ব্যবস্থার কেবল এক অনুগত 'নিয়ম-গ্রহীতা' (Rule-taker) হয়ে থাকবে না; বরং নিজের মেধা, গোয়েন্দা অবকাঠামো এবং সামরিক সক্ষমতার জোরে বিশ্বমঞ্চের এক প্রধান 'নীতি-নির্ধারক' (Rule-maker) শক্তি হিসেবে আবির্ভূত হবে।

    এখানে এই 'সিস্টেম-ট্রান্সফর্মার' দর্শনটির গভীরে প্রবেশ করা যাক। ফিদান কীভাবে এই ধারণাটিকে ব্যাখ্যা করেছেন, তা বোঝার জন্য তাঁর যুক্তির স্তরে স্তরে যেতে হবে।

    কল্পনায় আঁকা যাক, একটা রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো এক নিম্নস্তরের কর্মকর্তা নয়; বরং শীর্ষস্থানীয় একজন কূটনীতিক, যিনি তাঁর অফিসের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। তাঁর টেবিলে পড়ে আছে দুটো রিপোর্ট। একটা বলছে, তুরস্কের ঐতিহ্যবাহী কূটনীতি এখনও যথেষ্ট কার্যকর। আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সমঝোতা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রুদ্ধদ্বার  আলোচনা, আর মধ্যপ্রাচ্যে পুরনো সেই 'ভারসাম্যপূর্ণ' ভূমিকা। অন্যটা বলছে, বিশ্বের সামরিক ও প্রযুক্তিগত মেরুকরণ এতটাই দ্রুতগতিতে বদলে যাচ্ছে যে, এই ধীরস্থির কূটনৈতিক ট্রেন যদি সময়মতো স্টেশন ছাড়তে না পারে, তবে সেটি কেবল ইতিহাসের ধুলোয় মিলিয়ে যাবে। আর সেই ধুলোয় মিশে যাওয়ার আগে কেউ হাত বাড়িয়ে বাঁচাতেও আসবে না। এটাই সৃষ্টির বিধান। রাষ্ট্র ভিক্ষা পাওয়া যায় না। নিজেদের রাষ্ট্র অন্যরা এসে গড়ে দেবে না, বাঁচিয়েও দেবে না। নিজেদের সংগ্রাম নিজেদেরই করতে হয়। নিজেদের অস্তিত্ব, রাষ্ট্র নির্মাণ নিজেদেরই করতে হয়, পেলেপুষে রাখতেও হয়।

    এখানেই হাকান ফিদান ২০২৩ সালের 'সেঞ্চুরি অফ তুর্কিয়ে' প্রবন্ধে যে তাত্ত্বিক বিস্ফোরণ ঘটান, সেটি আসলে একটি সতর্কবার্তা হয়ে হাজির হয়। তিনি প্রমাণ করতে চান, ওই অফিসে বসে থাকা কূটনীতিকের হাতে যদি রিয়েল-টাইম ডেটা স্ট্রিম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রেডিকটিভ মডেল, আর গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে ডাইরেক্ট সিঙ্ক্রোনাইজড কমান্ড চেইন না থাকে, তাহলে তাঁর হাতে থাকা 'সর্বশেষ' রিপোর্টটি আসলে গতকালের খবর। আর গতকালের খবর দিয়ে আজকের যুদ্ধে টিকে থাকা যায় না।

    কিন্তু প্রশ্ন হলো, এই 'সিস্টেম-ট্রান্সফরমার' দর্শনটা ঠিক কী?

    এটা কোনো সাধারণ নীতিগত বিবৃতি নয়, বরং একটি অনটোলজিক্যাল শিফট। অর্থাৎ রাষ্ট্রের অস্তিত্বের মূল সংজ্ঞাটিকেই বদলে দেওয়ার চেষ্টা। ফিদান যুক্তি দেন, আন্তর্জাতিক ব্যবস্থা এখন আর একটি দাবাবোর্ড নয়, যেখানে দুজন খেলোয়াড় পালাক্রমে পাশা নিক্ষেপ করে। বরং এটি একটি লাইভ-অ্যাকশন ভিডিও গেইমের মতো। যেখানে প্রতিটি সেকেন্ডে শতশত ভেরিয়েবল বদলায়। আর যে খেলোয়াড় শুধু 'নিয়ম মেনে চলে' (Rule-taker), সে সার্ভারের ক্রমাগত আপডেটে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। সেই কারণেই তিনি 'নিয়ম-নির্ধারক' (Rule-maker) হওয়ার যে তাত্ত্বিক ভিত্তি দাঁড় করান, তা কিন্তু উচ্চাকাঙ্ক্ষার নয়; বরং টিকে থাকার গাণিতিক সমীকরণ।

    একটু গভীরে ডুব দেওয়া যাক, একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন—'আমাদের তো ঐতিহ্যবাহী কূটনীতি আছে, ওটাই যথেষ্ট।' ফিদানের জবাব শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। তিনি বলেন, 'ঐতিহ্য' শব্দটি কেবল তখনই মূল্যবান, যখন তার ভিত্তি হয় অভিযোজন ক্ষমতা (Adaptability, যে ধারণা নিয়ে আলাপ ইতিপূর্বে অধ্যায় ৯-এ গিয়েছে)। আর অভিযোজন ক্ষমতা ছাড়া ঐতিহ্য হচ্ছে একটি সুন্দর করে বাঁধানো কফিন। যা বলে বেড়ানো এবং বয়ে বেড়ানো ছাড়া কোনো কাজের নয়; যদি এটাকে বর্তমানের সাথে অভিযোজিত না করা হয়। একসময় সেই ঐতিহ্যের মানুষই এগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। এইখানেই তার দর্শনের মূল সাসপেন্সটা লুকিয়ে আছে। আমরা কি তুরস্ককে সেই কফিন থেকে বের করে আনতে পারব, নাকি পারব না?

    এই উদ্বেগ আরও ঘনীভূত হয় যখন আমরা ২০২৬ সালের নতুন অফিশিয়াল পররাষ্ট্র নীতির খসড়ার দিকে তাকাই। ফিদান সেখানে কেবল বলেন না, 'আমরা শক্তিশালী হব'। তিনি একটি কার্যকরী কাঠামো দেন, যার নাম 'স্ট্র্যাটেজিক ডিফেন্স অর্কেস্ট্রেটর' (কৌশলগত প্রতিরক্ষা-পরিচালক)। ভাবার বিষয় হলো, 'অর্কেস্ট্রেটর' শব্দটা কেন? কারণ তিনি কূটনীতিকে আর দরজায় ঢোল পিটিয়ে বার্তা দেওয়ার প্রক্রিয়া মনে করেন না। তিনি চান, তুরস্কের প্রতিটি দূতাবাস, প্রতিটি গোয়েন্দা স্টেশন, প্রতিটি সামরিক ঘাঁটি একটি বিরাট অর্কেস্ট্রার যন্ত্রপাতি হয়ে উঠুক। যেখানে রাষ্ট্রের সব যন্ত্র (কূটনীতি, গোয়েন্দা, সামরিক বাহিনী) একই স্কোর বা রিয়েল-টাইম ডেটা অনুযায়ী অনুরণিত বা আন্দোলিত হয়। আর এই অর্কেস্ট্রার কন্ডাক্টর হচ্ছেন সেই ব্যক্তি, যিনি প্রথাগত কূটনৈতিক বাক্যবিন্যাসের চেয়ে রিয়েল-টাইম ডেটার 'সঙ্গীত' বেশি গুরুত্ব সহকারে শোনেন। যা শুধু সমন্বয় নয়, বরং গতি, তাল ও আক্রমণের সময় নির্ধারণ করে।

    কখনও কি ভেবেছেন, কেন আজকের বিশ্বে ছোট বা মাঝারি শক্তিগুলোকে বড় শক্তির 'ভাসাল' বা সামন্ত মনে হয়? ফিদান তাঁর লেখায় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, 'ভাসাল' হওয়ার কারণ দুর্বলতা নয়, বরং "অভিযোজনের গতি হারানো"। এটা সব ক্ষেত্রেই। অভিযোজনের গতি হারালে পিছয়ে পড়তে হয়। অন্যদের অধীনস্থ এবং পদতলে নিক্ষিপ্ত হতে হয়। যা মূলত কর্মফল এবং স্থবিরতার অভিশাপ। খোদায়ি ফিতরাত বা স্রষ্টার সৃষ্টি পরিচালনার প্রাকৃতিক নিয়ম এই পৃথিবীর জন্য। তিনি পৃথিবী বানিয়েছেনই গতিশীল এবং পরিবর্তনশীল করে। স্থবির, অলস এবং অবশদের জায়গা এখানে নেই। মানুষ, সমাজ, রাষ্ট্র কিংবা বিশ্ব কূটনৈতিক মহল, এরকম দেশ, ব্যক্তি বা সোসাইটিকে পিঠের বোঝা সাব্যস্ত করে কিক-আউট করে দেয় তাদের পরিমণ্ডল থেকে। তাই ফিদানের মতে, তুরস্কের প্রাতিষ্ঠানিক কাঠামো যদি কোনো গেইম-চেঞ্জিং টেকনোলজির মুখে নিজেকে রি-ক্যালিব্রেট না করতে পারে, তবে কূটনীতিকেরা বিশ্বশক্তির সামনে হাত পেতে বসে থাকবেন। প্রতিটি ছোটখাটো পদক্ষেপের জন্য অনুমতি চাইবেন।

    এখানেই আসে তাঁর 'সিস্টেম-ট্রান্সফরমার' থিসিসের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। তিনি বলছেন, 'নিয়ম-নির্ধারক' হওয়ার মানে এই নয় যে, তুরস্ক ইচ্ছেমতো আইন ভাঙবে, আর অন্যের উপর সমূহ আইন চাপিয়ে দেবে। বরং এর মানে হলো, তুরস্ক এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও গোয়েন্দা অবকাঠামো তৈরি করবে, যার মাধ্যমে আন্তর্জাতিক 'গেইম'-এর নতুন রুলসেট লেখার টেবিলে সে বসতে পারবে। এটি 'জিওপলিটিক্যাল হ্যাকিং'-এর মতো। অর্থাৎ বিদ্যমান সিস্টেমের ভেতরের ফাঁকা জায়গা বা 'লুপহোল' চিহ্নিত করে সেখান দিয়ে নিজের পজিশন এতটাই শক্তিশালী করা যে, অন্য শক্তিগুলোকে তাঁর সাথে ডিল করতে হলে তাঁকে 'প্লেয়ার' হিসেবে মেনে নিতেই হবে।

    ফিদান বলছেন, 'স্ট্র্যাটেজিক ডিফেন্স অর্কেস্ট্রেটর' মানে কূটনীতি, গোয়েন্দা কাজ এবং সামরিক কৌশল—এই তিনটাকে আর আলাদা ডিপার্টমেন্টে না রেখে একটি সিঙ্গুলার অপারেশনাল কমান্ডের আওতায় আনা। কল্পনা করুন, কোনো সঙ্কটকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি গোয়েন্দা প্রধান ও জেনারেল স্টাফের সঙ্গে একটি সিমুলেটেড 'ওয়ার-রুম'-এ বসে শুধু আলোচনা করছেন না, বরং প্রতিটি কূটনৈতিক বক্তব্যের আগে মেশিন লার্নিং মডেল চালিয়ে দেখছেন, এই বক্তব্য দিলে বৈশ্বিক বাজারে কী প্রভাব পড়বে। প্রতিপক্ষের ইন্টেল কী সিগন্যাল পাবে। আর কয়েক ঘণ্টার মধ্যে সেটা কীভাবে সামরিক প্রস্তুতিতে রূপান্তরিত হবে।

    এটা কি ইউটোপিয়া? নাকি কেবল সাহসী অলঙ্কার?

    ফিদানের উত্তরে আবার সেই আন্দোলিত আশঙ্কা ফিরে আসে। তিনি লেখেন, 'যে রাষ্ট্র তার কূটনৈতিক নেটওয়ার্ককে তথ্যপ্রযুক্তির রিয়েল-টাইম গেমের সাথে পুনরায় ক্যালিব্রেট করতে পারবে না, তার ধ্বংস অনিবার্য।' এই বাক্যটি যেন একটা থ্রিলারের ক্লাইম্যাক্স। আমরা জানি, নায়ক যদি এই মিশনে সফল হয়, তবে ইতিহাস বদলে যাবে; আর ব্যর্থ হলে, যা কিছু গড়া হয়েছিল, সব মাটির সঙ্গে মিশে যাবে।

    আর সেই কারণেই, ২০২৬ সালের খসড়া নীতির কোনোটাকেই নিছক রাজনৈতিক ডকুমেন্ট মনে করার সুযোগ নেই। এটি একটি 'ইনস্টিটিউশনাল ম্যানিফেস্টো'। যেখানে তুরস্ক ঘোষণা করে, সে আর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে আর্নল্ড টয়েনবি বা হেনরি কিসিঞ্জার পড়বে না; বরং সে নিজেই লিখবে সেই 'নতুন থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস'। যেখানে 'পাওয়ার ট্রান্সফার' ঘটবে কূটনৈতিক ডেস্ক থেকে সাইবার ডিফেন্স রুমে। আর 'পিস' শব্দটি উচ্চারিত হবে ড্রোনের গুঞ্জন ও এনক্রিপ্টেড সিগন্যালের মধ্য দিয়ে।

    হাকান ফিদানের এই 'সিস্টেম-ট্রান্সফরমার' দর্শনটি যেন এক অমোঘ ঘোষণা। তুরস্ক বিশ্বমঞ্চের সেই মঞ্চস্থ নাটকের দর্শক নয়, যে দর্শক হাততালি দেয় বা লাফ দিয়ে উঠে। সে এখন সেই মঞ্চের পর্দা ওঠানোর সুইচ বোর্ডের ডিজাইনার। সে আরও জানে, 'রুল-মেকার' হওয়ার সিঁড়িতে পা রাখা মানেই, পুরোনো 'রুল-মেকার'রা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকবে না।

    'বেকা' ডকট্রিনের পথিকৃৎ ফিদান কিন্তু এটি হুট করে তৈরি করেননি। বরং, এখানে তাঁর বৌদ্ধিক যাত্রার একটা তীব্র টার্নিং পয়েন্ট আছে, যা বুঝতে গেলে কয়েকটি ধাপ পেরোতে হবে।

    প্রথম ধাপ, ১৯৯৯-এর থিসিস। শুরুতে ফিদান ছিলেন ক্লাসিক্যাল থিওরির কঠোর অনুসারী। ১৯৯৯ সালে যখন তিনি তাঁর মাস্টার্স থিসিস লিখছিলেন, তখন তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন যে, "Intelligence assessments must be policy neutral"—অর্থাৎ, গোয়েন্দা তথ্যকে একেবারে নীতি-নিরপেক্ষ রাখতে হবে। তথ্য যেন কখনো রাজনীতির রং চড়ানো না হয়। এটাই ছিল তাঁর তৎকালীন ভিত্তি।

    দ্বিতীয় ধাপ, ২০২৬-এর বিপরীতমুখী যাত্রা। কিন্তু সময় এগোতে না এগোতেই, ২০২৬ সালে এসে ফিদান নিজেই সেই 'নিরপেক্ষতার প্রাচীর'-এ হাতুড়ি চালান। তিনি বুঝতে পারেন, গত ত্রিশ বছরের স্নিগ্ধ পৃথিবীটা আর নেই। 

    তৃতীয় ধাপ, বিশ্বের বাস্তব চিত্র দেখে আতঙ্ক। কারণ তিনি যখন চারপাশে তাকান, তখন দেখেন—চীন তার 'ওল্ফ ওয়ারিয়র' কূটনীতি নিয়ে প্রকাশ্যে আক্রমণাত্মক ভাষায় কথা বলছে। আগে চীন ছিল শ্রুতিমধুর, বাঁধাধরা কূটনৈতিক বাক্যবিন্যাসে বিশ্বাসী। কিন্তু এখন তারা প্রকাশ্যে আগ্রাসী ভাষা ব্যবহার করছে। ফিদান যখন দেখেন, চীনের কূটনীতিকরা কোনো বৈঠকে সরাসরি প্রতিপক্ষকে 'অপবাদ দিচ্ছে' বা 'হুমকি দিচ্ছে'—যেটা আর পুরনো সেই 'হাসি-তামাশার' কূটনীতি না। এখানে গোয়েন্দা তথ্য আর রাজনৈতিক বক্তব্য একাকার হয়ে গেছে। অর্থাৎ, গোয়েন্দা রিপোর্ট যদি বলে 'আমরা দুর্বল', তাহলে কূটনীতিকের মুখে সেটা কখনোই আসবে না; বরং গোয়েন্দা তথ্যকে এমনভাবে সাজানো হয়, যেন তা আগ্রাসী বক্তব্যকে শক্তিশালী করে। ফলে 'নিরপেক্ষ তথ্য' বলতে এখানে কিছু নেই। যেখানে কূটনীতি যেন এক ধরনের মানসিক যুদ্ধ।

    রাশিয়া তার 'হাইব্রিড কূটনীতি'-র নামে গোয়েন্দা আর সামরিক হাতিয়ারকে এমনভাবে মিশিয়ে দিচ্ছে, সেখানে আলোচক আর গুপ্তচরের পার্থক্য মুছে গেছে। ফিদান দেখেন, রাশিয়া যখন ইউরোপের সাথে আলোচনা করছে, তখন ঠিক একই সময়ে সাইবার হামলা চালাচ্ছে, অথবা গোয়েন্দা তথ্য ফাঁস করে প্রতিপক্ষকে বিব্রত করছে। আবার যখন সামরিক মহড়া চালাচ্ছে, তখন কূটনৈতিক চ্যানেলে বসে 'শান্তি আলোচনা' করছে। মানে, রাশিয়ার কাছে কূটনীতি, গোয়েন্দাবৃত্তি আর সামরিক শক্তি—এই তিনটি জিনিস একসঙ্গে চলে, আলাদা না। যদি আপনার গোয়েন্দা সংস্থা শুধু 'তথ্য সংগ্রহ' করে আর সেটা কূটনীতিকে দেয়, তাহলে রাশিয়ার এই 'হাইব্রিড' গতির সামনে আপনি প্রতিটি পদক্ষেপেই পিছিয়ে পড়বেন। কারণ তারা তথ্যকে তখনই হাতিয়ার বানায়, যখন আপনি সেটাকে নিছক 'রিপোর্ট' ভাবছেন।

    আর ইসরায়েল তো 'স্পাই ডিপ্লোম্যাসি'-র মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোকেই কূটনৈতিক মিশনের অঙ্গ করে ফেলেছে—যেখানে দূতাবাসের সামনের টেবিলে বসা কর্মকর্তারাও গোয়েন্দা রিপোর্ট পাঠাচ্ছেন। ইসরায়েলের বিষয়টি বস্তুত ফিদানকে সবচেয়ে বেশি ভাবায়। কারণ সেখানে দূতাবাস আর গোয়েন্দা সংস্থার সীমানা প্রায় নেই। ফিদান দেখেন, ইসরায়েলের কোনো দূতাবাসে যে কর্মকর্তা বসে আছেন, তাঁর আসল কাজ কী, তা বোঝা যায় না। তিনি হয়তো আনুষ্ঠানিক বৈঠক করছেন, আবার হয়তো গোপনে সেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 'রিক্রুট' করছেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা—এই দুটি কাজ ইসরায়েলে একই ব্যক্তি করছেন। এখানে 'নিরপেক্ষ গোয়েন্দা' বলে কোনো জিনিস নেই; বরং গোয়েন্দাই হচ্ছে কূটনীতির মূল চালিকাশক্তি।

    এই তিনটি মডেলের সামনে দাঁড়িয়ে ফিদান বুঝতে পারেন, সেই পুরনো 'নীতি-নিরপেক্ষ গোয়েন্দা' ধারণাটি এখন কাগজে-কলমে সুন্দর ঠেকে, কিন্তু বাস্তবের রক্তক্ষয়ী দাবাবোর্ডে সেটি টেকসই নয়। নিরপেক্ষ থাকার মানে এখন আর সততা নয়; নিরপেক্ষ থাকার মানে এখন শুধু পিছিয়ে পড়া। তাই ফিদান আর কোনো একক মডেল কপি করেননি। তিনি চীন, রাশিয়া ও ইসরায়েল—এই তিন শক্তির কৌশল থেকে দরকারি উপাদানগুলো নিয়ে তৈরি করেন তাঁর নিজস্ব 'বেকা ডকট্রিন'। এটি কোনো একটি দেশের অনুকরণ নয়; বরং এই তিনটির এক অসাধারণ সংমিশ্রণ। যা তুরস্কের অনন্য ভূরাজনৈতিক অবস্থানকে (যেখানে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য মিলিত হয়) পুঁজি করে একটি সম্পূর্ণ স্বতন্ত্র, আত্মনির্ভরশীল পথ তৈরি করে দিয়েছে।

    আঙ্কারার রুদ্ধদ্বার কনফারেন্স রুম এবং ২০২৬ সালের নতুন কৌশলগত বাজেট

    ২০২৬ সালের জুনের শেষ সপ্তাহের একটি অত্যন্ত উত্তেজনাকর এবং থমথমে দুপুর। আঙ্কারার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কন্ট্রোল রুমের ভেতরের দীর্ঘ ওভাল টেবিলের ওপর কোনো সাধারণ প্রটোকল ফাইল বা কূটনৈতিক উপহার সাজানো ছিল না। কেবল জ্বলছিল ২০২৬ সালের নতুন অর্থবছরের বিশেষ কৌশলগত লজিস্টিকস বাজেট ম্যাপ। হাকান ফিদান টেবিলের এক প্রান্তে কোনো খসড়া নোট ছাড়াই সম্পূর্ণ সোজা বসে আছেন। তাঁর ঠিক বিপরীতে বসে আছেন মন্ত্রণালয়ের সিনিয়র ব্যুরোক্র্যাট, আসেলসানের চিফ এক্সিকিউটিভ এবং এমআইটি-র সিগন্যাল উইংয়ের কয়েকজন ক্ষুরধার ডিরেক্টর।

    "স্যার, আমাদের নতুন পারফরম্যান্স প্রোগ্রামের এই বাজেট ফ্রেমওয়ার্ক পশ্চিমা দেশগুলোর সাথে আমাদের প্রথাগত কূটনৈতিক ভারসাম্যকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে," মন্ত্রণালয়ের একজন প্রবীণ চিফ ডিপ্লোম্যাট তাঁর হাতের ডিজিটাল পেনটি স্ক্রিনের বাজেট নোডের দিকে নির্দেশ করে কিছুটা নিচু স্বরে বললেন। "যদি আমরা আমাদের কনস্যুলার ও কূটনৈতিক আউটরিচ খাতের প্রায় ৪০% ফান্ড সরাসরি স্পেশাল সাইবার অপারেশনস ও যৌথ সামরিক-শিল্প উৎপাদন করিডোরে ট্রান্সফার করে দিই, তবে ইউরোপীয় ইউনিয়নের আমলাতান্ত্রিক মহল আঙ্কারার এই পদক্ষেপকে 'কূটনীতির প্রকাশ্য সামরিকীকরণ' হিসেবে ব্র্যান্ডিং করবে।"

    কন্ট্রোল রুমের ভেতরের বাতাস তখন এক রুদ্ধশ্বাস মনস্তাত্ত্বিক চাপে জমে গেল। জুনিয়র আমলারা হকচকিয়ে ফিদানের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন। ঘরের ভেতর যেনো সময় নিজেই থমকে দাঁড়িয়েছিল তার সিদ্ধান্তের প্রতীক্ষায়। ফিদান তাঁর চোখের মণি সম্পূর্ণ স্থির রেখে বাজেট ম্যাপের ওপর তাঁর সেই চিরচেনা গণনামূলক প্রশান্তি বজায় রাখলেন। এই অনুভূতিহীন বডি ল্যাঙ্গুয়েজ ঘরের ভেতরের কর্মকর্তাদের অবচেতন মনে এক অভাবিত মানসিক স্থৈর্য ও অটল আত্মবিশ্বাস এনে দিল।

    ফিদান যখন নিরবতা ভাঙলেন। তাঁর কণ্ঠস্বরে কোনো তাড়াহুড়ো বা আবেগঘন দার্শনিক বক্তৃতার চিহ্ন ছিল না। তিনি অত্যন্ত ধীর ও গাণিতিকভাবে শৃঙ্খলাবদ্ধ সাহসী উচ্চারণে বললেন, "পশ্চিমা আমলাতন্ত্র আমাদের কূটনীতিকে কীভাবে ব্র্যান্ডিং করছে, তা আমাদের জাতীয় সুরক্ষার রেড-লাইন নির্ধারণ করতে পারে না। আমাদের পররাষ্ট্র নীতি আর কোনো ধীরগতির ডাকঘর বা ইনফরমেশন মেসেঞ্জার নয় যে, সে কেবল খবর বয়ে বেড়াবে। আমাদের দূতাবাসগুলোকে হতে হবে রাষ্ট্রের তথ্যের কড়া পাহারা ও হার্ড পাওয়ারের প্রধান এক্সটেনশন নোড।"

    তিনি তাঁর টেবিলের ওপর রাখা বিশেষ এনক্রিপ্টেড ডিভাইসটি অন করে আসেলসানের কর্মকর্তাদের চোখের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন।

    "আমাদের এই নতুন ২০২৬ সালের ডকট্রিন পাঁচটি মূল নীতির ওপর দাঁড়িয়ে আছে—জাতীয় দৃষ্টিভঙ্গি, মানবিক মিশন, সামগ্রিক পদ্ধতি, বাস্তববাদী মনোভাব এবং সাহসী পদক্ষেপ। আমরা ইউরোপের বন্ধ দরজার পেছনের প্রথাগত আপসের অপেক্ষা চিরতরে বর্জন করছি। আমাদের দূতাবাসগুলোর ভেতরেই সরাসরি এমআইটি-র সিগন্যাল ইন্টেলিজেন্স (SIGINT) এবং ডেটা কালেকশন ফিল্টার যুক্ত করো। প্রতিপক্ষ যখন ভাববে আমাদের ডিপ্লোম্যাটরা কেবল একমুখী দ্বিপাক্ষিক বৈঠক করছেন, আমাদের মিশনগুলো তখন ব্যাকগ্রাউন্ডে থেকে সেই অঞ্চলের সম্পূর্ণ ভূরাজনৈতিক জনমিতি ও অর্থনৈতিক সাপ্লাই চেইন ম্যাপ করতে থাকবে। আমরা কোনো পরাশক্তির একমুখী এজেন্ডার কাছে মাথা নত করব না; আমরা আমাদের নিজেদের শর্তেই বিশ্বরাজনীতির নতুন নক্ষত্রমণ্ডল তৈরি করব।"

    আসেলসানের চিফ এক্সিকিউটিভ ফিদানের এই অপ্রতিসম ও বাস্তবমুখী কৌশল দেখে বুঝতে পারলেন, এই মানুষের ঠাণ্ডা মাথার গণনা, প্রথার বাইরে গিয়ে কূটনীতির পুরো মানচিত্রকে চিরতরে পুনর্গঠন করে ফেলেছে। কয়েক সপ্তাহের মধ্যে সেই কন্ট্রোল রুমের স্ক্রিনগুলো নতুন স্বয়ংক্রিয় প্রোটোকলে সেজে উঠল। যা তুরস্কের 'তুর্কিয়ে ডকট্রিন'কে প্রকাশ্য আলোচনার টেবিল থেকে বের করে বিশ্বমঞ্চের সবচেয়ে সাহসী ও স্বাধীন কৌশলগত হাতিয়ারে রূপান্তর করার মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল।

    এই রূপান্তরের অংশ হিসেবে, ২০২৫ সালের অক্টোবরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ২২ জন চুক্তিভিত্তিক আইটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে—যার মধ্যে ছিল ১০ জন সফটওয়্যার ডেভেলপার, ৫ জন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ৪ জন ডেটা অ্যানালিস্ট। ফিদানের 'স্মার্ট ইনস্টিটিউশন'-এর এই প্রথম বাস্তব পদক্ষেপটি কূটনীতিকে ডেটা-চালিত ও প্রযুক্তি-নির্ভর একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করার সূচনা ছিল মাত্র (Fidan, 2023, p. 24)।

    'টু-প্লাস-টু' কনসালটেশন ফ্রেমওয়ার্কের ছায়া লজিস্টিকস

    এই কূটনীতির সামরিকীকরণের ব্যাকএন্ডে যে বিশেষ মেকানিক্সটি কাজ করত, তা হলো হাকান ফিদানের তৈরি করা 'টু-প্লাস-টু কনসালটেশন ফ্রেমওয়ার্ক' (2+2 Consultation Framework)। তিনি তাঁর ২০২৩ সালের 'Century of Turkiye' নিবন্ধে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের গতিবিধি নিয়ে যে নতুন প্রোটোকলের কথা বলেছিলেন, তারই এক উন্নত কৌশলগত সংস্করণ তিনি এখানে বৈশ্বিক নীতিতে প্রয়োগ করেন। ফিদান নির্দেশ দিয়েছিলেন, তুরস্কের কোনো বড় কূটনৈতিক ডিল বা কৌশলগত অংশীদারিত্ব কখনো কেবল পররাষ্ট্রমন্ত্রীদের একমুখী বাচনিক আলোচনার সরল ফ্রেমে বন্দি থাকবে না।

    যখনই তুরস্ক কোনো উদীয়মান অর্থনীতির সাথে কোনো নতুন চুক্তি বা নোড তৈরি করত, তখন সেই আলোচনার টেবিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটদের সমান্তরালে সরাসরি এমআইটি-র টেকনিক্যাল ডিরেক্টরেট এবং প্রতিরক্ষা খাতের ইঞ্জিনিয়ারদের এক ছাতার নিচে নিয়ে আসা হতো। এই সমন্বিত ফ্রেমওয়ার্কের কারণে যেকোনো আন্তর্জাতিক ডিল কেবল একটি সাধারণ রাজনৈতিক কাগজ বা এমওইউ (MoU) হিসেবে ঝুলে থাকত না। এটি চব্বিশ ঘণ্টার মধ্যে সরাসরি প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন, প্রশিক্ষণ এবং কৌশলগত পরিকল্পনার এক পূর্ণাঙ্গ ও নিশ্ছিদ্র প্রতিরক্ষা ইকোসিস্টেমে রূপান্তরিত হয়ে যেত। কূটনীতির প্রচারমুখর আড়ম্বর ও মিডিয়ার করতালির বাইরে, ফিদানের কৌশল চলে সম্পূর্ণ ভিন্ন একটি অক্ষে। যেখানে সিদ্ধান্ত গ্রহণের গতি ও প্রযুক্তিগত নির্ভুলতা একীভূত হয়ে একটি নতুন ধরণের রাষ্ট্রীয় ক্ষমতার জন্ম দেয়।

    ২০২৬ সালের মধ্যে এই ফ্রেমওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুরস্ক 'হাই-স্পিড ডিসিশন মেকিং প্রোটোকল' চালু করে, যা জরুরি ভূরাজনৈতিক সংকটে সিদ্ধান্ত গ্রহণের সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। ফিদানের 'বেকা' দর্শনের মূল চালিকাশক্তি ছিল এই গতিবর্ধন। যেখানে কূটনৈতিক সিদ্ধান্ত আর সপ্তাহ বা মাস নয়, বরং ঘণ্টার মধ্যে নেওয়া হয়। কারণ তিনি চারপাশের বিশ্বটা ভালো করে দেখেছেন। চীন তার 'ওল্ফ ওয়ারিয়র' কূটনীতি দিয়ে প্রকাশ্যে আগ্রাসী ভাষা ব্যবহার করছে, যেখানে গোয়েন্দা আর রাজনৈতিক বক্তব্য একাকার হয়ে গেছে। রাশিয়া তার 'হাইব্রিড কূটনীতি' দিয়ে গোয়েন্দা ও সামরিক হাতিয়ারকে এমনভাবে মিশিয়েছে যে, আলোচক আর গুপ্তচরের পার্থক্য প্রায় মুছে গেছে। আর ইসরায়েল তো 'স্পাই ডিপ্লোম্যাসি'-র মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোকেই কূটনৈতিক মিশনের অংশ করে ফেলেছে। যেখানে দূতাবাসের কর্মকর্তারাও গোয়েন্দা রিপোর্ট পাঠাচ্ছেন। এই তিনটি মডেলের সামনে দাঁড়িয়ে ফিদান বুঝতে পারেন, বিশ্বে কূটনীতি এত দ্রুত অস্ত্রে পরিণত হচ্ছে, সেখানে 'নিরপেক্ষ গোয়েন্দা' ধারণাটি আর টিকিয়ে রাখা যায় না। তাই তিনি এই তিনটি কৌশল থেকে দরকারি উপাদান নিয়ে তৈরি করেন তাঁর নিজস্ব 'বেকা ডকট্রিন'। এটি কোনো একটি দেশের অনুকরণ নয়, বরং তুরস্কের অনন্য ভূরাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে তৈরি করা একটি সম্পূর্ণ স্বতন্ত্র পথ। আর 'হাই-স্পিড ডিসিশন মেকিং প্রোটোকল' হলো সেই ডকট্রিনেরই প্রথম বাস্তব হাতিয়ার। এটি নিশ্চিত করে যে, তুরস্ক এখন বিশ্বশক্তির নির্ধারিত নিয়মে খেলবে না; বরং নিজের নিয়মে খেলবে। কারণ সিদ্ধান্ত নেওয়ার গতিই এখন তার প্রধান অস্ত্র। যারা এখনও সপ্তাহ ধরে সিদ্ধান্ত নেয়, তারা কেবল সেই নিয়ম মেনে চলে যা তুরস্ক দ্রুততার সঙ্গে তৈরি করে ফেলে। ফিদানের ভাষায়, "যে রাষ্ট্র তার কূটনৈতিক নেটওয়ার্ককে তথ্যপ্রযুক্তির রিয়েল-টাইম গেমের সাথে পুনরায় ক্যালিব্রেট করতে পারবে না, তার ধ্বংস অনিবার্য"—আর এই প্রোটোকলই হলো সেই পুনঃক্যালিব্রেশনের প্রথম ইঞ্জিন।

    কগনিটিভ ডিপ্লোম্যাসি এবং আমলাতান্ত্রিক জড়তার বিষম রূপান্তর

    কূটনৈতিক ফ্রন্টলাইনকে পুরোপুরি একটি স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স ইউনিটে রূপান্তর করার পেছনের আসল কারিগরি চাবিকাঠি কেবল প্রকাশ্য কোনো অ্যাকশন বা নীতিগত ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একবিংশ শতাব্দীতে প্রকৃত কূটনৈতিক শ্রেষ্ঠত্ব অর্জিত হয় প্রতিপক্ষের চিন্তাভাবনার গতিপথকে সম্পূর্ণ রাডারের নিচ দিয়ে নিজের জাতীয় স্বার্থের অনুকূলে পুনঃসংজ্ঞায়িত করার এক মনস্তাত্ত্বিক মেকানিক্সের মধ্য দিয়ে। আন্তর্জাতিক সম্পর্ক দর্শনে এই পদ্ধতিটিকে 'প্রাগম্যাটিক ডিপ্লোম্যাসি' (Pragmatic Diplomacy) বলে। যেখানে কূটনীতি আর শুধু সুন্দর সুন্দ৬কথার বিনিময় না; বরং এটি হয়ে ওঠে রাষ্ট্রের কৌশলগত বুদ্ধিমত্তার এক অপারেশনাল উইং। অর্থাৎ, কূটনীতিক এখন আর কেবল বার্তাবাহক নন; তিনি সেই ব্যক্তি, যিনি রাষ্ট্রের গোয়েন্দা তথ্যকে এমনভাবে কাজে লাগান যে, প্রতিপক্ষ বুঝতেও পারে না কখন তাঁর চিন্তাভাবনাকে পুনঃসংজ্ঞায়িত করা হচ্ছে।

    ২০২৪ সালের আগস্টে সেই সম্ভাবনার এক অনন্য উদাহরণ তৈরি হয়, যখন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT, সাতটি দেশের মধ্যে একটি ঐতিহাসিক বন্দি বিনিময় অভিযানের নেতৃত্ব দিয়েছিল। আমেরিকা, জার্মানি, পোল্যান্ড, স্লোভেনিয়া, নরওয়ে, রাশিয়া ও বেলারুশ—এই সাতটি দেশের কূটনীতিকরা শুধু আলোচনার টেবিলে বসে ছিলেন না; তাঁদের প্রতিটি পদক্ষেপের পেছনে ছিল এমআইটির সরবরাহ করা গোয়েন্দা বিশ্লেষণ। যা প্রতিটি দেশের উপর চাপ প্রয়োগের পেইন পয়েন্ট, লাল রেখা এবং মনস্তাত্ত্বিক সীমারেখা আগে থেকেই ম্যাপ করে ফেলেছিল। ফিদান নিজেই এই অভিযানকে 'অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং' বলে বর্ণনা করেছিলেন। কারণ একই টেবিলে বসা প্রতিটি পক্ষের নিজস্ব স্বার্থ ও শর্ত ছিল। কিন্তু তুরস্কের কূটনীতিকরা কোনো পক্ষের কাছেই নিজেদের সম্পূর্ণ এজেন্ডা প্রকাশ করেননি। তারা এমআইটির দেওয়া তথ্যকে কাজে লাগিয়ে প্রতিটি আলোচনার পাল্টা-প্রস্তাব এমনভাবে সাজিয়েছিলেন যে, প্রতিটি দেশই মনে করেছিল তারা নিজের শর্তেই সম্মত হচ্ছে। অথচ বাস্তবে তারা ধাপে ধাপে তুরস্কের পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছিল। আলোচনার শেষ পর্যায়ে যদি একটি পক্ষ তাদের অবস্থান থেকে সরে যেতে অস্বীকৃতি জানায়, তখন এমআইটির বিশ্লেষকরা সেই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের একটি সূক্ষ্ম তথ্য তাদের কূটনীতিকদের হাতে তুলে দেন। যা সরাসরি আলোচনার টেবিলে উত্থাপন করা হয় না, বরং একটি 'আকস্মিক ফোনকল' কিংবা 'সাইড রুমে বৈঠকের' মাধ্যমে সেই দেশের প্রতিনিধিকে বুঝিয়ে দেওয়া হয় যে, তাঁর নিজ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তাঁকে এই চুক্তি থেকে সরে দাঁড়াতে দেবে না। ফলে কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিনিধি তাঁর অবস্থান পরিবর্তন করেন, এবং পুরো বিষয় সেভাবেই হয় যেভাবে তুরস্ক চেয়েছিলো (Anadolu Agency — US president followed Türkiye-led prisoner swap operation live, Anadolu Agency, August 11, 2024, Daily Sabah — Türkiye-coordinated US-Russia prisoner swap makes global headlines, Daily Sabah, August 2, 2024, Middle East Eye — Turkey moved US-Russia prisoner swap time so Biden could watch it live, Middle East Eye, August 12, 2024, Reuters — Turkey says it coordinating an extensive prisoner swap on Thursday, Reuters, August 1, 2024)।

    আরেকটি উদাহরণ তৈরি হয় গাজা উপত্যকায়। যখন এমআইটি পাঁচ থাই নাগরিককে বন্দিদশা থেকে মুক্ত করতে কূটনৈতিক ভূমিকা পালন করেছিল। সেখানে কূটনৈতিক চ্যানেল ও গোয়েন্দা যোগাযোগ—দুটি আলাদা পথ—একসঙ্গে চলেছিল এমনভাবে যে, হামাস নেতৃত্ব বুঝতেও পারেনি তাঁদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি কখন তুরস্কের গোয়েন্দা বিশ্লেষণ দ্বারা প্রভাবিত হচ্ছে। তুরস্কের কূটনীতিকরা সরাসরি হামাসের সঙ্গে আলোচনায় বসেননি; বরং এমআইটি প্রথমে গোপনে যোগাযোগ স্থাপন করে, হামাসের নেতৃত্বের মনস্তাত্ত্বিক অবস্থা ও তাদের কাছে কী কী বিষয় অগ্রাধিকার পাচ্ছে সেগুলোর একটি গোয়েন্দা প্রোফাইল তৈরি করে। এই প্রোফাইলের ভিত্তিতে কূটনীতিকরা জানতে পারেন, হামাসের কাছে থাই নাগরিকদের মুক্তি একটি 'কৌশলগত বার্তা' হিসেবে কাজ করতে পারে। যা তাদের আন্তর্জাতিক বৈধতা বাড়াবে। তুরস্কের কূটনীতিকরা তখন সেই বার্তাটিকে এমনভাবে ফ্রেম করেন যেন হামাস সেই লেভারেজ পায়। কিন্তু হামাস নিজেই মনে করতে শুরু করে এই মুক্তি তাদের ইমেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বাস্তবে এটি ছিল তুরস্কের পরিকল্পনারই একটি অংশ। যা হামাসের চিন্তার গতিপথকে অলক্ষিতেই পুনর্লিখন করে, যাতে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যা তুরস্ক চেয়েছিল (Anadolu Agency — Turkish intel helps release of 5 Thai hostages in Gaza via negotiations with Hamas, Anadolu Agency, January 30, 2025, Al Arabiya English — Turkey's spy agency aided release of Thai prisoners in Gaza: Report, Al Arabiya English, January 30, 2025, Hürriyet Daily News — Turkish intelligence secures release of 5 Thai hostages in Gaza: Sources, Hürriyet Daily News, January 30, 2025)।

    ফিদানের ভাষায়, গোয়েন্দা প্রধান হিসেবে তাঁর দীর্ঘ বছরগুলো তাকে 'বিশ্ব কীভাবে কাজ করে, মানুষ ও সংস্থাগুলো কীভাবে আচরণ করে', সেসব সম্পর্কে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি' দিয়েছে। আর এই অন্তর্দৃষ্টিগুলোই এখন কূটনীতিকদের হাতে এমন একটি অস্ত্র দিয়েছে, যা প্রতিপক্ষের চিন্তার গতিপথকে সম্পূর্ণ অলক্ষিতেই পুনর্লিখন করতে সক্ষম। তারা আর কেবল 'যা ঘটছে' তার রিপোর্ট করেন না; বরং 'যা ঘটতে পারে' তার একটি সক্রিয় মানচিত্র এঁকে দেন এবং সেই মানচিত্রের প্রতিটি বিন্দুতে তারা নিজেদের স্বার্থকে এম্বেড করে দেন। যাতে প্রতিপক্ষ যখন সিদ্ধান্ত নেয়, তখন তারা মনে করে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বাস্তবে তা ইতিমধ্যেই তুরস্কের কৌশলগত পরিকল্পনার অংশ হয়ে গেছে এবং তা বন্ধু রাষ্ট্রের সাথে অবশ্যই উইন-উইন সিচুয়েশনে তৈরি করা হয়েছে। কারও কোনো লস নেই এখানে।

    ফিদান তাঁর ২০২৩ সালের 'Century of Turkiye' নিবন্ধে এই ধারণাটিকে আরও পরিপূর্ণতা দিয়েছেন। তিনি দেখিয়েছেন, কীভাবে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়াটিকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সংযুক্ত করে একটি 'ডিসিশন সাইকেল' তৈরি করা যায়। এই চক্রটির চারটি ধাপ, পর্যবেক্ষণ** (কী ঘটছে তা দেখা), বিশ্লেষণ (ঘটনার কারণ ও প্রভাব বোঝা), প্রসার (সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতি পরীক্ষা করা) এবং বাস্তবায়ন (চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা)। একটির পর একটি ঘুরপাক খেতে থাকে, যেন একটি নিরবচ্ছিন্ন বলয় (Fidan, 2023, p. 24)। ফিদান যখন মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করেন, তখন তিনি দেখেন, বিভিন্ন বিভাগের মধ্যে তথ্যের দেয়ালগুলো এত শক্ত যে, একটি বিভাগের তথ্য আরেক বিভাগে পৌঁছাতে সপ্তাহ লেগে যায়। তিনি এই দেয়ালগুলো এক রাতে ভেঙে ফেলেন। আর এর ফলে একটি নতুন প্রাতিষ্ঠানিক প্রোটোকলের জন্ম হয়। যেখানে একজন রাষ্ট্রদূত বা কূটনীতিকের প্রধান দায়িত্ব আর শুধু ডিনার টেবিলে স্মিত হাসি বিনিময় করা নয়; বরং তাঁর কাজ হলো সম্পূর্ণ নিভৃতে থেকে তাঁর দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের সামাজিক ফাটল, অর্থনৈতিক সম্ভাবনা এবং মানুষের মনস্তাত্ত্বিক প্রবণতাগুলোর নিখুঁত ডাটাসেট তৈরি করা। এই ডাটাসেটগুলো আঙ্কারাকে এত দ্রুত তথ্য দেয় যে, পরাশক্তিরা যখন কোনো ফাঁদ পেতেছে, তার অনেক আগেই তুরস্ক গেইমের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এটিই হলো কৌশলগত স্বনির্ভরতা—যেখানে কোনো পরাশক্তি আপনাকে অবাক করে দিতে পারে না। কারণ আপনি ইতিমধ্যে তাদের পরবর্তী পদক্ষেপ জেনে ফেলেছেন।

    এই পুরো কৌশলটির মেরুদণ্ড হলো এমআইটি-র রূপান্তর। ফিদানের আগে এমআইটি ছিল একটি প্রচলিত গোয়েন্দা সংস্থা। যারা তথ্য সংগ্রহ করত, রিপোর্ট লিখত, এবং সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিত। কিন্তু ফিদানের অধীনে এমআইটি তার ঐতিহ্যবাহী এই ভূমিকা থেকে বেরিয়ে আসে এবং Adaptability বা অভিযোজন ক্ষমতায় নিজেকে সাজিয়ে নেয়। এখন এটি সরাসরি বিদেশনীতি বাস্তবায়নের একটি আক্রমণাত্মক হাতিয়ারে পরিণত হয়েছে। গোয়েন্দা ও কূটনীতির এই সংমিশ্রণকে তুর্কি রাষ্ট্রীয় পরিভাষায় 'কৌশলগত স্বায়ত্তশাসনের সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী অস্ত্র' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মানে হলো, তুরস্ক এখন আর কারও গোয়েন্দা রিপোর্টের ওপর নির্ভর করে না; বরং নিজের গোয়েন্দা ও কূটনৈতিক সক্ষমতাকে একীভূত করে এমন একটি শক্তিশালী অস্ত্র তৈরি করেছে, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে সাহায্য করে। ফিদানের কাছে এটাই ছিল পরিষ্কার গণনা—যেই বিশ্বে চীন, রাশিয়া ও ইসরায়েল তাদের নিজস্ব কৌশলে কূটনীতি ও গোয়েন্দাবৃত্তিকে একীভূত করে ফেলেছে, সেই বিশ্বে পুরনো আমলাতান্ত্রিক জড়তা ধরে রাখা মানেই আত্মঘাতী হওয়া। তাই তিনি এমআইটি-কে কূটনীতির সঙ্গে এমনভাবে ব্লেন্ড করেছেন যে, এখন তুরস্কের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপের পেছনে থাকে একটি শক্তিশালী গোয়েন্দা তথ্যের ভিত্তি, আর প্রতিটি গোয়েন্দা অপারেশনের পেছনে থাকে কূটনৈতিক লক্ষ্য। এই অপ্রতিসম রূপান্তরটিই হলো ফিদানের 'বেকা' দর্শনের অন্যতম প্রধান স্তম্ভ।

    প্রাতিষ্ঠানিক নিরবচ্ছিন্নতা এবং নব্য-উসমানীয় দর্শনের তাত্ত্বিক প্রতিফলন

    এই কৌশলগত পুনর্বিন্যাসের নেপথ্যে যে গভীর প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা কাজ করছিল, তা মূলত 'স্টেট রেজিলিয়েন্স' (State Resilience)-এর একটি নতুন ধারণা। যেখানে রাষ্ট্রের বেঁচে থাকার কৌশলকে সামরিক ও কূটনৈতিক উভয় দিক থেকে বিশ্লেষণ করা হয় (Fidan, 2023, p. 13)। ফিদান তাঁর ২০২৩ সালের 'Century of Türkiye' নিবন্ধে দেখিয়েছেন, কোনো দেশের পররাষ্ট্র নীতি যদি কেবল সাময়িক সামুদ্রিক সাহায্য বা মানবিক বার্তার ওপর ভিত্তি করে চলে, তবে তা দীর্ঘমেয়াদে কোনো স্থায়ী প্রভাব বলয় তৈরি করতে পারে না। সম্পর্ককে হতে হবে পার্টনারের প্রতিরক্ষা ইকোসিস্টেমের সাথে সম্পূর্ণ এম্বেড বা একীভূত। যেখানে কূটনীতি শুধু কথার বিনিময় নয়, বরং সামরিক ও প্রযুক্তিগত সহায়তার একটি নিরবচ্ছিন্ন ধারা【Fidan, 2023, p. 17】। ফিদানের মতে, এই একীভূতকরণই একটি রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে 'নিয়ম-গ্রহীতা' (Rule-taker) থেকে 'নিয়ম-নির্ধারক' (Rule-maker)-এ পরিণত করার মূল চাবিকাঠি।

    এই প্রাতিষ্ঠানিক রূপান্তরকে বাস্তবে রূপায়িত করতে ফিদান শুধু নীতি পরিবর্তন করেননি; তিনি বদলে দিয়েছেন পুরো মন্ত্রণালয়ের অপারেশনাল কালচার। ২০২৪ সালের এপ্রিলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে একটি নতুন 'স্ট্র্যাটেজিক ফোরসাইট ইউনিট'। যার কাজ হলো, আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ প্রবণতা বিশ্লেষণ করা এবং সেগুলোর ওপর ভিত্তি করে আঙ্কারাকে আগাম সতর্কবার্তা দেওয়া (Fidan, 2023, p. 24)। 

     ইউনিটটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও বড় ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে বৈশ্বিক সংকটের পূর্বাভাস তৈরি করে, যা কূটনীতিকদেরকে প্রতিক্রিয়া জানানোর বদলে "পরিস্থিতি তৈরি করার" সক্ষমতা দিত। ঐতিহ্যবাহী কূটনীতিতে কূটনীতিকরা ছিলেন 'অগ্নিনির্বাপক' (Firefighter)। অর্থাৎ, আগুন লাগার পর তাঁরা ছুটে যেতেন আগুন নিভাতে। কিন্তু ফিদানের নতুন এই ইউনিট কূটনীতিকদেরকে বানিয়েছে 'আবহাওয়া পূর্বাভাসদাতা' (Weather Forecaster)। যারা জানেন কোথায় বজ্রপাত হতে চলেছে, তার আগেই তারা সেই জায়গায় চলে যান এবং পরিস্থিতি নিজের অনুকূলে সাজিয়ে ফেলেন। প্রতিক্রিয়া জানানোর (Reactive Diplomacy-এর) কালে অবস্থা এমন ছিলো যে, একটি দেশ হঠাৎ করেই তুরস্কের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করত। তুরস্ক তখন বসে বসে বিশ্লেষণ করে, তারপর কয়েক সপ্তাহ বা মাস পর একটি পাল্টা শুল্ক আরোপ করত বা অন্য পদক্ষেপ নিতো। এখানে তুরস্ক সবসময় পেছন থেকে খেলছে। প্রতিপক্ষ পদক্ষেপ নেয়, তুরস্ক সাড়া দেয়। সময় নষ্ট হয়, আর প্রতিপক্ষ ইতিমধ্যে সুবিধা পেয়ে গেছে।

    ফিদান আগের সেই প্রতিক্রিয়ার করিডোর ছেড়ে হাঁটেন এখন 'পরিস্থিতি তৈরি করা' Proactive Diplomacy-এর প্রশস্ত হাইউয়েতে। ধরা যাক, স্ট্র্যাটেজিক ফরসাইট ইউনিট তাদের আত্মস্থ সকল উপায়ে বিশ্লেষণ করে দেখল যে, আগামী ৬ মাসের মধ্যে ওই দেশটির অর্থনৈতিক সূচকগুলো দুর্বল হয়ে পড়বে, তাদের মূল্যস্ফীতি বাড়বে, আর তাদের সরকারের ওপর চাপ তৈরি হবে। এই তথ্য পেয়ে তুরস্কের কূটনীতিকরা "আগাম" পদক্ষেপ নিয়ে নিলেন৷ তারা তৎক্ষণাৎ ওই দেশের সাথে একটি বাণিজ্য চুক্তি করার প্রস্তাব দেন, যা ওই দেশের জন্য সেই সময় 'লাইফলাইন' হয়ে দাঁড়ায়। ওই দেশ তুরস্কের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু বাস্তবে তুরস্ক আগে থেকেই জানত যে, তারা রাজি হবে—কারণ তাদের কোনো বিকল্প ছিল না। এখানে তুরস্ক আগে থেকে খেলার মাঠ তৈরি করে ফেলে। প্রতিপক্ষ ভাবে তারা নিজের পছন্দে সিদ্ধান্ত নিচ্ছে, অথচ তুরস্ক আগে থেকেই তাদের পছন্দের তালিকা সংকুচিত দেখে ফেলেছে।

    পরিস্থিতি তৈরি করা মানে সে আর বসেবসে অপেক্ষা করে না যে 'কী ঘটে'; বরং আগে থেকেই জানে 'কী ঘটতে পারে' এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে এমন পদক্ষেপ নেয়, যার কারণে খারাপ ঘটনাটি আগেই প্রতিহত হয়। ভালো ঘটনাটি তার পরিকল্পনা অনুযায়ী এগোয় এবং প্রতিপক্ষকে সবসময় তার সাজানো পথেই হাঁটতে হয়; বিকল্পহীন হয়ে সে আসে বিধায়।

    ঐতিহ্যবাহী কূটনীতি ছিল 'ঘটনার ছায়ায় হাঁটা'। যেখানে ঘটনা ঘটে, আর কূটনীতিক তা অনুসরণ করে। কিন্তু ফিদানের নতুন মডেলে কূটনীতিক হয়ে ওঠেন 'ঘটনার স্থপতি'। যেখানে ঘটনা ঘটার আগেই তিনি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেন। তিনি আর 'শিকারি' নন, যিনি শিকারের পথ ধরেন; তিনি হন 'তৈরি করা ফাঁদের খেলোয়াড়', যেখানে শিকার নিজে থেকেই তাঁর দিকে ছুটে আসে। এই সক্ষমতাই তুরস্ককে আন্তর্জাতিক অঙ্গনে 'নিয়ম-গ্রহীতা' থেকে 'নিয়ম-নির্ধারক'-এ পরিণত করে। কারণ আপনি যখন পরিস্থিতি তৈরি করেন, তখন অন্যরা আপনার তৈরি নিয়মেই খেলতে বাধ্য হয়।

    ফিদান এটাই চেয়েছিলেন, তুরস্কের কূটনীতি যেন আর 'ঘটনার পর প্রতিক্রিয়া' না হয়।ববরং 'ঘটনার আগেই প্রস্তুতি' হয়। এই ইউনিটটি ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ সক্রিয় হয়ে ওঠে এবং ২০২৬ সালের মধ্যে এটি মন্ত্রণালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে যুক্ত থাকে। যাতে কোনো সিদ্ধান্তই অন্ধকারে নেওয়া না হয়।

    পাশাপাশি, ২০২৬ সালের জুনে এএনকে-আর একটি জরিপে দেখা গেছে, মাত্র ২৬% তুর্কি নাগরিক NATO সদস্যপদকে 'সুবিধাজনক' মনে করেন, যেখানে ৪৩.৯% মনে করেন এটি 'সুবিধাজনকও নয়, ক্ষতিকরও নয়'【ANKAR, June 2026】। এই জরিপটি ফিদানের জন্য একটি গুরুত্বপূর্ণ জনমিতিক তথ্য হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন, তুরস্কের জনগণ আর পশ্চিমা জোটের প্রতি আগের মতো আস্থাশীল নয়। এমন একটি মনোভাব যা গত এক দশকে ধীরে ধীরে গড়ে উঠেছে【ANKAR, June 2026】। ফিদানের 'বেকা ডকট্রিন' এই জনমত পরিবর্তনকে কাজে লাগিয়ে কূটনীতির সামরিকীকরণকে জনসমর্থনের প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছে। তিনি যুক্তি দেন, যদি জনগণ মনে করে NATO সদস্যপদ তুরস্কের জন্য তেমন সুবিধাজনক নয়, তাহলে রাষ্ট্রের উচিত নিজের পথ নিজে তৈরি করা এবং সেই পথের নামই হলো 'কৌশলগত স্বায়ত্তশাসন' (Strategic Autonomy)।

    ২০২৫ সালের জুলাইয়ে ১৫ই জুলাই অভ্যুত্থান প্রচেষ্টার দশম বার্ষিকীতে, ফিদান স্পষ্ট ঘোষণা দেন, পশ্চিমা নির্ভরশীলতার যুগ শেষ। তুরস্ক এখন 'কৌশলগত স্বায়ত্তশাসন'-এর পথে এগিয়ে যাচ্ছে (Daily Sabah. (2024, October 15). "Era of Western Dependence over: Türkiye’s Path to Strategic Autonomy)। তিনি বলেন, 'যে রাষ্ট্র নিজের প্রতিরক্ষা ও কূটনৈতিক সিদ্ধান্ত নিজে নিতে পারে না, সে কখনোই প্রকৃত সার্বভৌমত্ব অর্জন করতে পারে না'। এই বক্তৃতাটি ছিল ফিদানের 'বেকা' (Survival) দর্শনের একটি প্রকাশ্য ঘোষণাপত্র। যেখানে তিনি স্পষ্ট করে দেন, তুরস্ক এখন আর কারও 'ব্যাকইয়ার্ড' নয়; বরং এটি একটি আত্মনির্ভরশীল আঞ্চলিক শক্তি, যা নিজের নিয়মে খেলে।

    ফিদানের এই 'বেকা' ডকট্রিন তাই কেবল একটি কূটনৈতিক কৌশল নয়, তুরস্কের জন্য এটি একটি নতুন 'অস্তিত্বগত কাঠামো'। যেখানে কূটনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি ও অর্থনীতি—এই চারটি স্তম্ভ একীভূত হয়ে একটি রাষ্ট্রের ভবিষ্যৎ পুনর্নির্মাণ করে। কূটনীতি আর শুধু আলোচনা নয়, এটি এখন রাষ্ট্রের গোয়েন্দা তথ্যের সঙ্গে মিশে একটি আক্রমণাত্মক হাতিয়ার। প্রতিরক্ষা আর শুধু সীমান্ত পাহারা নয়, এটি এখন কূটনৈতিক বার্তার পেছনের শক্তি। প্রযুক্তি আর শুধু সহায়ক উপাদান নয়, এটি এখন সিদ্ধান্ত গ্রহণের মূল চালিকাশক্তি। অর্থনীতি আর শুধু বাণিজ্য নয়, এটি এখন ভূরাজনৈতিক লিভারেজের প্রধান অস্ত্র। এই চারটি স্তম্ভের সমন্বয়েই ফিদান তৈরি করেন সেই 'অস্তিত্বগত কাঠামো', যা তুরস্ককে একবিংশ শতাব্দীর অস্থির বিশ্বে টিকে থাকার ও এগিয়ে যাওয়ার পথ দেখায়।

    Sazzad Chowdhury

    Sazzad Chowdhury

    Founder & Editor, House Of Wisdom. An independent Bengali knowledge publication exploring history, philosophy, Islamic intellectual tradition, literature, culture and civilization through references, historical sources and critical analysis.

    Author Profile

    Post a Comment